Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বন্দুক-বিতর্কে সাসপেন্ড হওয়া কালীঘাটের প্রাক্তন ওসি গৌতম দাস এবার নবান্নে

বন্দুক-বিতর্কে সাসপেন্ড হওয়া কালীঘাটের প্রাক্তন ওসি গৌতম দাস এবার নবান্নে
FILE IMAGE

কলকাতা: উর্দি পরে থানায় বসে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করে বিতর্কে জড়ানো কালীঘাট থানার প্রাক্তন ওসি (অফিসার ইন চার্জ) গৌতম দাসকে এবার সরাসরি রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে বদলি করা হল! বিধানসভা নির্বাচনের আবহে ওই বিতর্কিত কাণ্ডের জেরে লালবাজারের তরফে তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছিল। নির্বাচন মিটতেই কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত এই আধিকারিককে নবান্নে পাঠানোর সিদ্ধান্ত নিল প্রশাসন।


বিতর্কের সূত্রপাত হয়েছিল মূলত একটি ছবি কেন্দ্র করে। সেই ছবিতে দেখা গিয়েছিল, পুলিশের সরকারি উর্দি পরা অবস্থায় থানার ভেতরে নিজের চেয়ারে বসে অত্যন্ত আয়েশ করে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে পোজ দিচ্ছেন গৌতম। পরবর্তীতে তিনি নিজেই অত্যন্ত উৎসাহী হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট এবং হোয়াট্‌সঅ্যাপ স্টেটাসে সেই ছবিটি পোস্ট করেছিলেন।


 এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র আপত্তি তোলে তৃণমূল কংগ্রেস। প্রবীণ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার প্রথম এই বিতর্কিত ছবিটি সংবাদমাধ্যমের সামনে নিয়ে এসে ক্ষোভ উগরে দেন। তাঁর বক্তব্য ছিল, একজন দায়িত্বশীল পুলিশ আধিকারিকের এই ধরনের আচরণ স্রেফ সামাজিকভাবেই অস্বস্তিকর নয়, বরং বেআইনিও বটে। ছবিটির ভঙ্গি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল, তিনি ওই বন্দুকটি তাক করে কাউকে নিশানা করার চেষ্টা করছেন।


এই ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ানোয় তড়িঘড়ি পদক্ষেপ করতে বাধ্য হয় লালবাজার। গৌতম দাসকে ওসির পদ থেকে সাসপেন্ড করা হয়। এরপর শূন্য হওয়া সেই পদে প্রথমে চামেলি মুখোপাধ্যায় এবং মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বলাই বাগকে কালীঘাট থানার নতুন ওসি হিসাবে দায়িত্ব দিয়ে পাঠানো হয়।


উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনের উত্তেজনার আবহে বারবার খবরের শিরোনামে এসেছে কালীঘাট থানা এবং সেখানকার ওসির আসনটি। গত ২৯ মার্চ প্রথমবার নির্বাচন কমিশনের নির্দেশে তৎকালীন ওসিকে বদলে ডিডি-র উৎপল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, একমাস কাটতে না কাটতেই উৎপলকে সরিয়ে গত ২৫ এপ্রিল স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত গৌতম দাসের কাঁধে কালীঘাট থানার ওসির ব্যাজ পরানো হয়। কিন্ত,  বন্দুকের ছবি পোস্ট করার খামখেয়ালিপনার জেরে শেষ পর্যন্ত তাঁকেও সরতে হয়। সেই সমস্ত বিতর্কের অধ্যায় পেরিয়ে এবার সরাসরি নবান্নে পোস্টিং পেলেন গৌতম দাস।

বিষয় : KOLKATAPOLICE goutamdas nabannaposting kalighatpolicestation lalabazaraction

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বন্দুক-বিতর্কে সাসপেন্ড হওয়া কালীঘাটের প্রাক্তন ওসি গৌতম দাস এবার নবান্নে

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image
কলকাতা: উর্দি পরে থানায় বসে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করে বিতর্কে জড়ানো কালীঘাট থানার প্রাক্তন ওসি (অফিসার ইন চার্জ) গৌতম দাসকে এবার সরাসরি রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে বদলি করা হল! বিধানসভা নির্বাচনের আবহে ওই বিতর্কিত কাণ্ডের জেরে লালবাজারের তরফে তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছিল। নির্বাচন মিটতেই কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত এই আধিকারিককে নবান্নে পাঠানোর সিদ্ধান্ত নিল প্রশাসন।বিতর্কের সূত্রপাত হয়েছিল মূলত একটি ছবি কেন্দ্র করে। সেই ছবিতে দেখা গিয়েছিল, পুলিশের সরকারি উর্দি পরা অবস্থায় থানার ভেতরে নিজের চেয়ারে বসে অত্যন্ত আয়েশ করে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে পোজ দিচ্ছেন গৌতম। পরবর্তীতে তিনি নিজেই অত্যন্ত উৎসাহী হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট এবং হোয়াট্‌সঅ্যাপ স্টেটাসে সেই ছবিটি পোস্ট করেছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র আপত্তি তোলে তৃণমূল কংগ্রেস। প্রবীণ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার প্রথম এই বিতর্কিত ছবিটি সংবাদমাধ্যমের সামনে নিয়ে এসে ক্ষোভ উগরে দেন। তাঁর বক্তব্য ছিল, একজন দায়িত্বশীল পুলিশ আধিকারিকের এই ধরনের আচরণ স্রেফ সামাজিকভাবেই অস্বস্তিকর নয়, বরং বেআইনিও বটে। ছবিটির ভঙ্গি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল, তিনি ওই বন্দুকটি তাক করে কাউকে নিশানা করার চেষ্টা করছেন।এই ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ানোয় তড়িঘড়ি পদক্ষেপ করতে বাধ্য হয় লালবাজার। গৌতম দাসকে ওসির পদ থেকে সাসপেন্ড করা হয়। এরপর শূন্য হওয়া সেই পদে প্রথমে চামেলি মুখোপাধ্যায় এবং মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বলাই বাগকে কালীঘাট থানার নতুন ওসি হিসাবে দায়িত্ব দিয়ে পাঠানো হয়।উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনের উত্তেজনার আবহে বারবার খবরের শিরোনামে এসেছে কালীঘাট থানা এবং সেখানকার ওসির আসনটি। গত ২৯ মার্চ প্রথমবার নির্বাচন কমিশনের নির্দেশে তৎকালীন ওসিকে বদলে ডিডি-র উৎপল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, একমাস কাটতে না কাটতেই উৎপলকে সরিয়ে গত ২৫ এপ্রিল স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত গৌতম দাসের কাঁধে কালীঘাট থানার ওসির ব্যাজ পরানো হয়। কিন্ত,  বন্দুকের ছবি পোস্ট করার খামখেয়ালিপনার জেরে শেষ পর্যন্ত তাঁকেও সরতে হয়। সেই সমস্ত বিতর্কের অধ্যায় পেরিয়ে এবার সরাসরি নবান্নে পোস্টিং পেলেন গৌতম দাস।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার