Hidden Stories (বাংলা)
সর্বশেষ

BCCI Team Selection: মন্ধনা-যুগের শুরুর দিনেই ভুবিতে আস্থা ফেরাল ভারতীয় ক্রিকেট !

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬
BCCI Team Selection: মন্ধনা-যুগের শুরুর দিনেই ভুবিতে আস্থা ফেরাল ভারতীয় ক্রিকেট !
ভারতীয় ক্রিকেটে আরসিবি যোগ! ছবি: এআই

মুম্বই: এক দিকে আধুনিকতার জোয়ার। 

অন্য দিকে যেন হঠাৎ স্মৃতির সরণিতে হাঁটার মরিয়া চেষ্টা! ভারতীয় ক্রিকেটের দুই ভিন্ন কক্ষে ধরা পড়ল বোর্ডের সম্পূর্ণ ভিন্ন দুটি মানসিকতা। যেখানে বহুদিনের অধ্যায় শেষ করে মেয়েদের ক্রিকেটের ব্যাটন নিঃসংকোচে তুলে দেওয়া হল নতুন প্রজন্মের হাতে, ঠিক সেখানেই ছেলেদের দল গড়তে গিয়ে কেন যেন ব্যাকফুটে যেতে হল বিসিসিআই-কে (BCCI)। 

কোন অঙ্কে, কী যুক্তিতে টানা প্রায় চার বছর জাতীয় দলের বাইরে থাকার পর ফের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরিয়ে আনা হল ৩২ বছরের ভুবনেশ্বর কুমারকে (Bhuvaneshwar Kumar) সেটা নিয়েই এখন তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল।

মঙ্গলবার মুম্বইয়ে বিসিসিআই সদর দফতর থেকে এল জোড়া ঘোষণা। প্রত্যাশা মতোই ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। সদ্য প্রথমবার দেশকে বিশ্বকাপ এনে দেওয়া এবং এশিয়ান গেমসে সোনাজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) বোর্ডের সঙ্গে মতানৈক্যের জেরে যৌথভাবে ৩ ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। 

সূত্রের খবর, তাঁকে টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরানোর প্রস্তাব দিয়েই ক্ষুব্ধ করেছিল বোর্ড। তবে ১২ ঘণ্টার মধ্যেই মন্ধনার হাতে ব্যাটন সঁপে দিয়ে ভবিষ্যতের ফ্রন্টফুটে পা বাড়াল নারীশক্তি। আরবিসি-কে (RCB) আইপিএল জেতানো মন্ধনার কাঁধে এই দায়িত্ব কেবল সময়ের অপেক্ষা ছিল।

কিন্তু খটকা বাধল ছেলেদের নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা হতে। অজিত আগরকর প্রধান নির্বাচকের পদ থেকে সরতেই অন্তর্বর্তী প্রধান প্রজ্ঞান ওঝার নেতৃত্বাধীন কমিটি যে সিদ্ধান্ত নিল, তা এক প্রকার অলৌকিক! 

২০২২ সালের পর থেকে যে ভুবনেশ্বর কুমারকে ভারতের পোশাকে দেখা যায়নি, যাঁর কেরিয়ারে দাড়ি পড়ে গিয়েছে বলেই ধরে নেওয়া হয়েছিল, দেশের মাটিতে সেই কিউয়ি সিরিজের দলেই নাকি ভিআইপি এন্ট্রি ভুবির! শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে বৈভব সূর্যবংশী, মায়াঙ্ক যাদব বা নমন ধীরদের মতো উদীয়মান তুর্কিদের পাশে কেন ৩৩ পেরোনো একজন পেসারকে ফেরাতে হল?

বোর্ডের যুক্তি, আইপিএলে আরসিবি-র হয়ে টানা দু’বছর ভুবনেশ্বরের অনবদ্য পারফরম্যান্স (২০২৫-এ ১৭ উইকেট ও ২০২৬-এ ২৮ উইকেট)। কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্বকাপের পর যেখানে দল পুনর্গঠনের বার্তা দেওয়া হচ্ছিল, সেখানে ভারতের মতো উন্নত ঘরোয়া ক্রিকেট পরিকাঠামো থাকা সত্ত্বেও নতুন বল ও ডেথ ওভার সামলানোর মতো একজন উদীয়মান ভারতীয় পেসারকে খুঁজে পাওয়া গেল না? 

নাকি শুধুই অভিজ্ঞতার মোড়কে পিছনের পায়ে হেঁটে সিদ্ধান্ত ঢাকতে চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড? আন্তর্জাতিক ক্রিকেটের গতি যে দিকে এগোচ্ছে, তাতে ভারতীয় পুরুষ দল নির্বাচনের এই সিদ্ধান্ত কি আদৌ ২০২৭ বিশ্বকাপের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, নাকি স্রেফ সাময়িক জোড়াতালি? উত্তর খুঁজছে ক্রিকেট সূর্য।

বিষয় : #SmritiMandhana #BhuvaneshwarKumar #IndianCricket #HiddenStoriesNews #BCCI #HarmanpreetKaur #INDvsNZ #TeamIndia #WomenInBlue #CricketNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬


BCCI Team Selection: মন্ধনা-যুগের শুরুর দিনেই ভুবিতে আস্থা ফেরাল ভারতীয় ক্রিকেট !

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image
মুম্বই: এক দিকে আধুনিকতার জোয়ার। অন্য দিকে যেন হঠাৎ স্মৃতির সরণিতে হাঁটার মরিয়া চেষ্টা! ভারতীয় ক্রিকেটের দুই ভিন্ন কক্ষে ধরা পড়ল বোর্ডের সম্পূর্ণ ভিন্ন দুটি মানসিকতা। যেখানে বহুদিনের অধ্যায় শেষ করে মেয়েদের ক্রিকেটের ব্যাটন নিঃসংকোচে তুলে দেওয়া হল নতুন প্রজন্মের হাতে, ঠিক সেখানেই ছেলেদের দল গড়তে গিয়ে কেন যেন ব্যাকফুটে যেতে হল বিসিসিআই-কে (BCCI)। কোন অঙ্কে, কী যুক্তিতে টানা প্রায় চার বছর জাতীয় দলের বাইরে থাকার পর ফের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরিয়ে আনা হল ৩২ বছরের ভুবনেশ্বর কুমারকে (Bhuvaneshwar Kumar) সেটা নিয়েই এখন তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল।মঙ্গলবার মুম্বইয়ে বিসিসিআই সদর দফতর থেকে এল জোড়া ঘোষণা। প্রত্যাশা মতোই ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। সদ্য প্রথমবার দেশকে বিশ্বকাপ এনে দেওয়া এবং এশিয়ান গেমসে সোনাজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) বোর্ডের সঙ্গে মতানৈক্যের জেরে যৌথভাবে ৩ ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। সূত্রের খবর, তাঁকে টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরানোর প্রস্তাব দিয়েই ক্ষুব্ধ করেছিল বোর্ড। তবে ১২ ঘণ্টার মধ্যেই মন্ধনার হাতে ব্যাটন সঁপে দিয়ে ভবিষ্যতের ফ্রন্টফুটে পা বাড়াল নারীশক্তি। আরবিসি-কে (RCB) আইপিএল জেতানো মন্ধনার কাঁধে এই দায়িত্ব কেবল সময়ের অপেক্ষা ছিল।কিন্তু খটকা বাধল ছেলেদের নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা হতে। অজিত আগরকর প্রধান নির্বাচকের পদ থেকে সরতেই অন্তর্বর্তী প্রধান প্রজ্ঞান ওঝার নেতৃত্বাধীন কমিটি যে সিদ্ধান্ত নিল, তা এক প্রকার অলৌকিক! ২০২২ সালের পর থেকে যে ভুবনেশ্বর কুমারকে ভারতের পোশাকে দেখা যায়নি, যাঁর কেরিয়ারে দাড়ি পড়ে গিয়েছে বলেই ধরে নেওয়া হয়েছিল, দেশের মাটিতে সেই কিউয়ি সিরিজের দলেই নাকি ভিআইপি এন্ট্রি ভুবির! শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে বৈভব সূর্যবংশী, মায়াঙ্ক যাদব বা নমন ধীরদের মতো উদীয়মান তুর্কিদের পাশে কেন ৩৩ পেরোনো একজন পেসারকে ফেরাতে হল?বোর্ডের যুক্তি, আইপিএলে আরসিবি-র হয়ে টানা দু’বছর ভুবনেশ্বরের অনবদ্য পারফরম্যান্স (২০২৫-এ ১৭ উইকেট ও ২০২৬-এ ২৮ উইকেট)। কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্বকাপের পর যেখানে দল পুনর্গঠনের বার্তা দেওয়া হচ্ছিল, সেখানে ভারতের মতো উন্নত ঘরোয়া ক্রিকেট পরিকাঠামো থাকা সত্ত্বেও নতুন বল ও ডেথ ওভার সামলানোর মতো একজন উদীয়মান ভারতীয় পেসারকে খুঁজে পাওয়া গেল না? নাকি শুধুই অভিজ্ঞতার মোড়কে পিছনের পায়ে হেঁটে সিদ্ধান্ত ঢাকতে চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড? আন্তর্জাতিক ক্রিকেটের গতি যে দিকে এগোচ্ছে, তাতে ভারতীয় পুরুষ দল নির্বাচনের এই সিদ্ধান্ত কি আদৌ ২০২৭ বিশ্বকাপের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, নাকি স্রেফ সাময়িক জোড়াতালি? উত্তর খুঁজছে ক্রিকেট সূর্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত