Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, বাংলায় কবে থেকে দুর্যোগের আশঙ্কা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, বাংলায় কবে থেকে দুর্যোগের আশঙ্কা?
সংগৃহীত ছবি।

কলকাতা: উৎসবের মরসুম কাটতে না কাটেতেই রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তন। ফের বঙ্গে ফিরছে দুর্যোগ পরিস্থিতি, এমনই সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। ক্রমে শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার, ২৭ অক্টোবর থেকে শুক্রবার, ৩০ অক্টোবর পর্যন্ত জেলায় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


শুক্রবার দুপুরে প্রকাশিত বিশেষ বুলেটিনে আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। শনিবার নিম্নচাপ অঞ্চলটি নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে রবিবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার, ২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর তা এগিয়ে যেতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘অর্ণব’। এই নামকরণ করেছে বাংলাদেশ।


ঘূর্ণিঝড় তৈরি হলে সমুদ্র উত্তাল থাকবে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার থেকে বদলাতে পারে পরিস্থিতি। মঙ্গলবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।


বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। 

অন্যদিকে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার উত্তরবঙ্গের আট জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

বিষয় : Weather Update Cyclone

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, বাংলায় কবে থেকে দুর্যোগের আশঙ্কা?

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: উৎসবের মরসুম কাটতে না কাটেতেই রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তন। ফের বঙ্গে ফিরছে দুর্যোগ পরিস্থিতি, এমনই সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। ক্রমে শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার, ২৭ অক্টোবর থেকে শুক্রবার, ৩০ অক্টোবর পর্যন্ত জেলায় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।শুক্রবার দুপুরে প্রকাশিত বিশেষ বুলেটিনে আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। শনিবার নিম্নচাপ অঞ্চলটি নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে রবিবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার, ২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর তা এগিয়ে যেতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘অর্ণব’। এই নামকরণ করেছে বাংলাদেশ।ঘূর্ণিঝড় তৈরি হলে সমুদ্র উত্তাল থাকবে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার থেকে বদলাতে পারে পরিস্থিতি। মঙ্গলবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। অন্যদিকে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার উত্তরবঙ্গের আট জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত