Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Deepika Ranveer: সিদ্ধিবিনায়কেই কি লুকিয়ে রয়েছে ‘দীপবীর’-এর সুখবরের ইঙ্গিত? মন্দির দর্শনের পরেই শুরু জল্পনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
Deepika Ranveer: সিদ্ধিবিনায়কেই কি লুকিয়ে রয়েছে ‘দীপবীর’-এর সুখবরের ইঙ্গিত? মন্দির দর্শনের পরেই শুরু জল্পনা
ছবিঃ সংগৃহীত

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শুক্রবার দুপুরে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে। সঙ্গে ছিলেন রণবীরের বাবা জগজিৎ সিংহ ভবনানী এবং মা অঞ্জু ভবনানীও।


দীপিকার পরনে ছিলেন ভারী কারুকাজ করা লালচে বাদামি ও সোনালি রঙের কুর্তা। সঙ্গে ছিল কাজ করা  ওড়না এবং বেগুনি পাজামা। চুলের খোঁপায় জড়ানো ছিল গজরা। অন্য দিকে,রণবীরকে দেখা গিয়েছে বেগনি কুর্তা ও সাদা পাজামায়। দীপিকা-রণবীরের এই মন্দির দর্শন ঘিরেই ফিরে এসেছে পুরনো একটি স্মৃতি। ২০২৪ সালেও প্রথম সন্তান দুয়ার জন্মের আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তারকা দম্পতি। সেই কারণেই এ বারের মন্দির দর্শন দেখে অনুরাগীদের একাংশের মনে পড়ে যাচ্ছে আগের ঘটনার কথা। 


প্রথম সন্তান দুয়ার জন্মের পর বেশ কিছুটা সময় কাজ থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এ বার ফের বড়পর্দায় ফেরার প্রস্তুতিও শুরু করেছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে ফের জুটি বাঁধতে দেখা যাবে দীপিকাকে। অন্য দিকে, রণবীরের হাতেও রয়েছে একাধিক কাজ। ২০২৫ সালের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর তাঁকে ‘প্রলয়’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা। পাশাপাশি ফরহান আখতারের ‘ডন ৩’ নিয়েও তাঁর নাম জড়িয়েছে। 

বিষয় : Ranveer Singh Deepika Padukone

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


Deepika Ranveer: সিদ্ধিবিনায়কেই কি লুকিয়ে রয়েছে ‘দীপবীর’-এর সুখবরের ইঙ্গিত? মন্দির দর্শনের পরেই শুরু জল্পনা

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শুক্রবার দুপুরে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে। সঙ্গে ছিলেন রণবীরের বাবা জগজিৎ সিংহ ভবনানী এবং মা অঞ্জু ভবনানীও।দীপিকার পরনে ছিলেন ভারী কারুকাজ করা লালচে বাদামি ও সোনালি রঙের কুর্তা। সঙ্গে ছিল কাজ করা  ওড়না এবং বেগুনি পাজামা। চুলের খোঁপায় জড়ানো ছিল গজরা। অন্য দিকে,রণবীরকে দেখা গিয়েছে বেগনি কুর্তা ও সাদা পাজামায়। দীপিকা-রণবীরের এই মন্দির দর্শন ঘিরেই ফিরে এসেছে পুরনো একটি স্মৃতি। ২০২৪ সালেও প্রথম সন্তান দুয়ার জন্মের আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তারকা দম্পতি। সেই কারণেই এ বারের মন্দির দর্শন দেখে অনুরাগীদের একাংশের মনে পড়ে যাচ্ছে আগের ঘটনার কথা। প্রথম সন্তান দুয়ার জন্মের পর বেশ কিছুটা সময় কাজ থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এ বার ফের বড়পর্দায় ফেরার প্রস্তুতিও শুরু করেছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে ফের জুটি বাঁধতে দেখা যাবে দীপিকাকে। অন্য দিকে, রণবীরের হাতেও রয়েছে একাধিক কাজ। ২০২৫ সালের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর তাঁকে ‘প্রলয়’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা। পাশাপাশি ফরহান আখতারের ‘ডন ৩’ নিয়েও তাঁর নাম জড়িয়েছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত