Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Kojagari Laxmi Puja: লক্ষ্মীর কৃপা পেতে রাত জাগবেন? কবে শুরু ও শেষ পূর্ণিমা তিথি, জেনে নিন পুজোর দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬
Kojagari Laxmi Puja: লক্ষ্মীর কৃপা পেতে রাত জাগবেন? কবে শুরু ও শেষ পূর্ণিমা তিথি, জেনে নিন পুজোর দিনক্ষণ
কবে পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো? সংগৃহীত ছবি।

কলকাতা: দেবী দুর্গা কৈলাসে ফিরেছেন। এবার বাংলার ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতে উঠবে বাঙালি। শারদপূর্ণিমার এই বিশেষ রাতে  শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর আলপনায় বরণ করে নেওয়া হয় মা লক্ষ্মীকে। তবে জানেন কবে পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো? পুজোর প্রস্তুতির আগে জেনে নিন বিস্তারিত।


‘কোজাগরী’ শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো?’ লোকবিশ্বাস অনুযায়ী, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী জগৎ পরিক্রমায় বেরিয়ে দেখেন, কে জেগে তাঁর আরাধনা করছেন। যাঁরা এই রাতে জেগে পুজো করেন, তাঁদের দেবী আশীর্বাদ করেন, এমনই মনে করা হয়।  


বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২৫ অক্টোবর, রবিবার বেলা ১১টা ৫৮ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে। তিথি শেষ হবে ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪২ মিনিটে। অন্যদিকে, গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, ২৫ অক্টোবর, রবিবার সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে পূর্ণিমা তিথি শুরু হবে। তিথি শেষ হবে ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ডে। 


কোজাগরী লক্ষ্মীপুজোর সঙ্গে বাংলার কৃষিজীবী সমাজের যোগ দীর্ঘদিনের। তাই এই পুজোয় আলপনা, ধান-চাল এবং নানা ধরনের নৈবেদ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির প্রবেশপথে চালের গুঁড়ি দিয়ে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকার রীতি প্রচলিত। বাংলার বিভিন্ন অঞ্চলে লক্ষ্মীসরারও আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ঢাকাই, ফরিদপুরি, সুরেশ্বরী ও শান্তিপুরী, এমন নানা ধরনের সরায় দেবী লক্ষ্মী ও অন্যান্য দেবদেবীর ছবি আঁকা হয়। কোথাও তিন, পাঁচ বা সাতটি পুতুলের অবয়ব থাকে। 


কীভাবে করবেন লক্ষ্মীপুজো? 

প্রথমেই বাড়ির পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে দেবীর আসন সাজিয়ে নিন। বাড়ির প্রবেশপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলপনা এঁকে নিন। পুজোর উপকরণ হিসেবে ফুল, ফল, মিষ্টি, নারকেল, চিঁড়ে, খই এবং পরিবারের প্রচলিত নৈবেদ্য সাজিয়ে রাখুন। তারপর পারিবারিক রীতি মেনে প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করুন। অনেক বাড়িতে কোজাগরী পূর্ণিমার রাতে জেগে থাকার চল রয়েছে। তবে পুজোর সময় ও নিয়মের ক্ষেত্রে পুরোহিতের পরামর্শ মেনে চলাই শ্রেয়।


বিষয় : Laxmi Puja

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


Kojagari Laxmi Puja: লক্ষ্মীর কৃপা পেতে রাত জাগবেন? কবে শুরু ও শেষ পূর্ণিমা তিথি, জেনে নিন পুজোর দিনক্ষণ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: দেবী দুর্গা কৈলাসে ফিরেছেন। এবার বাংলার ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতে উঠবে বাঙালি। শারদপূর্ণিমার এই বিশেষ রাতে  শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর আলপনায় বরণ করে নেওয়া হয় মা লক্ষ্মীকে। তবে জানেন কবে পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো? পুজোর প্রস্তুতির আগে জেনে নিন বিস্তারিত।‘কোজাগরী’ শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো?’ লোকবিশ্বাস অনুযায়ী, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী জগৎ পরিক্রমায় বেরিয়ে দেখেন, কে জেগে তাঁর আরাধনা করছেন। যাঁরা এই রাতে জেগে পুজো করেন, তাঁদের দেবী আশীর্বাদ করেন, এমনই মনে করা হয়।  বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২৫ অক্টোবর, রবিবার বেলা ১১টা ৫৮ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে। তিথি শেষ হবে ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪২ মিনিটে। অন্যদিকে, গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, ২৫ অক্টোবর, রবিবার সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে পূর্ণিমা তিথি শুরু হবে। তিথি শেষ হবে ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ডে। কোজাগরী লক্ষ্মীপুজোর সঙ্গে বাংলার কৃষিজীবী সমাজের যোগ দীর্ঘদিনের। তাই এই পুজোয় আলপনা, ধান-চাল এবং নানা ধরনের নৈবেদ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির প্রবেশপথে চালের গুঁড়ি দিয়ে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকার রীতি প্রচলিত। বাংলার বিভিন্ন অঞ্চলে লক্ষ্মীসরারও আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ঢাকাই, ফরিদপুরি, সুরেশ্বরী ও শান্তিপুরী, এমন নানা ধরনের সরায় দেবী লক্ষ্মী ও অন্যান্য দেবদেবীর ছবি আঁকা হয়। কোথাও তিন, পাঁচ বা সাতটি পুতুলের অবয়ব থাকে। কীভাবে করবেন লক্ষ্মীপুজো? প্রথমেই বাড়ির পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে দেবীর আসন সাজিয়ে নিন। বাড়ির প্রবেশপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলপনা এঁকে নিন। পুজোর উপকরণ হিসেবে ফুল, ফল, মিষ্টি, নারকেল, চিঁড়ে, খই এবং পরিবারের প্রচলিত নৈবেদ্য সাজিয়ে রাখুন। তারপর পারিবারিক রীতি মেনে প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করুন। অনেক বাড়িতে কোজাগরী পূর্ণিমার রাতে জেগে থাকার চল রয়েছে। তবে পুজোর সময় ও নিয়মের ক্ষেত্রে পুরোহিতের পরামর্শ মেনে চলাই শ্রেয়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত