Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Puja Weather Update: পুজোর আনন্দে আর ভিলেন নয় বৃষ্টি? অষ্টমী থেকে একাদশী পর্যন্ত স্বস্তির ইঙ্গিত হাওয়া অফিসের!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬
Puja Weather Update: পুজোর আনন্দে আর ভিলেন নয় বৃষ্টি? অষ্টমী থেকে একাদশী পর্যন্ত স্বস্তির ইঙ্গিত হাওয়া অফিসের!
এ আই নির্মিত ছবি।

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে প্রশ্ন ছিল বাঙালির মনে। চতুর্থী এবং পঞ্চমীর দিন কলকাতা এবং শহরতলির বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু সপ্তমীর সকালেই বঙ্গবাসীর জন্য স্বস্তির খবর। 


পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীর পর থেকেই রাজ্যের বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও অষ্টমী থেকে বৃষ্টির দাপট কমতে পারে। ফলে পুজোর বাকি দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে ঘোরার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি। শনিবার প্রথম সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রপাতের সম্ভাবনাও। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনায় কম। দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। কলকাতার আকাশ শনিবার আংশিক মেঘলা থাকতে পারে। তবে শহরে ভারী বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। সেই সঙ্গে শহরের তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।


উত্তরবঙ্গেও ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অষ্টমী থেকেই পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে। একাদশী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বিষয় : Kolkata Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


Puja Weather Update: পুজোর আনন্দে আর ভিলেন নয় বৃষ্টি? অষ্টমী থেকে একাদশী পর্যন্ত স্বস্তির ইঙ্গিত হাওয়া অফিসের!

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে প্রশ্ন ছিল বাঙালির মনে। চতুর্থী এবং পঞ্চমীর দিন কলকাতা এবং শহরতলির বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু সপ্তমীর সকালেই বঙ্গবাসীর জন্য স্বস্তির খবর। পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীর পর থেকেই রাজ্যের বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও অষ্টমী থেকে বৃষ্টির দাপট কমতে পারে। ফলে পুজোর বাকি দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে ঘোরার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি। শনিবার প্রথম সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রপাতের সম্ভাবনাও। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনায় কম। দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। কলকাতার আকাশ শনিবার আংশিক মেঘলা থাকতে পারে। তবে শহরে ভারী বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। সেই সঙ্গে শহরের তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।উত্তরবঙ্গেও ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অষ্টমী থেকেই পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে। একাদশী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত