Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘গেটে তালা নয়, এবার শিল্পের দরজা খুলবে’, বাম আমল নিয়ে সরব শুভেন্দু, নিশানায় মমতাও

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬
 ‘গেটে তালা নয়, এবার শিল্পের দরজা খুলবে’, বাম আমল নিয়ে সরব শুভেন্দু, নিশানায় মমতাও
ছবি সংগৃহীত

এক সময় কারখানার গেটে ঝুলত তালা, কাজ হারিয়ে বহু শ্রমিককে পাড়ি দিতে হত ভিনরাজ্যে। বাংলার শিল্পের সেই পুরনো ছবিকে পাল্টে দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দাঁড়িয়ে তাঁর দাবি, এবার বাংলায় শুরু হচ্ছে শিল্পের নতুন অধ্যায়।


মুখ্যমন্ত্রী বলেন, “এবার ডাবল ইঞ্জিনের জাদু দেখবে বাংলা। সবে তো শুরু হয়েছে। এবার ভোটের মতো বাংলায় শিল্পের কাউন্টিং শুরু হবে।” তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যে শিল্পের পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। বিনিয়োগকারীরা বাংলা থেকে দূরে সরে গিয়েছিলেন। সেই পরিস্থিতি বদলাতেই নতুন সরকার কাজ করছে। বাম আমলের শিল্প পরিস্থিতির প্রসঙ্গ তুলে শুভেন্দুর অভিযোগ, এক সময় শ্রমিক রাজনীতির নামে কারখানাগুলিতে অস্থিরতা তৈরি হয়েছিল। তার প্রভাব পড়েছিল শিল্প ও কর্মসংস্থানে। তাঁর কথায়, “বাংলায় গত কয়েক দশকে অর্থনৈতিক বিপর্যয় হয়েছে। শিল্পপতি ও বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন।”


তবে বর্তমান সরকারের নীতি আলাদা বলেই দাবি মুখ্যমন্ত্রীর। শিল্পের পরিবেশ নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি।” শ্যাম স্টিলের নতুন প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের শিল্প প্রকল্পের মাধ্যমে বাংলার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাঁর কথায়, বিনিয়োগের মূল্যায়ন শুধু টাকার অঙ্কে নয়, কত মানুষের কর্মসংস্থান হচ্ছে সেটাই হবে গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, বাংলায় ব্যবসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার। তাঁর দাবি, নতুন সরকারের আমলে ইতিমধ্যেই একাধিক সংস্থা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এবং আগামী দিনে আরও বড় শিল্প প্রকল্প আসতে চলেছে।

বিষয় : CM Suvendu Adhikari Employment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


‘গেটে তালা নয়, এবার শিল্পের দরজা খুলবে’, বাম আমল নিয়ে সরব শুভেন্দু, নিশানায় মমতাও

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image
এক সময় কারখানার গেটে ঝুলত তালা, কাজ হারিয়ে বহু শ্রমিককে পাড়ি দিতে হত ভিনরাজ্যে। বাংলার শিল্পের সেই পুরনো ছবিকে পাল্টে দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দাঁড়িয়ে তাঁর দাবি, এবার বাংলায় শুরু হচ্ছে শিল্পের নতুন অধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, “এবার ডাবল ইঞ্জিনের জাদু দেখবে বাংলা। সবে তো শুরু হয়েছে। এবার ভোটের মতো বাংলায় শিল্পের কাউন্টিং শুরু হবে।” তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যে শিল্পের পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। বিনিয়োগকারীরা বাংলা থেকে দূরে সরে গিয়েছিলেন। সেই পরিস্থিতি বদলাতেই নতুন সরকার কাজ করছে। বাম আমলের শিল্প পরিস্থিতির প্রসঙ্গ তুলে শুভেন্দুর অভিযোগ, এক সময় শ্রমিক রাজনীতির নামে কারখানাগুলিতে অস্থিরতা তৈরি হয়েছিল। তার প্রভাব পড়েছিল শিল্প ও কর্মসংস্থানে। তাঁর কথায়, “বাংলায় গত কয়েক দশকে অর্থনৈতিক বিপর্যয় হয়েছে। শিল্পপতি ও বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন।”তবে বর্তমান সরকারের নীতি আলাদা বলেই দাবি মুখ্যমন্ত্রীর। শিল্পের পরিবেশ নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি।” শ্যাম স্টিলের নতুন প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের শিল্প প্রকল্পের মাধ্যমে বাংলার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাঁর কথায়, বিনিয়োগের মূল্যায়ন শুধু টাকার অঙ্কে নয়, কত মানুষের কর্মসংস্থান হচ্ছে সেটাই হবে গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, বাংলায় ব্যবসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার। তাঁর দাবি, নতুন সরকারের আমলে ইতিমধ্যেই একাধিক সংস্থা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে এবং আগামী দিনে আরও বড় শিল্প প্রকল্প আসতে চলেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার