Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Abhishek Banerjee: আর নেই জেড প্লাস নিরাপত্তা! সুরক্ষাকবচ কাড়তেই সোজা হাই কোর্টে অভিষেক, হঠাৎ কী ঘটল আদালতে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee: আর নেই জেড প্লাস নিরাপত্তা! সুরক্ষাকবচ কাড়তেই সোজা হাই কোর্টে অভিষেক, হঠাৎ কী ঘটল আদালতে?
সুরক্ষাকবচ কাড়তেই সোজা হাই কোর্টে অভিষেক। ফাইল ছবি

কলকাতা: জেড প্লাস নিরাপত্তা আচমকা তুলে নেওয়ার অভিযোগে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে কলকাতা হাই কোর্টের দরজায় কড়া নাড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা সুনিশ্চিত করতে আইনি লড়াইয়ের পথ বেছে নিয়ে সোমবার আদালতের কাছে দ্রুত শুনানির জরুরি আবেদন জানানো হয় তাঁর আইনজীবীদের পক্ষ থেকে। সেই আবেদনের পরিপ্রক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামলা দায়ের করার অনুমোদন দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। সেই সঙ্গে এই হাই-প্রোফাইল মামলার দিনক্ষণ ধার্য করে বিচারপতি জানিয়ে দেন যে, আগামী ৬ অক্টোবর বিষয়টি নিয়ে আদালতে বিশদ শুনানি গ্রহণ করা হবে।

সোমবার শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, “আমার মক্কেল রাজ্যের প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তিনি রাজ্য পুলিশের সর্বোচ্চ স্তরের ‘জ়েড প্লাস’ নিরাপত্তা পেতেন। তবে নির্বাচনের পরেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর সেই সুরক্ষাবাহিনী তুলে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁর জন্য কোনও পর্যাপ্ত নিরাপত্তাই রাখা হয়নি, কেবল হাতেগোনা কয়েক জন হাউস গার্ড রয়েছেন।” এর পাশাপাশি আইনজীবী জোর দিয়ে স্মরণ করিয়ে দেন যে, নিরাপত্তা তুলে নেওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন। ফলে বর্তমান পরিস্থিতিতে তাঁর জীবনের সুরক্ষার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই আদালতের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে। গত মে মাসে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের ছাব্বিশ দিন পর সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়ি যাওয়ার পথে চরম হেনস্থার মুখে পড়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই সময় তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল, ডিম এবং জুতো পর্যন্ত ছোড়া হয়। এমনকি হামলা থেকে মাথা বাঁচাতে অভিষেককে হেলমেট পরিয়ে দেওয়া হলেও রোষের মুখে তা খুলে যায় এবং তাঁকে শারীরিকভাবে নিগৃহীত হতে হয়।

তৃণমূল জমানায় হরিশ মুখার্জি স্ট্রিটে অভিষেকের বাসভবন প্রায় দুর্ভেদ্য দুর্গের মতো সুরক্ষিত থাকত। তবে ক্ষমতার অলিন্দ থেকে দল সরতেই রাজ্য পুলিশ সেই বিশেষ ব্যবস্থা প্রত্যাহার করে নেয়। নবান্নের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আর পাঁচজন সাধারণ সাংসদ যা পাবেন, অভিষেকও ঠিক ততটাই পাবেন। কিন্তু বারবার আক্রান্ত হওয়ার ঘটনাকে সামনে রেখে এই সিদ্ধান্তের বিরুদ্ধে শেষমেশ হাই কোর্টের শরণাপন্ন হলেন অভিষেক।


বিষয় : TMC BengalPolitics KolkataNews CalcuttaHighCourt BreakingNewsBengal AbhishekBanerjee HiddenStoriesNews ZPLUSSECURITY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


Abhishek Banerjee: আর নেই জেড প্লাস নিরাপত্তা! সুরক্ষাকবচ কাড়তেই সোজা হাই কোর্টে অভিষেক, হঠাৎ কী ঘটল আদালতে?

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: জেড প্লাস নিরাপত্তা আচমকা তুলে নেওয়ার অভিযোগে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে কলকাতা হাই কোর্টের দরজায় কড়া নাড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা সুনিশ্চিত করতে আইনি লড়াইয়ের পথ বেছে নিয়ে সোমবার আদালতের কাছে দ্রুত শুনানির জরুরি আবেদন জানানো হয় তাঁর আইনজীবীদের পক্ষ থেকে। সেই আবেদনের পরিপ্রক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামলা দায়ের করার অনুমোদন দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। সেই সঙ্গে এই হাই-প্রোফাইল মামলার দিনক্ষণ ধার্য করে বিচারপতি জানিয়ে দেন যে, আগামী ৬ অক্টোবর বিষয়টি নিয়ে আদালতে বিশদ শুনানি গ্রহণ করা হবে।সোমবার শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, “আমার মক্কেল রাজ্যের প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তিনি রাজ্য পুলিশের সর্বোচ্চ স্তরের ‘জ়েড প্লাস’ নিরাপত্তা পেতেন। তবে নির্বাচনের পরেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর সেই সুরক্ষাবাহিনী তুলে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁর জন্য কোনও পর্যাপ্ত নিরাপত্তাই রাখা হয়নি, কেবল হাতেগোনা কয়েক জন হাউস গার্ড রয়েছেন।” এর পাশাপাশি আইনজীবী জোর দিয়ে স্মরণ করিয়ে দেন যে, নিরাপত্তা তুলে নেওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন। ফলে বর্তমান পরিস্থিতিতে তাঁর জীবনের সুরক্ষার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই আদালতের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে। গত মে মাসে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের ছাব্বিশ দিন পর সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়ি যাওয়ার পথে চরম হেনস্থার মুখে পড়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই সময় তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল, ডিম এবং জুতো পর্যন্ত ছোড়া হয়। এমনকি হামলা থেকে মাথা বাঁচাতে অভিষেককে হেলমেট পরিয়ে দেওয়া হলেও রোষের মুখে তা খুলে যায় এবং তাঁকে শারীরিকভাবে নিগৃহীত হতে হয়।তৃণমূল জমানায় হরিশ মুখার্জি স্ট্রিটে অভিষেকের বাসভবন প্রায় দুর্ভেদ্য দুর্গের মতো সুরক্ষিত থাকত। তবে ক্ষমতার অলিন্দ থেকে দল সরতেই রাজ্য পুলিশ সেই বিশেষ ব্যবস্থা প্রত্যাহার করে নেয়। নবান্নের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আর পাঁচজন সাধারণ সাংসদ যা পাবেন, অভিষেকও ঠিক ততটাই পাবেন। কিন্তু বারবার আক্রান্ত হওয়ার ঘটনাকে সামনে রেখে এই সিদ্ধান্তের বিরুদ্ধে শেষমেশ হাই কোর্টের শরণাপন্ন হলেন অভিষেক।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত