Hidden Stories (বাংলা)
সর্বশেষ

WhatsApp: পিএফ নিয়ে এবার হোয়াটসঅ্যাপেই মিলবে সমাধান? নতুন ব্যবস্থায় কী চমক, জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
WhatsApp: পিএফ নিয়ে এবার হোয়াটসঅ্যাপেই মিলবে সমাধান? নতুন ব্যবস্থায় কী চমক, জানলে অবাক হবেন
ছবিঃ সংগৃহীত

হোয়াটসঅ্যাপ এখন মানুষ নিত্যদিনের সঙ্গী। শুধু বন্ধুদের সঙ্গে চ্যাট বা অফিসের কাজের মাধ্যম নয়, বিভিন্ন পরিষেবাও ধীরে ধীরে এই প্ল্যাটফর্মে পৌঁছে যাচ্ছে।এবার সেই তালিকায় যুক্ত হতে পারে কর্মীদের পিএফ সংক্রান্ত পরিষেবাও। জানা যাচ্ছে, পরিষেবা আরও সহজ করতে হোয়াটসঅ্যাপ-ভিত্তিক একটি চ্যাটবট আনার প্রস্তুতি নিচ্ছে বলে Employees’ Provident Fund Organisation বা EPFO-কে ঘিরে প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে।


প্রস্তাবিত ব্যবস্থাটি চালু হলে পিএফ-এর তথ্য জানতে প্রত্যেক বার ইপিএফও-র পোর্টাল বা UMANG অ্যাপে গিয়ে লগ ইন করার প্রয়োজন কমতে পারে।  হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট নম্বরে ‘Hello’ লিখে পাঠালেই চ্যাটবটের মাধ্যমে প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ব্যবস্থা করা হতে পারে।

কীভাবে কাজ করবে এই পরিষেবা?

জানা গিয়েছে, ব্যবহারকারীর পাঠানো  হোয়াটসঅ্যাপ নম্বরটি ইউএএন-এর সঙ্গে নথিভুক্ত মোবাইল নম্বর কি না, তা প্রথমে যাচাই করা হবে। যাচাই সফল হলে স্ক্রিনে বিভিন্ন পরিষেবার মেনু আসতে পারে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী পিএফ সংক্রান্ত তথ্য বেছে নিতে পারবেন। এই ব্যবস্থার মাধ্যমে পিএফ পাসবুকের তথ্য, সাম্প্রতিক লেনদেন কিংবা অভিযোগ ট্র্যাকিং-এর মতো পরিষেবা হোয়াটসঅ্যাপ থেকেই পাওয়া যেতে পারে বলে দাবি করা হচ্ছে। পরিষেবাটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে এবং ২৪ ঘণ্টাই ব্যবহার করা যাবে বলেও প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।


তবে এই পরিষেবা চালু না হওয়া পর্যন্ত পিএফ ব্যালেন্স জানার সরকারি উপায় হিসেবে ইপিএফও-র বর্তমান পরিষেবাগুলিই ব্যবহার করতে হবে। পিএফ সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে সতর্ক থাকাও জরুরি। ইপিএফও নিজেই জানিয়েছে, ফোন, বার্তা বা অন্য কোনও মাধ্যমে কেউ ইউএএন, পাসওয়ার্ড, আধার, প্যান, ব্যাঙ্কের তথ্য বা এককালীন পাসকোড চাইলে তা কোনওভাবেই শেয়ার করা উচিত নয়। 

বিষয় : WhatsApp PF Account

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


WhatsApp: পিএফ নিয়ে এবার হোয়াটসঅ্যাপেই মিলবে সমাধান? নতুন ব্যবস্থায় কী চমক, জানলে অবাক হবেন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
হোয়াটসঅ্যাপ এখন মানুষ নিত্যদিনের সঙ্গী। শুধু বন্ধুদের সঙ্গে চ্যাট বা অফিসের কাজের মাধ্যম নয়, বিভিন্ন পরিষেবাও ধীরে ধীরে এই প্ল্যাটফর্মে পৌঁছে যাচ্ছে।এবার সেই তালিকায় যুক্ত হতে পারে কর্মীদের পিএফ সংক্রান্ত পরিষেবাও। জানা যাচ্ছে, পরিষেবা আরও সহজ করতে হোয়াটসঅ্যাপ-ভিত্তিক একটি চ্যাটবট আনার প্রস্তুতি নিচ্ছে বলে Employees’ Provident Fund Organisation বা EPFO-কে ঘিরে প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে।প্রস্তাবিত ব্যবস্থাটি চালু হলে পিএফ-এর তথ্য জানতে প্রত্যেক বার ইপিএফও-র পোর্টাল বা UMANG অ্যাপে গিয়ে লগ ইন করার প্রয়োজন কমতে পারে।  হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট নম্বরে ‘Hello’ লিখে পাঠালেই চ্যাটবটের মাধ্যমে প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ব্যবস্থা করা হতে পারে।কীভাবে কাজ করবে এই পরিষেবা? জানা গিয়েছে, ব্যবহারকারীর পাঠানো  হোয়াটসঅ্যাপ নম্বরটি ইউএএন-এর সঙ্গে নথিভুক্ত মোবাইল নম্বর কি না, তা প্রথমে যাচাই করা হবে। যাচাই সফল হলে স্ক্রিনে বিভিন্ন পরিষেবার মেনু আসতে পারে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী পিএফ সংক্রান্ত তথ্য বেছে নিতে পারবেন। এই ব্যবস্থার মাধ্যমে পিএফ পাসবুকের তথ্য, সাম্প্রতিক লেনদেন কিংবা অভিযোগ ট্র্যাকিং-এর মতো পরিষেবা হোয়াটসঅ্যাপ থেকেই পাওয়া যেতে পারে বলে দাবি করা হচ্ছে। পরিষেবাটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে এবং ২৪ ঘণ্টাই ব্যবহার করা যাবে বলেও প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।তবে এই পরিষেবা চালু না হওয়া পর্যন্ত পিএফ ব্যালেন্স জানার সরকারি উপায় হিসেবে ইপিএফও-র বর্তমান পরিষেবাগুলিই ব্যবহার করতে হবে। পিএফ সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে সতর্ক থাকাও জরুরি। ইপিএফও নিজেই জানিয়েছে, ফোন, বার্তা বা অন্য কোনও মাধ্যমে কেউ ইউএএন, পাসওয়ার্ড, আধার, প্যান, ব্যাঙ্কের তথ্য বা এককালীন পাসকোড চাইলে তা কোনওভাবেই শেয়ার করা উচিত নয়। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত