Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বারুইপুরে ফের নাবালিকা নির্যাতন! শিয়ালদহ থেকে তুলে নিয়ে গিয়ে চরম কাণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬
বারুইপুরে ফের নাবালিকা নির্যাতন! শিয়ালদহ থেকে তুলে নিয়ে গিয়ে চরম কাণ্ড
বারুইপুরে ফের নাবালিকা নির্যাতন! ছবি-সংগৃহীত

বারুইপুর: দিন কয়েক আগেই নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় রণক্ষেত্রের রূপ নিয়েছিল বারুইপুরের সূর্যপুর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বারুইপুরে ফের এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটিতে অভিযুক্ত সামাদ আলি ওরফে সাদ্দাম নামের এক যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। খাবারের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে নিজের ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে অভিযুক্ত এই ঘৃণ্য অপরাধ করার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বাড়ি উত্তর ২৪ পরগণার বারাকপুর এলাকায়। বাড়ির লোকজনকে কিছু না জানিয়েই কোনও কারণে শিয়ালদহ স্টেশনে চলে এসেছিল সে। স্টেশনে তাকে একা ঘোরাঘুরি করতে দেখে সেখানে ওত পেতে থাকা অভিযুক্ত সামাদ আলি তার সঙ্গে আলাপ জমায়। এরপর নিজের সঙ্গে বাড়ি চললে ভালো ভালো খাবার দেওয়া হবে বলে নাবালিকাকে প্রলোভন দেখায় সে। সরল বিশ্বাসে নাবালিকা রাজি হতেই তাকে শিয়ালদহ থেকে ট্রেনে তুলে সোজা বারুইপুরে নিয়ে আসে অভিযুক্ত। বারুইপুরের একটি ভাড়াবাড়িতে নাবালিকাকে আটকে রেখে সাদ্দাম তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় নাবালিকার চিৎকার শুনে সন্দেহ হওয়ায় স্থানীয় প্রতিবেশীরা ওই বাড়িতে জড়ো হন এবং নাবালিকাকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকাকে নির্যাতন ও খুনের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরে এসে নারী সুরক্ষায় ‘জিরো টলারেন্স’-এর বার্তা দিয়েছিলেন। সেই ঘটনায় দ্রুত চার অভিযুক্তকে গ্রেপ্তার করার পর রাতের অন্ধকারে ঘটনার পুনর্নির্মাণের সময় এক অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে তার মৃত্যুও হয়। এমনকি এলাকায় নিরাপত্তা বাড়াতে নতুন পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করা হয়েছে। কিন্তু প্রশাসনের এত কড়াকড়ি এবং এনকাউন্টারের পরেও দুষ্কৃতীদের মনে যে বিন্দুমাত্র ভয় তৈরি হয়নি, বারুইপুরের এই নতুন ঘটনাই তার প্রমাণ দিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। আপাতত ধৃত অভিযুক্তকে জেরা করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews BENGALPOLICE HiddenStoriesNews crimeagainstwomen baruipurcrime

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


বারুইপুরে ফের নাবালিকা নির্যাতন! শিয়ালদহ থেকে তুলে নিয়ে গিয়ে চরম কাণ্ড

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image
বারুইপুর: দিন কয়েক আগেই নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় রণক্ষেত্রের রূপ নিয়েছিল বারুইপুরের সূর্যপুর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বারুইপুরে ফের এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটিতে অভিযুক্ত সামাদ আলি ওরফে সাদ্দাম নামের এক যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। খাবারের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে নিজের ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে অভিযুক্ত এই ঘৃণ্য অপরাধ করার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বাড়ি উত্তর ২৪ পরগণার বারাকপুর এলাকায়। বাড়ির লোকজনকে কিছু না জানিয়েই কোনও কারণে শিয়ালদহ স্টেশনে চলে এসেছিল সে। স্টেশনে তাকে একা ঘোরাঘুরি করতে দেখে সেখানে ওত পেতে থাকা অভিযুক্ত সামাদ আলি তার সঙ্গে আলাপ জমায়। এরপর নিজের সঙ্গে বাড়ি চললে ভালো ভালো খাবার দেওয়া হবে বলে নাবালিকাকে প্রলোভন দেখায় সে। সরল বিশ্বাসে নাবালিকা রাজি হতেই তাকে শিয়ালদহ থেকে ট্রেনে তুলে সোজা বারুইপুরে নিয়ে আসে অভিযুক্ত। বারুইপুরের একটি ভাড়াবাড়িতে নাবালিকাকে আটকে রেখে সাদ্দাম তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় নাবালিকার চিৎকার শুনে সন্দেহ হওয়ায় স্থানীয় প্রতিবেশীরা ওই বাড়িতে জড়ো হন এবং নাবালিকাকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।প্রসঙ্গত, কিছুদিন আগেই বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকাকে নির্যাতন ও খুনের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরে এসে নারী সুরক্ষায় ‘জিরো টলারেন্স’-এর বার্তা দিয়েছিলেন। সেই ঘটনায় দ্রুত চার অভিযুক্তকে গ্রেপ্তার করার পর রাতের অন্ধকারে ঘটনার পুনর্নির্মাণের সময় এক অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে তার মৃত্যুও হয়। এমনকি এলাকায় নিরাপত্তা বাড়াতে নতুন পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করা হয়েছে। কিন্তু প্রশাসনের এত কড়াকড়ি এবং এনকাউন্টারের পরেও দুষ্কৃতীদের মনে যে বিন্দুমাত্র ভয় তৈরি হয়নি, বারুইপুরের এই নতুন ঘটনাই তার প্রমাণ দিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। আপাতত ধৃত অভিযুক্তকে জেরা করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার