Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সব মামলায় ‘রক্ষাকবচ’ চান অভিষেক! ডায়মন্ড হারবারের সাংসদের মামলার তালিকা চাইল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬
সব মামলায় ‘রক্ষাকবচ’ চান অভিষেক! ডায়মন্ড হারবারের সাংসদের মামলার তালিকা চাইল হাইকোর্ট
ডায়মন্ড হারবারের সাংসদের মামলার তালিকা চাইল হাইকোর্ট। ছবি-সংগৃহীত

কলকাতা: রাজ্যে ঐতিহাসিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই একের পর এক আইনি জটিলতায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় কেলেঙ্কারি থেকে শুরু করে বিতর্কিত ডিজে মামলা এবং তৃণমূলের সই জাল কাণ্ড— একাধিক গুরুতর অভিযোগে বিদ্ধ শাসকদলের এই শীর্ষ নেতা। এই পরিস্থিতিতে সিআইডি এবং রাজ্য পুলিশের ঘন ঘন জিজ্ঞাসাবাদের জেরে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে এবার নিজের বিরুদ্ধে থাকা সমস্ত মামলায় এককালীন আইনি ‘রক্ষাকবচ’ চেয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার এই হাইভোল্টেজ মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করেছে। রাজ্য জুড়ে অভিষেকের বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা রুজু রয়েছে, আজ বিকেলের মধ্যেই তার পুঙ্খানুপুঙ্খ তালিকা দিয়ে রাজ্য সরকারকে জবাব দাখিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

বর্তমানে সেবাশ্রয়, বিভিন্ন আর্থিক দুর্নীতি ও ডিজে মামলা-সহ একাধিক অভিযোগে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) রয়েছে। যদিও এর মধ্যে ডিজে মামলা এবং সই জাল করার মামলায় ইতিমধ্যেই আদালতের সাময়িক রক্ষাকবচ পেয়ে রেখেছেন তিনি। কিন্তু বাকি মামলাগুলিতে যেকোনো সময় আইনি খাঁড়া নেমে আসতে পারে, এই চরম আতঙ্ক থেকেই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ঘটনাচক্রে, হাইকোর্টের তীব্র ভর্ৎসনা ও ধমক খাওয়ার পর আজ বুধবারই বিধাননগর আদালতে গিয়ে ডিজে মামলায় নিজের কণ্ঠস্বরের নমুনা দিতে বাধ্য হয়েছেন অভিষেক। দীর্ঘদিন ধরেই এই কণ্ঠস্বর রেকর্ড দেওয়া নিয়ে টালবাহানা করছিলেন তিনি। আদালতে তাঁর আইনজীবী যুক্তি দিয়েছিলেন, বিতর্কিত ডিজে মন্তব্যটি যখন অভিষেক বাবু নিজের বলে স্বীকারই করে নিয়েছেন, তখন নতুন করে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কী প্রয়োজন? কিন্তু সেই যুক্তিতে কান না দিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য কড়া ভাষায় অভিষেককে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন যে, তদন্তে সহযোগিতা না করলে তাঁর ওপর থাকা সমস্ত আইনি রক্ষাকবচ প্রত্যাহার করা হবে এবং মামলা খারিজ করে উল্টে জরিমানা করা হবে।

হাইকোর্টের সেই চরম ধমকের পরই সুর নরম করে আজ আদালতে হাজিরা দিলেও নতুন এক আশঙ্কায় ভুগছেন তৃণমূলের এই ‘যুবরাজ’। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার আগে অভিষেকের তরফে আদালতে দুটি অদ্ভুত আবেদন জানানো হয়েছিল— যার মধ্যে প্রথমটি ছিল, তাঁর এই রেকর্ড করা কণ্ঠস্বর যেন নিয়োগ দুর্নীতি বা অন্য কোনও মামলায় ব্যবহার করা না হয় এবং দ্বিতীয়টি হলো আদালতে যাওয়ার সময় তাঁর গায়ে যেন ডিম ছোড়া না হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অভিষেকের মূল ভয় হলো, ডিজে মামলার বাহানায় তাঁর যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হলো, তা হয়তো পরবর্তীতে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা কয়লা পাচারের মতো বড়সড় কেলেঙ্কারির তদন্তে ব্যবহার করতে পারে কেন্দ্রীয় বা রাজ্য সংস্থাগুলি। সেই সূত্র ধরেই এবার সমস্ত মামলা থেকে বাঁচতে আদালতের ঢাল চাইলেন তিনি। এখন রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে থাকা মামলার কী তালিকা জমা দেয় এবং তার প্রেক্ষিতে আদালত কী রায় শোনায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics CalcuttaHighCourt BreakingNewsKolkata AbhishekBanerjee HiddenStoriesNews LawAndOrderBengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৫ জুলাই ২০২৬


সব মামলায় ‘রক্ষাকবচ’ চান অভিষেক! ডায়মন্ড হারবারের সাংসদের মামলার তালিকা চাইল হাইকোর্ট

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যে ঐতিহাসিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই একের পর এক আইনি জটিলতায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় কেলেঙ্কারি থেকে শুরু করে বিতর্কিত ডিজে মামলা এবং তৃণমূলের সই জাল কাণ্ড— একাধিক গুরুতর অভিযোগে বিদ্ধ শাসকদলের এই শীর্ষ নেতা। এই পরিস্থিতিতে সিআইডি এবং রাজ্য পুলিশের ঘন ঘন জিজ্ঞাসাবাদের জেরে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে এবার নিজের বিরুদ্ধে থাকা সমস্ত মামলায় এককালীন আইনি ‘রক্ষাকবচ’ চেয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার এই হাইভোল্টেজ মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করেছে। রাজ্য জুড়ে অভিষেকের বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা রুজু রয়েছে, আজ বিকেলের মধ্যেই তার পুঙ্খানুপুঙ্খ তালিকা দিয়ে রাজ্য সরকারকে জবাব দাখিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।বর্তমানে সেবাশ্রয়, বিভিন্ন আর্থিক দুর্নীতি ও ডিজে মামলা-সহ একাধিক অভিযোগে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) রয়েছে। যদিও এর মধ্যে ডিজে মামলা এবং সই জাল করার মামলায় ইতিমধ্যেই আদালতের সাময়িক রক্ষাকবচ পেয়ে রেখেছেন তিনি। কিন্তু বাকি মামলাগুলিতে যেকোনো সময় আইনি খাঁড়া নেমে আসতে পারে, এই চরম আতঙ্ক থেকেই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ঘটনাচক্রে, হাইকোর্টের তীব্র ভর্ৎসনা ও ধমক খাওয়ার পর আজ বুধবারই বিধাননগর আদালতে গিয়ে ডিজে মামলায় নিজের কণ্ঠস্বরের নমুনা দিতে বাধ্য হয়েছেন অভিষেক। দীর্ঘদিন ধরেই এই কণ্ঠস্বর রেকর্ড দেওয়া নিয়ে টালবাহানা করছিলেন তিনি। আদালতে তাঁর আইনজীবী যুক্তি দিয়েছিলেন, বিতর্কিত ডিজে মন্তব্যটি যখন অভিষেক বাবু নিজের বলে স্বীকারই করে নিয়েছেন, তখন নতুন করে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কী প্রয়োজন? কিন্তু সেই যুক্তিতে কান না দিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য কড়া ভাষায় অভিষেককে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন যে, তদন্তে সহযোগিতা না করলে তাঁর ওপর থাকা সমস্ত আইনি রক্ষাকবচ প্রত্যাহার করা হবে এবং মামলা খারিজ করে উল্টে জরিমানা করা হবে।হাইকোর্টের সেই চরম ধমকের পরই সুর নরম করে আজ আদালতে হাজিরা দিলেও নতুন এক আশঙ্কায় ভুগছেন তৃণমূলের এই ‘যুবরাজ’। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার আগে অভিষেকের তরফে আদালতে দুটি অদ্ভুত আবেদন জানানো হয়েছিল— যার মধ্যে প্রথমটি ছিল, তাঁর এই রেকর্ড করা কণ্ঠস্বর যেন নিয়োগ দুর্নীতি বা অন্য কোনও মামলায় ব্যবহার করা না হয় এবং দ্বিতীয়টি হলো আদালতে যাওয়ার সময় তাঁর গায়ে যেন ডিম ছোড়া না হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অভিষেকের মূল ভয় হলো, ডিজে মামলার বাহানায় তাঁর যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হলো, তা হয়তো পরবর্তীতে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা কয়লা পাচারের মতো বড়সড় কেলেঙ্কারির তদন্তে ব্যবহার করতে পারে কেন্দ্রীয় বা রাজ্য সংস্থাগুলি। সেই সূত্র ধরেই এবার সমস্ত মামলা থেকে বাঁচতে আদালতের ঢাল চাইলেন তিনি। এখন রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে থাকা মামলার কী তালিকা জমা দেয় এবং তার প্রেক্ষিতে আদালত কী রায় শোনায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার