Hidden Stories (বাংলা)
সর্বশেষ

India vs Panama: কান্তিরাভায় নীল রূপকথা, পানামাকে রুখে এবার ভারতের লক্ষ্য ব্রাজিল?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
India vs Panama: কান্তিরাভায় নীল রূপকথা, পানামাকে রুখে এবার ভারতের লক্ষ্য ব্রাজিল?
সুনীলের সামনেই ভারতের নয়া ইতিহাস। ক্রান্তিরাভায় নায়ক রায়ান।

বেঙ্গালুরু: একী স্বপ্ন, মায়া নাকি বাস্তব! 

অতিরিক্ত সময় গড়িয়ে ক্রান্তিরাভায় যখন শেষ বাঁশি বাজাল, কিছুক্ষণের জন্য স্তব্ধ স্টেডিয়াম। এই দেশের নাকি ফুটবলের কোনও সংস্কৃতি নেই। ভারতে আসার আগে এই মন্তব্যই করেছেন ব্রাজিলের ইতালীয় কোচ কার্লো অ্যানচেলত্তি। থাকবে কী করে ? ভারতীয় ফুটবলে তো কোনও জগমোহন ডালমিয়া নেই। ছিলেন একটা প্রিয়রঞ্জন দাশমুন্সি। তিনিও চোখ বোঝার পর, আরও নিস্তেজ নীল জার্সির রঙ। আশিয়ান কাপ না ফিফা ফ্রেন্ডলি? এই কদিন আগেও এই দ্বন্দ্বেই মাতোয়ার ছিলেন এ দেশের তারকা প্রাক্তনরা। এতকিছুর পরে শুক্রবারের ক্রান্তিরাভার স্কোর বোর্ডে থেকে গেল ভারত - ১, পানামা - ১। ১৩৮ নম্বরের সামনে কোনওক্রমে হার বাঁচাল ফিফার ক্রমতালিকায় ৪৪ নম্বরে থাকা বিশ্বকাপ খেলা এই দল। আর পানামাকে আটকে দিয়ে বেঙ্গালুরুর ভিড়ে ঠাসা সাংবাদিক বৈঠকে খালিদ জামিল জানিয়ে গেলেন, ‘আমার বিশ্বাস ছিল ওরা পারবে!’ এই ম্যাচের আগে পর্যন্ত এই বিশ্বাসটাই তো উঠে গিয়েছিল ভারতীয় ফুটবলের উপর থেকে। 

ম্যাচ শুরুর আগে আলোচনায় ছিল, পাঁচ কোটি টাকা খরচের বিতর্ক কিংবা গ্যালারির মাত্র ৯,০৩৯ জোড়া দর্শকের কঙ্কালসার উপস্থিতি। কিন্তু বাঁশি বাজতেই ইতিহাসকে কাঁচকলা দেখালেন আনোয়ার আলি, আকাশ মিশ্ররা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা দলের বিপক্ষে ১৩৮ নম্বর দল যেভাবে ছক কষে ঝাঁপালো, তাতে প্রথমার্ধেই প্রমাদ গুনতে শুরু করেছিলেন পানামা কোচ থমাস ক্রিশ্চিয়ানসেন।

বিশেষ করে ম্যাচের ৪১ মিনিটে যে রূপকথার বুনোট তৈরি হল, তা কান্তিরাভাকে উত্তাল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাঁ দিক থেকে আকাশ মিশ্রর মাপা ও চোখধাঁধানো ইনসুইঙ্গার বক্সে পৌঁছাতেই পানামা রক্ষণ ভেঙে ভেতরে ঢুকে পড়েন রায়ান উইলিয়ামস। ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের বাঁ দিক দিয়ে বল জালে জড়িয়ে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তার আগেই অবশ্য আরও একটি সুযোগ তৈরি করেছিলেন রায়ান, যা অল্পের জন্য পোস্ট ছুঁয়ে বাইরে চলে যায়।

রায়ানের গোলের পিছনে বড় অবদান ছিল চোট সারিয়ে ন’মাস পর জাতীয় দলে ফেরা আশিক কুরুনিয়নের। বাঁ দিকের উইং ধরে তাঁর ক্রমাগত ঝোড়ো গতি আর আক্রমণ পানামার ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে রাখে। তরুণ ও অভিজ্ঞতার দুর্দান্ত মিশেলে বিক্রম প্রতাপ, টেকচাম সিং ও ডিফেন্সে আনোয়ারদের পারফরম্যান্স দেখে একসময় মনে হচ্ছিল, দুই দল যদি নিজেদের মধ্যে জার্সি বদল করে নিত, তবে কোনটা বিশ্বকাপের দল আর কোনটা র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা ভারত, তা বোঝা অসম্ভব হয়ে উঠত।

দ্বিতীয়ার্ধে ওমর হাভিয়ের ভ্যালেন্সিয়ার দূরপাল্লার শটে পানামা সমতা ফেরালেও খালিদের ছেলেদের স্পিরিট ভাঙতে পারেনি। ম্যাচের পর প্রতিপক্ষের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে পানামা কোচ থমাস ক্রিশ্চিয়ানসেন বলেন, “ওরা সময় পেলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বিশেষ করে ভারতের স্ট্রাইকার এবং সেকেন্ড স্ট্রাইকার আমাদের ডিফেন্সিভ লাইনের ওপর চূড়ান্ত চাপ তৈরি করেছিল।”

অন্যদিকে, এই ঐতিহাসিক পারফরম্যান্সের সমস্ত কৃতিত্ব ফুটবলারদেরই দিয়েছেন কোচ খালিদ জামিল। কোনও অলৌকিক পরিকল্পনার কথা না বলে খালিদের বক্তব্য, “সবটাই ফুটবলারদের পরিশ্রম এবং দলগত সংহতির ফল। আমাদের নিজেদের ওপর বিশ্বাস ছিল। গুরপ্রীত, মনবীরদের মতো অভিজ্ঞদের পাশাপাশি আশিক, বিক্রম, আকাশরা যেভাবে দায়িত্ব নিয়ে খেলল, তা এক কথায় অনবদ্য।”

কান্তিরাভার এই রাত বুঝিয়ে দিল, বিশ্বমঞ্চের দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়ার ক্ষমতা এখন ভারতেরও আছে। পানামাকে আটকে দেওয়ার এই অদম্য জেদ কি তবে নতুন ভোরের সঙ্কেত? ভারতের ফুটবলপ্রেমীদের নজর এখন আরও বড় কোনো চমকের দিকে। যেখানে এবার হয়তো সাম্বা ফুটবলের দেশ ব্রাজিলকেও একই ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেবে নীল বাঘেরা!

বিষয় : #HiddenStoriesNews #IndianFootball #BlueTigers #INDvPAN #KhalidJamil #SreeKanteerava #RyanWilliams #AshiqueKuruniyan #IndianFootballTeam #KanteeravaNight #BravoIndia #ISL #IndianSportsNews #KolkataFootball #BanglaNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


India vs Panama: কান্তিরাভায় নীল রূপকথা, পানামাকে রুখে এবার ভারতের লক্ষ্য ব্রাজিল?

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বেঙ্গালুরু: একী স্বপ্ন, মায়া নাকি বাস্তব! অতিরিক্ত সময় গড়িয়ে ক্রান্তিরাভায় যখন শেষ বাঁশি বাজাল, কিছুক্ষণের জন্য স্তব্ধ স্টেডিয়াম। এই দেশের নাকি ফুটবলের কোনও সংস্কৃতি নেই। ভারতে আসার আগে এই মন্তব্যই করেছেন ব্রাজিলের ইতালীয় কোচ কার্লো অ্যানচেলত্তি। থাকবে কী করে ? ভারতীয় ফুটবলে তো কোনও জগমোহন ডালমিয়া নেই। ছিলেন একটা প্রিয়রঞ্জন দাশমুন্সি। তিনিও চোখ বোঝার পর, আরও নিস্তেজ নীল জার্সির রঙ। আশিয়ান কাপ না ফিফা ফ্রেন্ডলি? এই কদিন আগেও এই দ্বন্দ্বেই মাতোয়ার ছিলেন এ দেশের তারকা প্রাক্তনরা। এতকিছুর পরে শুক্রবারের ক্রান্তিরাভার স্কোর বোর্ডে থেকে গেল ভারত - ১, পানামা - ১। ১৩৮ নম্বরের সামনে কোনওক্রমে হার বাঁচাল ফিফার ক্রমতালিকায় ৪৪ নম্বরে থাকা বিশ্বকাপ খেলা এই দল। আর পানামাকে আটকে দিয়ে বেঙ্গালুরুর ভিড়ে ঠাসা সাংবাদিক বৈঠকে খালিদ জামিল জানিয়ে গেলেন, ‘আমার বিশ্বাস ছিল ওরা পারবে!’ এই ম্যাচের আগে পর্যন্ত এই বিশ্বাসটাই তো উঠে গিয়েছিল ভারতীয় ফুটবলের উপর থেকে। ম্যাচ শুরুর আগে আলোচনায় ছিল, পাঁচ কোটি টাকা খরচের বিতর্ক কিংবা গ্যালারির মাত্র ৯,০৩৯ জোড়া দর্শকের কঙ্কালসার উপস্থিতি। কিন্তু বাঁশি বাজতেই ইতিহাসকে কাঁচকলা দেখালেন আনোয়ার আলি, আকাশ মিশ্ররা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা দলের বিপক্ষে ১৩৮ নম্বর দল যেভাবে ছক কষে ঝাঁপালো, তাতে প্রথমার্ধেই প্রমাদ গুনতে শুরু করেছিলেন পানামা কোচ থমাস ক্রিশ্চিয়ানসেন।বিশেষ করে ম্যাচের ৪১ মিনিটে যে রূপকথার বুনোট তৈরি হল, তা কান্তিরাভাকে উত্তাল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাঁ দিক থেকে আকাশ মিশ্রর মাপা ও চোখধাঁধানো ইনসুইঙ্গার বক্সে পৌঁছাতেই পানামা রক্ষণ ভেঙে ভেতরে ঢুকে পড়েন রায়ান উইলিয়ামস। ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের বাঁ দিক দিয়ে বল জালে জড়িয়ে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তার আগেই অবশ্য আরও একটি সুযোগ তৈরি করেছিলেন রায়ান, যা অল্পের জন্য পোস্ট ছুঁয়ে বাইরে চলে যায়।রায়ানের গোলের পিছনে বড় অবদান ছিল চোট সারিয়ে ন’মাস পর জাতীয় দলে ফেরা আশিক কুরুনিয়নের। বাঁ দিকের উইং ধরে তাঁর ক্রমাগত ঝোড়ো গতি আর আক্রমণ পানামার ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে রাখে। তরুণ ও অভিজ্ঞতার দুর্দান্ত মিশেলে বিক্রম প্রতাপ, টেকচাম সিং ও ডিফেন্সে আনোয়ারদের পারফরম্যান্স দেখে একসময় মনে হচ্ছিল, দুই দল যদি নিজেদের মধ্যে জার্সি বদল করে নিত, তবে কোনটা বিশ্বকাপের দল আর কোনটা র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা ভারত, তা বোঝা অসম্ভব হয়ে উঠত।দ্বিতীয়ার্ধে ওমর হাভিয়ের ভ্যালেন্সিয়ার দূরপাল্লার শটে পানামা সমতা ফেরালেও খালিদের ছেলেদের স্পিরিট ভাঙতে পারেনি। ম্যাচের পর প্রতিপক্ষের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে পানামা কোচ থমাস ক্রিশ্চিয়ানসেন বলেন, “ওরা সময় পেলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বিশেষ করে ভারতের স্ট্রাইকার এবং সেকেন্ড স্ট্রাইকার আমাদের ডিফেন্সিভ লাইনের ওপর চূড়ান্ত চাপ তৈরি করেছিল।”অন্যদিকে, এই ঐতিহাসিক পারফরম্যান্সের সমস্ত কৃতিত্ব ফুটবলারদেরই দিয়েছেন কোচ খালিদ জামিল। কোনও অলৌকিক পরিকল্পনার কথা না বলে খালিদের বক্তব্য, “সবটাই ফুটবলারদের পরিশ্রম এবং দলগত সংহতির ফল। আমাদের নিজেদের ওপর বিশ্বাস ছিল। গুরপ্রীত, মনবীরদের মতো অভিজ্ঞদের পাশাপাশি আশিক, বিক্রম, আকাশরা যেভাবে দায়িত্ব নিয়ে খেলল, তা এক কথায় অনবদ্য।”কান্তিরাভার এই রাত বুঝিয়ে দিল, বিশ্বমঞ্চের দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়ার ক্ষমতা এখন ভারতেরও আছে। পানামাকে আটকে দেওয়ার এই অদম্য জেদ কি তবে নতুন ভোরের সঙ্কেত? ভারতের ফুটবলপ্রেমীদের নজর এখন আরও বড় কোনো চমকের দিকে। যেখানে এবার হয়তো সাম্বা ফুটবলের দেশ ব্রাজিলকেও একই ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেবে নীল বাঘেরা!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত