Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Jeet CM Suvendu Adhikari: জিতের বাড়িতে শুভেন্দুর বিজয়া, পায়েস-মুখে জমল আড্ডা! কী বললেন টলিউডের সুপারস্টার?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬
Jeet CM Suvendu Adhikari: জিতের বাড়িতে শুভেন্দুর বিজয়া, পায়েস-মুখে জমল আড্ডা! কী বললেন টলিউডের সুপারস্টার?
বিজয়া সারতে জিতের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব ছবি।

কলকাতা: বিজয়ার শুভেচ্ছা জানাতে টলিউড সুপারস্টার জিতের বাড়িতে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো ঘিরে ব্যস্ততা, এরই মাঝে বুধবার রাতে অভিনেতার বাসভবনে পৌঁছে যান তিনি। সেখানে জিতের পরিবারের সঙ্গে  সৌজন্য বিনিময় করেন। পাশাপাশি মায়ের দর্শন করেন মুখ্যমন্ত্রী।


মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অভিনেতার স্ত্রী মোহনা মদনানি। ‘মাতা রানি’র আশীর্বাদী লাল উত্তরীয় পরিয়ে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানান জিৎ। এরপর বাড়ির ভিতরে পুজোর আসরে গিয়ে ঠাকুরদর্শন করেন মুখ্যমন্ত্রী। বিজয়ার শেষলগ্নে এই সাক্ষাতের মুহূর্ত নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন টলিউড সুপারস্টার।

সংবাদমাধ্যমে তিনি বলেন, মায়ের দর্শন করতেই মূলত তাঁর বাড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে ছবি তোলার বিষয়টিও জিতের ভালো লেগেছে। তাঁর উপস্থিতিতে গোটা পরিবার আনন্দ পেয়েছে বলেও জানান টলিউডের ‘বস’। সাক্ষাতের স্মৃতি ভাগ করে নিতে গিয়ে জিৎ আরও জানান, “উনি পায়েস খেয়েছেন। তবে খাওয়ার থেকেও বড় কথা উনি যে আন্তরিকতা দেখিয়েছেন, সেটা আমরা অনেকদিন মনে রাখব। দশমীর দিন মুখ্যমন্ত্রীর আমার বাড়িতে আসা, আমার গোটা পরিবারের কাছে এক সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আমি অভিভূত।” 

প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর আবহে নতুন সরকারকে  নিয়ে মন্তব্য করেছিলেন জিৎ। সুরুচি সংঘের পুজো দেখতে গিয়ে তিনি জানিয়েছিলেন, প্রতি বছরই পাড়ার পুজোয় আসেন। তবে নতুন সরকার গঠনের পর এবারের পুজোয় নতুন উদ্যম ও নতুন শক্তির অনুভূতি রয়েছে। আগামী দিনে নতুন সরকারের হাত ধরেই সকলকে এগিয়ে যেতে হবে বলেও জানিয়েছিলেন তিনি। সেই মন্তব্যের পর এবার বিজয়ার দিনে জিতের বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে নতুন চর্চা শুরু হয়েছে।

বিষয় : CM Suvendu Adhikari Jeet

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


Jeet CM Suvendu Adhikari: জিতের বাড়িতে শুভেন্দুর বিজয়া, পায়েস-মুখে জমল আড্ডা! কী বললেন টলিউডের সুপারস্টার?

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: বিজয়ার শুভেচ্ছা জানাতে টলিউড সুপারস্টার জিতের বাড়িতে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো ঘিরে ব্যস্ততা, এরই মাঝে বুধবার রাতে অভিনেতার বাসভবনে পৌঁছে যান তিনি। সেখানে জিতের পরিবারের সঙ্গে  সৌজন্য বিনিময় করেন। পাশাপাশি মায়ের দর্শন করেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অভিনেতার স্ত্রী মোহনা মদনানি। ‘মাতা রানি’র আশীর্বাদী লাল উত্তরীয় পরিয়ে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানান জিৎ। এরপর বাড়ির ভিতরে পুজোর আসরে গিয়ে ঠাকুরদর্শন করেন মুখ্যমন্ত্রী। বিজয়ার শেষলগ্নে এই সাক্ষাতের মুহূর্ত নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন টলিউড সুপারস্টার। সংবাদমাধ্যমে তিনি বলেন, মায়ের দর্শন করতেই মূলত তাঁর বাড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে ছবি তোলার বিষয়টিও জিতের ভালো লেগেছে। তাঁর উপস্থিতিতে গোটা পরিবার আনন্দ পেয়েছে বলেও জানান টলিউডের ‘বস’। সাক্ষাতের স্মৃতি ভাগ করে নিতে গিয়ে জিৎ আরও জানান, “উনি পায়েস খেয়েছেন। তবে খাওয়ার থেকেও বড় কথা উনি যে আন্তরিকতা দেখিয়েছেন, সেটা আমরা অনেকদিন মনে রাখব। দশমীর দিন মুখ্যমন্ত্রীর আমার বাড়িতে আসা, আমার গোটা পরিবারের কাছে এক সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আমি অভিভূত।” প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর আবহে নতুন সরকারকে  নিয়ে মন্তব্য করেছিলেন জিৎ। সুরুচি সংঘের পুজো দেখতে গিয়ে তিনি জানিয়েছিলেন, প্রতি বছরই পাড়ার পুজোয় আসেন। তবে নতুন সরকার গঠনের পর এবারের পুজোয় নতুন উদ্যম ও নতুন শক্তির অনুভূতি রয়েছে। আগামী দিনে নতুন সরকারের হাত ধরেই সকলকে এগিয়ে যেতে হবে বলেও জানিয়েছিলেন তিনি। সেই মন্তব্যের পর এবার বিজয়ার দিনে জিতের বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে নতুন চর্চা শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত