Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Kolkata Metro: দীর্ঘ অপেক্ষার অবসান, খুলছে কবি সুভাষ মেট্রো! কবে থেকে মিলবে পরিষেবা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Metro: দীর্ঘ অপেক্ষার অবসান, খুলছে কবি সুভাষ মেট্রো! কবে থেকে মিলবে পরিষেবা?
ছবিঃ সংগৃহীত

এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। কবে ফের যাত্রী পরিষেবা চালু হবে সেই আশায় রয়েছেন যাত্রীরা। নতুন বছরকে সামনে রেখে পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে। কিন্তু স্টেশন পুনর্নির্মাণের কাজ এবং বর্ষার ধাক্কায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 


কবি সুভাষ স্টেশনটি ২০২৫ সালের ২৮ জুলাই থেকে যাত্রীদের জন্য বন্ধ। স্টেশনের প্ল্যাটফর্মের স্তম্ভে ফাটল ধরা পড়ার পর নিরাপত্তার কারণে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় মেট্রো। পরে ওই অংশ ভেঙে নতুন করে তৈরি করার পরিকল্পনা করা হয়।  বর্তমানে স্টেশনের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার কাজ এগিয়েছে। মূলত আপ প্ল্যাটফর্মের স্তম্ভ ও কাঠামো নতুন করে তৈরি করা হচ্ছে। মেট্রোকর্তাদের বক্তব্য অনুযায়ী, নতুন নির্মাণের জন্য মাটি ও আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকা প্রয়োজন। বৃষ্টি চলতে থাকলে কংক্রিটের কাজেও সমস্যা তৈরি হচ্ছে। সেই কারণে বর্ষা পুরোপুরি কাটার পর নির্মাণের গতি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। 


স্টেশনটি বন্ধ হওয়ার পর থেকে শহিদ ক্ষুদিরামকেই ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে যাত্রী চাপও বেড়েছে। মেট্রোর তথ্য অনুযায়ী, আগে যেখানে ওই স্টেশনে দৈনিক গড় যাত্রীসংখ্যা প্রায় ১০ হাজার ছিল। কবি সুভাষ বন্ধ হওয়ার পরে তা প্রায় ২০ হাজারে পৌঁছেছিল। এদিকে কবি সুভাষে যাত্রী পরিষেবা বন্ধ থাকায় ট্রেন পরিচালনার ক্ষেত্রেও বাড়তি চাপ তৈরি হয়েছে। ২০২৬ সালের মে মাসে সেখানে রেক রিভার্সালের ব্যবস্থা চালু হয়। এবার কবি সুভাষে খালি রেক ঢুকিয়ে ঘোরানোর পরিকল্পনাও করা হচ্ছে। 

বিষয় : Kolkata Metro

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


Kolkata Metro: দীর্ঘ অপেক্ষার অবসান, খুলছে কবি সুভাষ মেট্রো! কবে থেকে মিলবে পরিষেবা?

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। কবে ফের যাত্রী পরিষেবা চালু হবে সেই আশায় রয়েছেন যাত্রীরা। নতুন বছরকে সামনে রেখে পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে। কিন্তু স্টেশন পুনর্নির্মাণের কাজ এবং বর্ষার ধাক্কায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কবি সুভাষ স্টেশনটি ২০২৫ সালের ২৮ জুলাই থেকে যাত্রীদের জন্য বন্ধ। স্টেশনের প্ল্যাটফর্মের স্তম্ভে ফাটল ধরা পড়ার পর নিরাপত্তার কারণে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় মেট্রো। পরে ওই অংশ ভেঙে নতুন করে তৈরি করার পরিকল্পনা করা হয়।  বর্তমানে স্টেশনের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার কাজ এগিয়েছে। মূলত আপ প্ল্যাটফর্মের স্তম্ভ ও কাঠামো নতুন করে তৈরি করা হচ্ছে। মেট্রোকর্তাদের বক্তব্য অনুযায়ী, নতুন নির্মাণের জন্য মাটি ও আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকা প্রয়োজন। বৃষ্টি চলতে থাকলে কংক্রিটের কাজেও সমস্যা তৈরি হচ্ছে। সেই কারণে বর্ষা পুরোপুরি কাটার পর নির্মাণের গতি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। স্টেশনটি বন্ধ হওয়ার পর থেকে শহিদ ক্ষুদিরামকেই ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে যাত্রী চাপও বেড়েছে। মেট্রোর তথ্য অনুযায়ী, আগে যেখানে ওই স্টেশনে দৈনিক গড় যাত্রীসংখ্যা প্রায় ১০ হাজার ছিল। কবি সুভাষ বন্ধ হওয়ার পরে তা প্রায় ২০ হাজারে পৌঁছেছিল। এদিকে কবি সুভাষে যাত্রী পরিষেবা বন্ধ থাকায় ট্রেন পরিচালনার ক্ষেত্রেও বাড়তি চাপ তৈরি হয়েছে। ২০২৬ সালের মে মাসে সেখানে রেক রিভার্সালের ব্যবস্থা চালু হয়। এবার কবি সুভাষে খালি রেক ঢুকিয়ে ঘোরানোর পরিকল্পনাও করা হচ্ছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত