Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Koushani Mukherjee: ‘কিলবিল সোসাইটি’-র পর ফের সৃজিতের সঙ্গে কৌশানি! এবার কোন ভূমিকায় চমক দেবেন অভিনেত্রী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬
Koushani Mukherjee: ‘কিলবিল সোসাইটি’-র পর ফের সৃজিতের সঙ্গে কৌশানি! এবার কোন ভূমিকায় চমক দেবেন অভিনেত্রী?
ছবিঃ সংগৃহীত

পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ইতিমধ্যেই এই ছবি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী এবং আবির চট্টোপাধ্যায়। তবে ছবির কাস্টিংয়ে রয়েছে আরও একটি চমক। বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে। শুধু উপস্থিতিই নয়, তাঁকে ‘চন্দ্রমুখী’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।


সৃজিতের সঙ্গে কৌশানির এটি অবশ্য প্রথম কাজ নয়। এর আগে পরিচালকের ‘কিলবিল সোসাইটি’-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। কৌশানিকে ‘চন্দ্রমুখী’ হিসেবে বেছে নেওয়ার কারণও জানিয়েছেন পরিচালক। সৃজিতের কথায়, “চন্দ্রমুখী নামের মধ্যেই স্পষ্ট, চাঁদপানা মুখ যার। আর হ্যাঁ, ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার পর কৌশানির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি যে, ‘এটা করে দে তো।’ আর স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকতে হবে।”

ছবিতে চন্দ্রমুখীর চরিত্রটির উপস্থিতি আরও বিশেষ হয়ে উঠছে গানের কারণে। এই প্রসঙ্গে পরিচালক মজা করে বলেন, “ছবিতে চন্দ্রমুখী পারফর্ম করছে। এখানে ইন্টারেস্টিং হল, শ্রেয়া ঘোষাল সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’-এ ‘পার্বতী’-র জন্য গেয়েছিল। আমার ছবিতে ‘চন্দ্রমুখী’-র হয়ে গাইছে শ্রেয়া (হাসি)।” বাংলা সাহিত্য ও সিনেমায় ‘চন্দ্রমুখী’ চরিত্রটি বহুবার দর্শকের সামনে এসেছে। তাই সৃজিতের ছবিতে সেই চরিত্রকে কীভাবে নতুন করে পর্দায় হাজির করা হয়, সেটাই এখন দেখার। বিশেষ করে শরৎচন্দ্রের সাহিত্য ও সেই সময়ের সামাজিক-রাজনৈতিক টানাপড়েনকে ছবির গল্পের কেন্দ্রে রেখে তৈরি হচ্ছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।


ছবির গল্পের পরিসর শুধু সাহিত্যেই আটকে নেই। শরৎচন্দ্রের সময়কাল, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, সাম্রাজ্যবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা সব মিলিয়ে একটি অস্থির সময়কে বড়পর্দায় তুলে ধরা হবে। টিজারেও সেই সময়ের আবহ এবং সাহিত্য ও ক্ষমতার দ্বন্দ্বের ইঙ্গিত মিলেছে।

বিষয় : Koushani Mukherjee Srijit Mukherji

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


Koushani Mukherjee: ‘কিলবিল সোসাইটি’-র পর ফের সৃজিতের সঙ্গে কৌশানি! এবার কোন ভূমিকায় চমক দেবেন অভিনেত্রী?

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ইতিমধ্যেই এই ছবি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী এবং আবির চট্টোপাধ্যায়। তবে ছবির কাস্টিংয়ে রয়েছে আরও একটি চমক। বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে। শুধু উপস্থিতিই নয়, তাঁকে ‘চন্দ্রমুখী’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।সৃজিতের সঙ্গে কৌশানির এটি অবশ্য প্রথম কাজ নয়। এর আগে পরিচালকের ‘কিলবিল সোসাইটি’-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। কৌশানিকে ‘চন্দ্রমুখী’ হিসেবে বেছে নেওয়ার কারণও জানিয়েছেন পরিচালক। সৃজিতের কথায়, “চন্দ্রমুখী নামের মধ্যেই স্পষ্ট, চাঁদপানা মুখ যার। আর হ্যাঁ, ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার পর কৌশানির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি যে, ‘এটা করে দে তো।’ আর স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকতে হবে।”ছবিতে চন্দ্রমুখীর চরিত্রটির উপস্থিতি আরও বিশেষ হয়ে উঠছে গানের কারণে। এই প্রসঙ্গে পরিচালক মজা করে বলেন, “ছবিতে চন্দ্রমুখী পারফর্ম করছে। এখানে ইন্টারেস্টিং হল, শ্রেয়া ঘোষাল সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’-এ ‘পার্বতী’-র জন্য গেয়েছিল। আমার ছবিতে ‘চন্দ্রমুখী’-র হয়ে গাইছে শ্রেয়া (হাসি)।” বাংলা সাহিত্য ও সিনেমায় ‘চন্দ্রমুখী’ চরিত্রটি বহুবার দর্শকের সামনে এসেছে। তাই সৃজিতের ছবিতে সেই চরিত্রকে কীভাবে নতুন করে পর্দায় হাজির করা হয়, সেটাই এখন দেখার। বিশেষ করে শরৎচন্দ্রের সাহিত্য ও সেই সময়ের সামাজিক-রাজনৈতিক টানাপড়েনকে ছবির গল্পের কেন্দ্রে রেখে তৈরি হচ্ছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।ছবির গল্পের পরিসর শুধু সাহিত্যেই আটকে নেই। শরৎচন্দ্রের সময়কাল, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, সাম্রাজ্যবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা সব মিলিয়ে একটি অস্থির সময়কে বড়পর্দায় তুলে ধরা হবে। টিজারেও সেই সময়ের আবহ এবং সাহিত্য ও ক্ষমতার দ্বন্দ্বের ইঙ্গিত মিলেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত