Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Desu7: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ থেকে মন্দিরে পুজো, ‘দেশু ৭’ নিয়ে ত্রিপুরায় দেব-শুভশ্রীর জমজমাট সফর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬
 Desu7: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ থেকে মন্দিরে পুজো, ‘দেশু ৭’ নিয়ে ত্রিপুরায় দেব-শুভশ্রীর জমজমাট সফর
দেব-শুভশ্রীকে ঘিরে ত্রিপুরেশ্বরী মন্দিরে ভিড়। সংগৃহীত ছবি

সামনেই পুজো। আর সেই আবহেই বড় পর্দায় ফিরতে চলেছে দেব-শুভশ্রীর জুটি। ‘দেশু ৭’-কে ঘিরে ইতিমধ্যেই দর্শকের কৌতূহল তুঙ্গে। ‘ধুমকেতু’র পর আবারও একসঙ্গে তাঁদের সম্পর্কের রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। ছবি মুক্তির আগে প্রচারপর্বও চলছে জোরকদমে। সেই সূত্রেই ত্রিপুরায় পা রেখেছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 


দেব-শুভশ্রীকে একঝলক দেখার জন্য অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে প্রচারপর্বের মাঝেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করেন তাঁরা। সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রীর হাতে ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট তুলে দিয়েছেন দেব-শুভশ্রী। ছবির প্রচারকে ঘিরে প্রকাশ্যে উঠে এসেছে  দেব-শুভশ্রীর এই সফরের একাধিক মুহূর্তও। ত্রিপুরা সফরের পরের দিন ছবির প্রচারের ব্যস্ততার বাইরে একেবারে অন্য আবহে দেখা গেল দুই তারকাকে। একটি মন্দিরে গিয়ে পুজো দেন দেব ও শুভশ্রী। সেখানেই অভিনেত্রীর সাবেকি সাজ বেশ নজর কেড়েছে। 


পুজো শেষে দুজনের গলাতেই দেখা যায় মন্দিরের উত্তরীয়। কপালেও ছিল পুজোর টিকা। ‘দেশু ৭’-এর টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। টিজারে প্রেম, আবেগের পাশাপাশি রহস্যের ইঙ্গিতও মিলেছে। ফলে মুক্তির আগে প্রচারে একদিকে অনুরাগীদের উচ্ছ্বাস, অন্যদিকে ত্রিপুরার মন্দিরে দেব-শুভশ্রীর পুজো সব মিলিয়ে ‘দেশু ৭’কে ঘিরে চর্চা অব্যাহত। এবার এই জুটির নতুন গল্প বড় পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।

বিষয় : Dev Subhashree Ganguly

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬


Desu7: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ থেকে মন্দিরে পুজো, ‘দেশু ৭’ নিয়ে ত্রিপুরায় দেব-শুভশ্রীর জমজমাট সফর

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
সামনেই পুজো। আর সেই আবহেই বড় পর্দায় ফিরতে চলেছে দেব-শুভশ্রীর জুটি। ‘দেশু ৭’-কে ঘিরে ইতিমধ্যেই দর্শকের কৌতূহল তুঙ্গে। ‘ধুমকেতু’র পর আবারও একসঙ্গে তাঁদের সম্পর্কের রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। ছবি মুক্তির আগে প্রচারপর্বও চলছে জোরকদমে। সেই সূত্রেই ত্রিপুরায় পা রেখেছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  দেব-শুভশ্রীকে একঝলক দেখার জন্য অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে প্রচারপর্বের মাঝেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করেন তাঁরা। সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রীর হাতে ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট তুলে দিয়েছেন দেব-শুভশ্রী। ছবির প্রচারকে ঘিরে প্রকাশ্যে উঠে এসেছে  দেব-শুভশ্রীর এই সফরের একাধিক মুহূর্তও। ত্রিপুরা সফরের পরের দিন ছবির প্রচারের ব্যস্ততার বাইরে একেবারে অন্য আবহে দেখা গেল দুই তারকাকে। একটি মন্দিরে গিয়ে পুজো দেন দেব ও শুভশ্রী। সেখানেই অভিনেত্রীর সাবেকি সাজ বেশ নজর কেড়েছে। পুজো শেষে দুজনের গলাতেই দেখা যায় মন্দিরের উত্তরীয়। কপালেও ছিল পুজোর টিকা। ‘দেশু ৭’-এর টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। টিজারে প্রেম, আবেগের পাশাপাশি রহস্যের ইঙ্গিতও মিলেছে। ফলে মুক্তির আগে প্রচারে একদিকে অনুরাগীদের উচ্ছ্বাস, অন্যদিকে ত্রিপুরার মন্দিরে দেব-শুভশ্রীর পুজো সব মিলিয়ে ‘দেশু ৭’কে ঘিরে চর্চা অব্যাহত। এবার এই জুটির নতুন গল্প বড় পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত