Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Ajay Devgn Kajol: বাংলোয় স্যালোঁ বানাতে গিয়ে বিপাকে অজয়! কাজ বন্ধের নির্দেশ, কী নিয়ে আপত্তি পুরসভার?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
 Ajay Devgn Kajol: বাংলোয় স্যালোঁ বানাতে গিয়ে বিপাকে অজয়! কাজ বন্ধের নির্দেশ, কী নিয়ে আপত্তি পুরসভার?
বাংলো নিয়ে বাড়ল অজয়-কাজলের চিন্তা। ছবিঃ সংগৃহীত

আবারও বিতর্কে জড়ালেন বলিউড তারকা অজয় দেবগন। পানমশলার বিজ্ঞাপন ঘিরে আগে থেকেই বিপাকে পড়েছিলেন অভিনেতা। তাঁর পাশাপাশি কিং খান, টাইগার শ্রফও এই বিজ্ঞাপনের জেরে আইনি জটিলতার কেন্দ্রে রয়েছেন। এবার বিপত্তি অজয় দেবগনের জুহুর বাংলো ঘিরে। অভিনয় বা সিনেমা নয়, তাঁর ৭,৮০২ বর্গফুটের এই সম্পত্তিতে প্রস্তাবিত স্যালোঁ ও স্পা ঘিরেই তৈরি হয়েছে জটিলতা। কাজ বন্ধের নোটিস দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা বা বিএমসি। 




জুহুর জেভিপিডি স্কিমের এস-১০ নম্বর প্লটে অবস্থিত অজয় দেবগনের এই বাংলোয় নতুন করে স্যালোঁ ও স্পা তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু আবাসনের তরফে আপত্তি ওঠে। এরপরই বিএমসির কাছে  অভিযোগ করে কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। তাদের আশঙ্কা, আবাসিক এলাকায় এমন বাণিজ্যিক পরিষেবা চালু হলে সমস্যা হবে। বাইরের মানুষের যাতায়াত বাড়বে, গাড়ির চাপ, পার্কিংয়ের সমস্যা এবং নিরাপত্তাজনিত ঝুঁকির দিকগুলিও ভেবে দেখা উচিৎ। এলাকার রাস্তা তুলনামূলক সরু হওয়ায় সমস্যা আরও বাড়তে পারে বলেও অভিযোগ করা হয়েছে। 




অভিযোগ পাওয়ার পর বিএমসির কে-ওয়েস্ট ওয়ার্ডের পক্ষ থেকে কাজ বন্ধের নোটিস দেওয়া হয়। পুরসভার বক্তব্য, প্রস্তাবিত বাণিজ্যিক ব্যবহারের প্রয়োজনীয় অনুমোদনের নথি চাওয়া হয়েছিল। সেই নথি দেখানো হয়নি। তাই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দেবগন পরিবারের তরফেও ভিন্ন দাবি করা হয়েছে। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, প্রয়োজনীয় অনুমতি ও অনুমোদন ইতিমধ্যেই নেওয়া হয়েছে। সেই সংক্রান্ত নথিও রয়েছে। বিএমসির নোটিসের জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে।

বিষয় : Ajay Devgn Kajol

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


Ajay Devgn Kajol: বাংলোয় স্যালোঁ বানাতে গিয়ে বিপাকে অজয়! কাজ বন্ধের নির্দেশ, কী নিয়ে আপত্তি পুরসভার?

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আবারও বিতর্কে জড়ালেন বলিউড তারকা অজয় দেবগন। পানমশলার বিজ্ঞাপন ঘিরে আগে থেকেই বিপাকে পড়েছিলেন অভিনেতা। তাঁর পাশাপাশি কিং খান, টাইগার শ্রফও এই বিজ্ঞাপনের জেরে আইনি জটিলতার কেন্দ্রে রয়েছেন। এবার বিপত্তি অজয় দেবগনের জুহুর বাংলো ঘিরে। অভিনয় বা সিনেমা নয়, তাঁর ৭,৮০২ বর্গফুটের এই সম্পত্তিতে প্রস্তাবিত স্যালোঁ ও স্পা ঘিরেই তৈরি হয়েছে জটিলতা। কাজ বন্ধের নোটিস দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা বা বিএমসি। জুহুর জেভিপিডি স্কিমের এস-১০ নম্বর প্লটে অবস্থিত অজয় দেবগনের এই বাংলোয় নতুন করে স্যালোঁ ও স্পা তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু আবাসনের তরফে আপত্তি ওঠে। এরপরই বিএমসির কাছে  অভিযোগ করে কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। তাদের আশঙ্কা, আবাসিক এলাকায় এমন বাণিজ্যিক পরিষেবা চালু হলে সমস্যা হবে। বাইরের মানুষের যাতায়াত বাড়বে, গাড়ির চাপ, পার্কিংয়ের সমস্যা এবং নিরাপত্তাজনিত ঝুঁকির দিকগুলিও ভেবে দেখা উচিৎ। এলাকার রাস্তা তুলনামূলক সরু হওয়ায় সমস্যা আরও বাড়তে পারে বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিএমসির কে-ওয়েস্ট ওয়ার্ডের পক্ষ থেকে কাজ বন্ধের নোটিস দেওয়া হয়। পুরসভার বক্তব্য, প্রস্তাবিত বাণিজ্যিক ব্যবহারের প্রয়োজনীয় অনুমোদনের নথি চাওয়া হয়েছিল। সেই নথি দেখানো হয়নি। তাই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দেবগন পরিবারের তরফেও ভিন্ন দাবি করা হয়েছে। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, প্রয়োজনীয় অনুমতি ও অনুমোদন ইতিমধ্যেই নেওয়া হয়েছে। সেই সংক্রান্ত নথিও রয়েছে। বিএমসির নোটিসের জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত