Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শোধ করেননি ৩ কোটির ঋণ! বীরভূমে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি-জমি দখল করল ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
শোধ করেননি ৩ কোটির ঋণ! বীরভূমে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি-জমি দখল করল ব্যাঙ্ক
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি-জমি দখল করল ব্যাঙ্ক। ছবি-সংগৃহীত

দুবরাজপুর: বেসরকারি ব্যাঙ্ক থেকে নেওয়া কোটি কোটি টাকার ঋণ পরিশোধ না করার বড়সড় ধাক্কা। পুলিশ ও প্রশাসনের বিশাল বাহিনী নিয়ে সোজা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হাজির হলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। রীতিমতো ঘরের আসবাবপত্র বাইরে বের করে দিয়ে বাড়ি ও জমি পুরোপুরি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক। শনিবার সকালে বীরভূমের দুবরাজপুর পুরসভার রঞ্জনবাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ও শোরগোল ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।

ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুবরাজপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বনমালী ঘোষ। ব্যাঙ্ক সূত্রে অভিযোগ, ২০২৩ সালে ওই বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ৩ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে সেই ঋণের টাকা শোধ না করায় আইনি পদক্ষেপ নেওয়া হয়। শনিবার ব্যাঙ্কের শীর্ষ আধিকারিক ও আইনজীবীরা পুলিশি নিরাপত্তায় বনমালীবাবুর বাড়ি ও জমি মাপজোক করে নিজেদের দখলে নেন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।

যদিও গোটা ঘটনাটিকে চক্রান্ত বলে দাবি করেছেন প্রাক্তন কাউন্সিলর। বনমালী ঘোষের পাল্টা অভিযোগ, তিনি সরাসরি ব্যাঙ্ক থেকে নয়, এক মধ্যস্থতাকারীর মারফত ওই ঋণ প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। তাঁর দাবি, কাগজে-কলমে প্রায় তিন কোটি টাকা ঋণ দেখানো হলেও তাঁর কাছ থেকে ইতিমধ্যেই চেকে ৪০ লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং গত দু’বছর ধরে তিনি নিয়মিত কিস্তিও মিটিয়ে এসেছেন। তিনি আরও জানান, গত ১৪ আগস্ট সিজিএমের নির্দেশিকা জারির কথা তিনি জানতে পারেন। ঋণ নিষ্পত্তির জন্য নিয়মমাফিক সময় না দিয়ে তাঁর আবেদন খারিজ করা হয় বলে তাঁর অভিযোগ। এমনকি তিনি কলকাতায় ব্যাঙ্কের সদর দপ্তরে গিয়ে তিন মাসের সময় চেয়েছিলেন ও পুরো ঋণ মিটিয়ে ফেলার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই সুযোগ দেয়নি।

বনমালীবাবুর ক্ষোভ, বাড়িতে বৃদ্ধা মা ও স্ত্রী থাকা সত্ত্বেও অতিরিক্ত পুলিশ পাঠিয়ে অমানবিকভাবে ঘরের সব জিনিসপত্র রাস্তায় বের করে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আগামী ২৮ সেপ্টেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা। আদালতের শুনানির আগেই এই ধরনের জবরদস্তিমূলক দখলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন তিনি। তবে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি এভাবে বাজেয়াপ্ত হওয়া নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalNews tmcleader HiddenStoriesNews BirbhumNews Dubrajpur BankLoanDefault PropertySeized

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬


শোধ করেননি ৩ কোটির ঋণ! বীরভূমে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি-জমি দখল করল ব্যাঙ্ক

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দুবরাজপুর: বেসরকারি ব্যাঙ্ক থেকে নেওয়া কোটি কোটি টাকার ঋণ পরিশোধ না করার বড়সড় ধাক্কা। পুলিশ ও প্রশাসনের বিশাল বাহিনী নিয়ে সোজা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হাজির হলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। রীতিমতো ঘরের আসবাবপত্র বাইরে বের করে দিয়ে বাড়ি ও জমি পুরোপুরি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক। শনিবার সকালে বীরভূমের দুবরাজপুর পুরসভার রঞ্জনবাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ও শোরগোল ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুবরাজপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বনমালী ঘোষ। ব্যাঙ্ক সূত্রে অভিযোগ, ২০২৩ সালে ওই বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ৩ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে সেই ঋণের টাকা শোধ না করায় আইনি পদক্ষেপ নেওয়া হয়। শনিবার ব্যাঙ্কের শীর্ষ আধিকারিক ও আইনজীবীরা পুলিশি নিরাপত্তায় বনমালীবাবুর বাড়ি ও জমি মাপজোক করে নিজেদের দখলে নেন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।যদিও গোটা ঘটনাটিকে চক্রান্ত বলে দাবি করেছেন প্রাক্তন কাউন্সিলর। বনমালী ঘোষের পাল্টা অভিযোগ, তিনি সরাসরি ব্যাঙ্ক থেকে নয়, এক মধ্যস্থতাকারীর মারফত ওই ঋণ প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। তাঁর দাবি, কাগজে-কলমে প্রায় তিন কোটি টাকা ঋণ দেখানো হলেও তাঁর কাছ থেকে ইতিমধ্যেই চেকে ৪০ লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং গত দু’বছর ধরে তিনি নিয়মিত কিস্তিও মিটিয়ে এসেছেন। তিনি আরও জানান, গত ১৪ আগস্ট সিজিএমের নির্দেশিকা জারির কথা তিনি জানতে পারেন। ঋণ নিষ্পত্তির জন্য নিয়মমাফিক সময় না দিয়ে তাঁর আবেদন খারিজ করা হয় বলে তাঁর অভিযোগ। এমনকি তিনি কলকাতায় ব্যাঙ্কের সদর দপ্তরে গিয়ে তিন মাসের সময় চেয়েছিলেন ও পুরো ঋণ মিটিয়ে ফেলার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই সুযোগ দেয়নি।বনমালীবাবুর ক্ষোভ, বাড়িতে বৃদ্ধা মা ও স্ত্রী থাকা সত্ত্বেও অতিরিক্ত পুলিশ পাঠিয়ে অমানবিকভাবে ঘরের সব জিনিসপত্র রাস্তায় বের করে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আগামী ২৮ সেপ্টেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা। আদালতের শুনানির আগেই এই ধরনের জবরদস্তিমূলক দখলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন তিনি। তবে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি এভাবে বাজেয়াপ্ত হওয়া নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত