Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বায়ুসেনার অন্দরেই পাক গুপ্তচর! গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার বায়ুসেনা কর্মী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬
বায়ুসেনার অন্দরেই পাক গুপ্তচর! গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার বায়ুসেনা কর্মী
ছবি: সংগৃহীত

দেশের প্রতিরক্ষা ব্যবস্থার অন্দরেই এবার হদিশ মিলল 'ঘরের শত্রু'র। বায়ুসেনার অত্যন্ত গোপনীয় সামরিক তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে পাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বায়ুসেনারই এক কর্মীকে। ধৃত যুবকের নাম সুমিত কুমার, যিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা এবং অসমের ডিব্রুগড় এয়ারফোর্স স্টেশনে মাল্টি টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। 


রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগ ও এয়ারফোর্স ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে জয়পুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ২০২৩ সাল থেকেই পাকিস্তানের গোয়েন্দা বিভাগের সঙ্গে সুমিতের নিয়মিত যোগাযোগ ছিল এবং টাকার বিনিময়ে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেনার নানা স্পর্শকাতর তথ্য সীমান্তের ওপারে পাঠিয়ে দিতেন।


গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে, যখন রাজস্থান থেকে ঝাবারা রাম নামে এক সন্দেহভাজনকে আটক করে জেরা শুরু হয়। তাঁর বয়ান থেকেই তদন্তকারীরা জানতে পারেন যে বায়ুসেনার ভেতরেই পাকিস্তানের এক গুপ্তচর ঘাপটি মেরে বসে আছে। এরপরই শুরু হয় গোপন অভিযান। সুমিতকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে বেশ কিছু ভয়াবহ তথ্য। 

জানা গিয়েছে, অসমের চাবুয়া এবং রাজস্থানের বিকানেরের নাল এয়ারফোর্স স্টেশনের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের অবস্থান সংক্রান্ত অনেক গোপন নথি ইতিমধ্যেই তিনি পাকিস্তানে পাঠিয়েছেন। গত ২২ মার্চ সুমিতকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে জয়পুর পুলিশ। বর্তমানে তাঁকে কড়া হেফাজতে রেখে এই চক্রের গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন গোয়েন্দারা।

বিষয় : #USA #Ecuador #MilitaryOperation #DonaldTrump #DrugWar #NationalSecurity #SouthAmerica #BreakingNews #Pentagon #WarOnTerror indianairforce spyarrested defenceupdate rajasthanpolice

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


বায়ুসেনার অন্দরেই পাক গুপ্তচর! গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার বায়ুসেনা কর্মী

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image
দেশের প্রতিরক্ষা ব্যবস্থার অন্দরেই এবার হদিশ মিলল 'ঘরের শত্রু'র। বায়ুসেনার অত্যন্ত গোপনীয় সামরিক তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে পাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বায়ুসেনারই এক কর্মীকে। ধৃত যুবকের নাম সুমিত কুমার, যিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা এবং অসমের ডিব্রুগড় এয়ারফোর্স স্টেশনে মাল্টি টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগ ও এয়ারফোর্স ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে জয়পুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ২০২৩ সাল থেকেই পাকিস্তানের গোয়েন্দা বিভাগের সঙ্গে সুমিতের নিয়মিত যোগাযোগ ছিল এবং টাকার বিনিময়ে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেনার নানা স্পর্শকাতর তথ্য সীমান্তের ওপারে পাঠিয়ে দিতেন।গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে, যখন রাজস্থান থেকে ঝাবারা রাম নামে এক সন্দেহভাজনকে আটক করে জেরা শুরু হয়। তাঁর বয়ান থেকেই তদন্তকারীরা জানতে পারেন যে বায়ুসেনার ভেতরেই পাকিস্তানের এক গুপ্তচর ঘাপটি মেরে বসে আছে। এরপরই শুরু হয় গোপন অভিযান। সুমিতকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে বেশ কিছু ভয়াবহ তথ্য। জানা গিয়েছে, অসমের চাবুয়া এবং রাজস্থানের বিকানেরের নাল এয়ারফোর্স স্টেশনের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের অবস্থান সংক্রান্ত অনেক গোপন নথি ইতিমধ্যেই তিনি পাকিস্তানে পাঠিয়েছেন। গত ২২ মার্চ সুমিতকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে জয়পুর পুলিশ। বর্তমানে তাঁকে কড়া হেফাজতে রেখে এই চক্রের গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন গোয়েন্দারা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত