২০১৮ এশিয়াডে দেশকে সোনা এনে দেওয়া অ্যাথলিট স্বপ্না বর্মণ এবার তৃণমূলের প্রার্থী। গত ফেব্রুয়ারিতেই মন্ত্রীদের হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল জলপাইগুড়ির এই কন্যার।রেলকর্মী হিসেবে কর্মরত স্বপ্না চোটের কারণে ট্র্যাক ছাড়লেও, মানুষের জন্য কাজ করতে এবার রাজনীতির ময়দানে নামছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের এই অ্যাথলিট কি পারবেন খেলার মাঠের মতো ভোটের ময়দানেও সোনা ফলাতে? উত্তরবঙ্গের রাজনীতিতে স্বপ্নার এই এন্ট্রি কিন্তু বড় চমক!

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন