Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Bihar Viral Story: নাবালিকাকে জাপটে ধরে নির্যাতন, ভাইরাল ভিডিও, “জঙ্গলরাজ” ফিরল বিহারে, তোপ রাহুলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬
Bihar Viral Story: নাবালিকাকে জাপটে ধরে নির্যাতন, ভাইরাল ভিডিও, “জঙ্গলরাজ” ফিরল বিহারে, তোপ রাহুলের
জামুইয়ের ঘটনায় গ্রেফতার তিন।

পাটনা: টিউশন পড়ে স্কুটারে চেপে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির দুই পড়ুয়াকে ঘিরে ধরল একদল দুষ্কৃতী। হেনস্থা, টানা হ্যাঁচড়া এবং গায়ে হাত দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটল প্রকাশ্য রাস্তায়। জঘন্য সেই নির্যাতনের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে গোটা দেশজুড়ে। 

বিহারের জামুই জেলার এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এনডিএ রাজ্য সরকারের আইনশৃঙ্খলা এবং নারী সুরক্ষা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে 'জঙ্গলরাজ' চলছে বলে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যায় জামুই-লখিসরাই সংলগ্ন রাস্তায়। একটি স্থানীয় বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্র ও ছাত্রী কোচিং ক্লাস সেরে নিজেদের স্কুটারে করে শহরের জনপ্রিয় মাধওয়া পাহাড় এলাকা ঘুরে ফিরছিল। 

সেই সময় একদল দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। এর পরেই তাদের সঙ্গে অশালীন ব্যবহার শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চাঞ্চল্যকর ভিডিওটিতে দেখা গিয়েছে, এক দুষ্কৃতী ছাত্রটির জামার কলার ধরে টানাহ্যাঁচড়া করছে। 

এর মাঝেই এক মুখোশধারী দুষ্কৃতী চড়াও হয় ছাত্রীর ওপর। পিছন থেকে ছাত্রীকে জাপটে ধরে এবং টানাটানি করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মারাত্মক শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে মেয়েটি হাতজোর করে কাকুতি-মিনতি করতে থাকে, "আমাদের ছেড়ে দিন, আমরা কথা দিচ্ছি এখানে আর কোনওদিন আসব না"। তবে রেহাই মেলেনি। ওই দুই নাবালক-নাবালিকা কোনওক্রমে স্কুটারে চেপে পালানোর চেষ্টা করলেও তাদের ধাওয়া করে দুষ্কৃতীরা।

ভিডিওটি ভাইরাল হতেই তড়িঘড়ি তদন্তে নামে জামুই জেলা পুলিশ। পুলিশ কমিশনার বিশ্বজিৎ দয়াল জানিয়েছেন, নিগৃহীতদের সঙ্গে কথা বলে ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে জোড়া দিনের মাথায় ভিডিও প্রকাশ্যে আসার পর পুলিশের এই পদক্ষেপ নিয়ে উঠতে শুরু করেছে রাজনৈতিক প্রশ্ন।

টুইট করে এনডিএ তথা বিজেপি-জেডিইউ জোট সরকারকে তোপ দেগেছেন রাহুল গান্ধী। তিনি লেখেন, "হাতজোড় করে একটি মেয়ে জীবনভিক্ষা চাইল, আর গুন্ডারা তার শরীরে হাত দিল, টেনে নিয়ে গেল! কার দেওয়া অধিকার বলে এই পুরুষতান্ত্রিক মানসিকতার জন্ম? ৭টায় একজন নাবালিকা কেন রাস্তায় নিরাপদ থাকবে না, তার জবাব দিতে হবে বিহার সরকারকে"। 

রাহুল সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে 'পকসো' (POCSO) আইনে কঠোর শাস্তির দাবি তুলেছেন। কংগ্রেসের মুখপাত্র শামা মোহামেদও মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজেপিকে আক্রমণ করে একে 'আসল জঙ্গলরাজ' বলে কটাক্ষ করেছেন।

অন্যদিকে, রাজ্য সরকারের তরফে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী সুনীল কুমার বলেন, "ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনার ওপর ভিত্তি করে পুরো বিহারে জঙ্গলরাজ চলছে বলা একদমই অনুচিত।" 

তবে রাজনৈতিক তরজা যাই হোক না কেন, জামুইয়ের এই ঘটনা পুনরায় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল বিহারে নারী নিরাপত্তার বাস্তব চিত্রকে।

বিষয় : #JamuiVideo #BiharCrime #RahulGandhi #NDA #POCSO #BiharPolice #WomenSafety #Jungleraj #BreakingNews #HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


Bihar Viral Story: নাবালিকাকে জাপটে ধরে নির্যাতন, ভাইরাল ভিডিও, “জঙ্গলরাজ” ফিরল বিহারে, তোপ রাহুলের

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পাটনা: টিউশন পড়ে স্কুটারে চেপে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির দুই পড়ুয়াকে ঘিরে ধরল একদল দুষ্কৃতী। হেনস্থা, টানা হ্যাঁচড়া এবং গায়ে হাত দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটল প্রকাশ্য রাস্তায়। জঘন্য সেই নির্যাতনের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে গোটা দেশজুড়ে। বিহারের জামুই জেলার এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এনডিএ রাজ্য সরকারের আইনশৃঙ্খলা এবং নারী সুরক্ষা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে 'জঙ্গলরাজ' চলছে বলে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যায় জামুই-লখিসরাই সংলগ্ন রাস্তায়। একটি স্থানীয় বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্র ও ছাত্রী কোচিং ক্লাস সেরে নিজেদের স্কুটারে করে শহরের জনপ্রিয় মাধওয়া পাহাড় এলাকা ঘুরে ফিরছিল। সেই সময় একদল দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। এর পরেই তাদের সঙ্গে অশালীন ব্যবহার শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চাঞ্চল্যকর ভিডিওটিতে দেখা গিয়েছে, এক দুষ্কৃতী ছাত্রটির জামার কলার ধরে টানাহ্যাঁচড়া করছে। এর মাঝেই এক মুখোশধারী দুষ্কৃতী চড়াও হয় ছাত্রীর ওপর। পিছন থেকে ছাত্রীকে জাপটে ধরে এবং টানাটানি করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মারাত্মক শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে মেয়েটি হাতজোর করে কাকুতি-মিনতি করতে থাকে, "আমাদের ছেড়ে দিন, আমরা কথা দিচ্ছি এখানে আর কোনওদিন আসব না"। তবে রেহাই মেলেনি। ওই দুই নাবালক-নাবালিকা কোনওক্রমে স্কুটারে চেপে পালানোর চেষ্টা করলেও তাদের ধাওয়া করে দুষ্কৃতীরা।ভিডিওটি ভাইরাল হতেই তড়িঘড়ি তদন্তে নামে জামুই জেলা পুলিশ। পুলিশ কমিশনার বিশ্বজিৎ দয়াল জানিয়েছেন, নিগৃহীতদের সঙ্গে কথা বলে ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে জোড়া দিনের মাথায় ভিডিও প্রকাশ্যে আসার পর পুলিশের এই পদক্ষেপ নিয়ে উঠতে শুরু করেছে রাজনৈতিক প্রশ্ন।টুইট করে এনডিএ তথা বিজেপি-জেডিইউ জোট সরকারকে তোপ দেগেছেন রাহুল গান্ধী। তিনি লেখেন, "হাতজোড় করে একটি মেয়ে জীবনভিক্ষা চাইল, আর গুন্ডারা তার শরীরে হাত দিল, টেনে নিয়ে গেল! কার দেওয়া অধিকার বলে এই পুরুষতান্ত্রিক মানসিকতার জন্ম? ৭টায় একজন নাবালিকা কেন রাস্তায় নিরাপদ থাকবে না, তার জবাব দিতে হবে বিহার সরকারকে"। রাহুল সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে 'পকসো' (POCSO) আইনে কঠোর শাস্তির দাবি তুলেছেন। কংগ্রেসের মুখপাত্র শামা মোহামেদও মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজেপিকে আক্রমণ করে একে 'আসল জঙ্গলরাজ' বলে কটাক্ষ করেছেন।অন্যদিকে, রাজ্য সরকারের তরফে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী সুনীল কুমার বলেন, "ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনার ওপর ভিত্তি করে পুরো বিহারে জঙ্গলরাজ চলছে বলা একদমই অনুচিত।" তবে রাজনৈতিক তরজা যাই হোক না কেন, জামুইয়ের এই ঘটনা পুনরায় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল বিহারে নারী নিরাপত্তার বাস্তব চিত্রকে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত