Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Dev-Subhashree: এবার দেব-শুভশ্রীর ‘ইন্টারভিউয়ার’ ভক্তরাই! প্রিয় জুটির সামনে যাওয়ার সুযোগ পেতে কী করবেন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
Dev-Subhashree: এবার দেব-শুভশ্রীর ‘ইন্টারভিউয়ার’ ভক্তরাই! প্রিয় জুটির সামনে যাওয়ার সুযোগ পেতে কী করবেন?
ছবিঃ সংগৃহীত

পুজোর কাউন্টডাউন যত এগোচ্ছে, দেব-শুভশ্রী জুটিকে ঘিরে অনুরাগীদের উত্তেজনাও তত বাড়ছে। দীর্ঘদিন পর ফের রোম্যান্টিক জুটিতে তাঁদের দেখার অপেক্ষায় দর্শক। ২০২৫ সালে ‘ধূমকেতু’র হাত ধরে দেব ও শুভশ্রীকে আবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। এরপর ‘দেশু ৭’-এর প্রচারঝলকে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে পুরনো দিনের স্মৃতি ফিরে এসেছে ভক্তদের মধ্যে।


দেব-শুভশ্রীর সম্পর্কের পুরনো অধ্যায়, বিচ্ছেদ এবং দীর্ঘ সময় পর ফের একসঙ্গে কাজ করা সবকিছুই বেশ চর্চায়। এবার সেই কৌতূহল মেটানোর সুযোগই যেন ভক্তদের হাতে তুলে দিলেন অভিনেতা-প্রযোজক দেব। শুক্রবার বিশ্বকর্মা পুজোর রাতে সোশাল মিডিয়ায় একটি বিশেষ ঘোষণা করেন দেব। জানা গিয়েছে, এবার সরাসরি দেব ও শুভশ্রীর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাবেন তাঁদেরই কয়েকজন অনুরাগী। তবে সুযোগটা সবার জন্য নয়। বেছে নেওয়া হবে মাত্র সাতজনকে।


এই সাতজন ভক্ত শুধু সামনে থেকে দেব-শুভশ্রীকে দেখবেন না, তাঁদের সরাসরি প্রশ্নও করতে পারবেন। দেব-শুভশ্রীকে ঘিরে অনুরাগীদের মনে প্রশ্নের তালিকা কম নয়। তবে এই বিশেষ সুযোগ পেতে হলে মানতে হবে একটি শর্। ‘দেশু ৭’-এর নির্মাতাদের তরফে ভক্তদের সামনে রাখা হয়েছে মজার চ্যালেঞ্জ যে, এমন প্রশ্ন করতে হবে, যা দেব-শুভশ্রীকেও চমকে দিতে পারে। একইসঙ্গে প্রমাণ করতে হবে, অনুরাগী সত্যিই এই জুটির কত বড় ভক্ত।

বিষয় : Dev Shubhashree Ganguly

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


Dev-Subhashree: এবার দেব-শুভশ্রীর ‘ইন্টারভিউয়ার’ ভক্তরাই! প্রিয় জুটির সামনে যাওয়ার সুযোগ পেতে কী করবেন?

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজোর কাউন্টডাউন যত এগোচ্ছে, দেব-শুভশ্রী জুটিকে ঘিরে অনুরাগীদের উত্তেজনাও তত বাড়ছে। দীর্ঘদিন পর ফের রোম্যান্টিক জুটিতে তাঁদের দেখার অপেক্ষায় দর্শক। ২০২৫ সালে ‘ধূমকেতু’র হাত ধরে দেব ও শুভশ্রীকে আবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। এরপর ‘দেশু ৭’-এর প্রচারঝলকে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে পুরনো দিনের স্মৃতি ফিরে এসেছে ভক্তদের মধ্যে।দেব-শুভশ্রীর সম্পর্কের পুরনো অধ্যায়, বিচ্ছেদ এবং দীর্ঘ সময় পর ফের একসঙ্গে কাজ করা সবকিছুই বেশ চর্চায়। এবার সেই কৌতূহল মেটানোর সুযোগই যেন ভক্তদের হাতে তুলে দিলেন অভিনেতা-প্রযোজক দেব। শুক্রবার বিশ্বকর্মা পুজোর রাতে সোশাল মিডিয়ায় একটি বিশেষ ঘোষণা করেন দেব। জানা গিয়েছে, এবার সরাসরি দেব ও শুভশ্রীর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাবেন তাঁদেরই কয়েকজন অনুরাগী। তবে সুযোগটা সবার জন্য নয়। বেছে নেওয়া হবে মাত্র সাতজনকে।এই সাতজন ভক্ত শুধু সামনে থেকে দেব-শুভশ্রীকে দেখবেন না, তাঁদের সরাসরি প্রশ্নও করতে পারবেন। দেব-শুভশ্রীকে ঘিরে অনুরাগীদের মনে প্রশ্নের তালিকা কম নয়। তবে এই বিশেষ সুযোগ পেতে হলে মানতে হবে একটি শর্। ‘দেশু ৭’-এর নির্মাতাদের তরফে ভক্তদের সামনে রাখা হয়েছে মজার চ্যালেঞ্জ যে, এমন প্রশ্ন করতে হবে, যা দেব-শুভশ্রীকেও চমকে দিতে পারে। একইসঙ্গে প্রমাণ করতে হবে, অনুরাগী সত্যিই এই জুটির কত বড় ভক্ত।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত