বোলপুরঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সব্যসাচী দত্ত, এতদিন হেনস্তা হয়েছে ডিমের উপরেই। কিন্তু বুধবার নজিরবিহীন হামলার সাক্ষী থাকল বীরভূম। একদা ‘বাঘ’কেই নিজের পার্টি অফিসে মার খেতে হল। এমনকি গায়ে হাত পড়ার পর কাকুতি মিনতি করতে হাতজোড় করলেন অনুব্রত মণ্ডল।
ফল প্রকাশের পর বুধবারই প্রথম সিউড়িতে যান অনুব্রত। সেই সময়ই আচমকা তিন যুবক কার্যালয়ের ভিতরে ঢুকে পড়ে। তারপরই শুরু হয় ভাঙচুর। অভিযোগ, অনুব্রতের সামনেই তাঁরা অফিসের আসবাবপত্র ভাঙতে শুরু করেন। কাচের টেবিল, চেয়ার, জানলা-সহ বিভিন্ন জিনিসে ভাঙচুর চালানো হয়। যদিও তাঁকে সরাসরি মারধর করা হয়নি। তবে ফের এলাকায় এলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তিন যুবককে আটক করা হয়। জানা গিয়েছে, এর পর নিরাপত্তার মধ্যেই সিউড়ি ছাড়েন অনুব্রত। পুলিশি ভ্যানে তাঁকে বোলপুরের দিকে নিয়ে যাওয়া হয়।
আটক যুবকদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা তৃণমূলের শাসনে ‘অত্যাচারিত’ ও ‘শোষিত’ হয়েছেন। সেই ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটিয়েছে। একই সঙ্গে তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও জানিয়েছেন। অনুব্রত-সমর্থকদের একাংশের দাবি, পুলিশ তাঁদের আটক করার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়েছিল। যদিও ঘটনাটি নিছক ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
বিষয় : Anubrata Mondal

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন