নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রচারের ময়দানে ঝড় তুলেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। রবিবার ছুটির দিন সকাল থেকেই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়া এলাকায় জোরকদমে জনসংযোগে নামলেন তিনি। এদিন গারুলিয়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন অর্জুন।
এদিন অর্জুন সিং-এর এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কর্মী-সমর্থকদের বিশাল মিছিল নিয়ে প্রার্থীর এই সফর ঘিরে কার্যত উৎসবমুখর পরিবেশ তৈরি হয় গারুলিয়ায়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রবীণ নাগরিকদের আশীর্বাদ নিতেও দেখা যায় অর্জুন সিং-কে।
প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং জানান, "মানুষের এই ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়া আমাকে আরও উৎসাহিত করছে। এলাকার উন্নয়ন এবং নাগরিক পরিষেবাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।" তিনি আরও দাবি করেন, রবিবারের এই ভিড়ই প্রমাণ করে দিচ্ছে যে মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত।
নির্বাচনী বৈতরণী পার হতে জনসংযোগই যে প্রধান হাতিয়ার, তা এদিন গারুলিয়ার প্রতিটি ওয়ার্ডে প্রমাণ করলেন অর্জুন। এই কর্মসূচির ফলে নোয়াপাড়া বিধানসভা এলাকায় বিজেপি কর্মীদের মনোবল আরও চাঙ্গা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন