কলকাতাঃ প্রথম সপ্তমীর সন্ধ্যেতেই চরম বিপর্যয় উত্তর কলকাতার চোরবাগানে। প্যান্ডেলের মধ্যে হুড়োহুড়ির ঘটনায় তৈরি হয় পদপৃষ্ঠের মতো ঘটনা। এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, চোরবাগানের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন। যদিও সরকারিভাবে মৃত্যুর খবর এখনও জানানো হয়নি।
শনিবার সন্ধ্যায় হাওয়া অফিসের পূর্বাভাসকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে। একটি সূত্রে দাবি করা হয়েছে, ওই সময়ে কাঠামো ভেঙ্গেই বিপত্তি ঘটে। ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালে রয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪০-৫০ জনকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১১ জনকে পাঠানো হয়েছে এসএসকেএম-এ। মেডিক্যাল কলেজের একটি সূত্রের দাবি, মৃতদের মধ্যে রয়েছেন এক শিশু এবং বেশিরভাগ মহিলা।
গোড়া থেকেই এবছর চোরবাগানের পুজো কমিটির বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ ওঠে। এই ঘটনার পর ক্লাবের সমস্ত সদস্যকে হাসপাতালেই ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন