Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Mahakaran News: ১৩ বছর পর ফের মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী! সংস্কারের দায়িত্বে আদানি গোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
Mahakaran News: ১৩ বছর পর ফের মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী! সংস্কারের দায়িত্বে আদানি গোষ্ঠী
নতুন রূপে মহাকরণ। নিজস্ব ছবি

কলকাতা: দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের রাজ্যের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রত্যাবর্তন ঘটছে ঐতিহাসিক মহাকরণের। 

নবান্ন থেকে আবারও রাইটার্স বিল্ডিংয়ে ফিরছেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। আগামী ১০ই অক্টোবরের মধ্যেই মুখ্যমন্ত্রী তথা অন্য মন্ত্রীদের ঘরের কাজ শেষ করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য পূর্ত দফতর। এই বিষয়ে রাইটার্সের সামগ্রিক সংস্কার ও অগ্রগতি খতিয়ে দেখতে এক উচ্চপর্যায়ের বিশেষ বৈঠকে বসেন রাজ্য পূর্তমন্ত্রী অজয় পোদ্দার।

পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পরিকাঠামোগত কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ভবনের তিনতলায় মুখ্যমন্ত্রী ছাড়াও অন্তত ৬ জন মন্ত্রীর বসার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাইটার্সে স্থায়ী ঘর পাচ্ছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। 

এ ছাড়া রাজ্য প্রশাসনের প্রধান মুখ অর্থাৎ মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-সহ অন্যান্য শীর্ষ পদাধিকারীদের জন্যও পৃথক ঘর প্রস্তুত করার কাজ জোরকদমে চলছে। পূর্ত দপ্তরের হাতে থাকা অসম্পূর্ণ কাজগুলি ১০ অক্টোবরের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেওয়া হলেও, আপাতত ঐতিহাসিক রোটান্ডা এবং ক্যাবিনেট রুমের কাজ হচ্ছে না বলেই জানা গিয়েছে।

তবে সবচেয়ে বড় চমক উঠে এসেছে রাইটার্সের ভবিষ্যৎ সামগ্রিক সংস্কার নিয়ে। ঐতিহ্যবাহী এই ভবনের সম্পূর্ণ সংস্কারের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। তবে আদানি গোষ্ঠীর সঙ্গে পরবর্তী দফায় কী আলোচনা হবে এবং শর্তাবলী কী থাকবে, তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই এই কাজের জন্য প্রাক্তন হেরিটেজ কমিশনের সদস্য তথা বিশিষ্ট স্থপতি রঞ্জন মিত্রকে দায়িত্ব দিয়েছে আদানি গোষ্ঠী। তিনি সম্প্রতি মহাকরণ ঘুরে পর্যবেক্ষণও করে গিয়েছেন।

পূর্ত দফতরের আধিকারিকদের দাবি, এর আগে হেরিটেজ সুরক্ষার নামে সংস্কার করতে গিয়ে রাইটার্সের মূল গঠন কাঠামো ও বহু ঐতিহাসিক সম্পদ নষ্ট হয়েছে। হস্তশিল্প ও ইউরোপীয় টালির মতো গুরুত্বপূর্ণ প্রাচীন সম্পদ তৎকালীন সময়ে হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ফলে ভবনের মৌলিক ঐতিহ্য বজায় রেখে আধুনিক পরিকাঠামো তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০১৩ সালে রাজ্য সচিবালয় নবান্নে সরিয়ে নিয়ে যাওয়ার পর বিগত ১৩ বছরেও রাইটার্সের ৫০ শতাংশ সংস্কারকাজও শেষ হয়নি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ১০ই অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রীর এই প্রত্যাবর্তন প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

বিষয় : HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


Mahakaran News: ১৩ বছর পর ফের মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী! সংস্কারের দায়িত্বে আদানি গোষ্ঠী

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের রাজ্যের প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রত্যাবর্তন ঘটছে ঐতিহাসিক মহাকরণের। নবান্ন থেকে আবারও রাইটার্স বিল্ডিংয়ে ফিরছেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। আগামী ১০ই অক্টোবরের মধ্যেই মুখ্যমন্ত্রী তথা অন্য মন্ত্রীদের ঘরের কাজ শেষ করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য পূর্ত দফতর। এই বিষয়ে রাইটার্সের সামগ্রিক সংস্কার ও অগ্রগতি খতিয়ে দেখতে এক উচ্চপর্যায়ের বিশেষ বৈঠকে বসেন রাজ্য পূর্তমন্ত্রী অজয় পোদ্দার।পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পরিকাঠামোগত কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ভবনের তিনতলায় মুখ্যমন্ত্রী ছাড়াও অন্তত ৬ জন মন্ত্রীর বসার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাইটার্সে স্থায়ী ঘর পাচ্ছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। এ ছাড়া রাজ্য প্রশাসনের প্রধান মুখ অর্থাৎ মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-সহ অন্যান্য শীর্ষ পদাধিকারীদের জন্যও পৃথক ঘর প্রস্তুত করার কাজ জোরকদমে চলছে। পূর্ত দপ্তরের হাতে থাকা অসম্পূর্ণ কাজগুলি ১০ অক্টোবরের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেওয়া হলেও, আপাতত ঐতিহাসিক রোটান্ডা এবং ক্যাবিনেট রুমের কাজ হচ্ছে না বলেই জানা গিয়েছে।তবে সবচেয়ে বড় চমক উঠে এসেছে রাইটার্সের ভবিষ্যৎ সামগ্রিক সংস্কার নিয়ে। ঐতিহ্যবাহী এই ভবনের সম্পূর্ণ সংস্কারের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। তবে আদানি গোষ্ঠীর সঙ্গে পরবর্তী দফায় কী আলোচনা হবে এবং শর্তাবলী কী থাকবে, তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই এই কাজের জন্য প্রাক্তন হেরিটেজ কমিশনের সদস্য তথা বিশিষ্ট স্থপতি রঞ্জন মিত্রকে দায়িত্ব দিয়েছে আদানি গোষ্ঠী। তিনি সম্প্রতি মহাকরণ ঘুরে পর্যবেক্ষণও করে গিয়েছেন।পূর্ত দফতরের আধিকারিকদের দাবি, এর আগে হেরিটেজ সুরক্ষার নামে সংস্কার করতে গিয়ে রাইটার্সের মূল গঠন কাঠামো ও বহু ঐতিহাসিক সম্পদ নষ্ট হয়েছে। হস্তশিল্প ও ইউরোপীয় টালির মতো গুরুত্বপূর্ণ প্রাচীন সম্পদ তৎকালীন সময়ে হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভবনের মৌলিক ঐতিহ্য বজায় রেখে আধুনিক পরিকাঠামো তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০১৩ সালে রাজ্য সচিবালয় নবান্নে সরিয়ে নিয়ে যাওয়ার পর বিগত ১৩ বছরেও রাইটার্সের ৫০ শতাংশ সংস্কারকাজও শেষ হয়নি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ১০ই অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রীর এই প্রত্যাবর্তন প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত