Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদীর! নজরে সমুদ্রপথের নিরাপত্তা ও শান্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদীর! নজরে সমুদ্রপথের নিরাপত্তা ও শান্তি
FILE IMAGE

নয়াদিল্লি: যুদ্ধের আগুনে উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইজরায়েল-আমেরিকা বনাম ইরানের সংঘাত যখন চতুর্থ সপ্তাহে পা দিয়েছে, ঠিক সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারের এই কথোপকথনে একদিকে যেমন ইদ ও ইরানি নববর্ষের (নওরোজ) শুভেচ্ছা বিনিময় হয়েছে, তেমনই উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের স্থিতাবস্থা ও আন্তর্জাতিক বাণিজ্যপথের নিরাপত্তার বিষয়টি।


পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সমাজমাধ্যমে এই আলোচনার নির্যাস তুলে ধরে মোদী জানান, তিনি আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির আশা রাখছেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে হামলার নিন্দা জানিয়ে মোদী লেখেন, "এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতাবস্থা বিপন্ন করে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটায়। উৎসবের এই মরশুম পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বয়ে আনবে বলে আমরা আশাবাদী।"


যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম লাইফলাইন ‘হরমুজ প্রণালী’ কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। যদিও কূটনৈতিক তৎপরতায় সম্প্রতি দুটি ভারতীয় এলপিজিবোঝাই জাহাজকে ওই পথ দিয়ে পার করার অনুমতি দিয়েছে তেহরান। এদিনের আলোচনায় প্রধানমন্ত্রী সমুদ্রপথ খোলা রাখা এবং নৌ-চলাচলের স্বাধীনতার উপর বিশেষ জোর দিয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করা যে অত্যন্ত জরুরি, তা তিনি পেজেশকিয়ানকেও স্পষ্ট করে দিয়েছেন।


ইরানে বসবাসকারী এবং কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়ে ইরানের সহযোগিতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছিলেন, ভারত লাগাতার সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে। যাতে জ্বালানি আমদানিতে কোনও ঘাটতি না হয়।


পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের এই সংঘাত যে বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে, মোদীর এই বার্তা তারই প্রতিফলন বলে মনে করছে কূটনৈতিক মহল। দিল্লির লক্ষ্য এখন একটাই - যুদ্ধের আঁচ বাঁচিয়ে নিজেদের বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ সুরক্ষিত রাখা।

বিষয় : newdelhi westasiaconflict #WestAsiaCrisis #CentralGovernment #FoodSecurity #RationUpdate #PetrolPrice #IndiaPrepared #ContingencyPlan #InternationalConflict #HormuzStrait IRANPRESIDENT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদীর! নজরে সমুদ্রপথের নিরাপত্তা ও শান্তি

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image
নয়াদিল্লি: যুদ্ধের আগুনে উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইজরায়েল-আমেরিকা বনাম ইরানের সংঘাত যখন চতুর্থ সপ্তাহে পা দিয়েছে, ঠিক সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারের এই কথোপকথনে একদিকে যেমন ইদ ও ইরানি নববর্ষের (নওরোজ) শুভেচ্ছা বিনিময় হয়েছে, তেমনই উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের স্থিতাবস্থা ও আন্তর্জাতিক বাণিজ্যপথের নিরাপত্তার বিষয়টি।পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সমাজমাধ্যমে এই আলোচনার নির্যাস তুলে ধরে মোদী জানান, তিনি আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির আশা রাখছেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে হামলার নিন্দা জানিয়ে মোদী লেখেন, "এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতাবস্থা বিপন্ন করে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটায়। উৎসবের এই মরশুম পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বয়ে আনবে বলে আমরা আশাবাদী।"যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম লাইফলাইন ‘হরমুজ প্রণালী’ কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। যদিও কূটনৈতিক তৎপরতায় সম্প্রতি দুটি ভারতীয় এলপিজিবোঝাই জাহাজকে ওই পথ দিয়ে পার করার অনুমতি দিয়েছে তেহরান। এদিনের আলোচনায় প্রধানমন্ত্রী সমুদ্রপথ খোলা রাখা এবং নৌ-চলাচলের স্বাধীনতার উপর বিশেষ জোর দিয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করা যে অত্যন্ত জরুরি, তা তিনি পেজেশকিয়ানকেও স্পষ্ট করে দিয়েছেন।ইরানে বসবাসকারী এবং কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়ে ইরানের সহযোগিতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছিলেন, ভারত লাগাতার সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে। যাতে জ্বালানি আমদানিতে কোনও ঘাটতি না হয়।পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের এই সংঘাত যে বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে, মোদীর এই বার্তা তারই প্রতিফলন বলে মনে করছে কূটনৈতিক মহল। দিল্লির লক্ষ্য এখন একটাই - যুদ্ধের আঁচ বাঁচিয়ে নিজেদের বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ সুরক্ষিত রাখা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার