Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Bengal byelection results: নন্দীগ্রামে রেকর্ড জয়ের পথে হাসিরানি, প্রথমবার রেজিনগর দখলের পথে বিজেপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬
Bengal byelection results: নন্দীগ্রামে রেকর্ড জয়ের পথে হাসিরানি, প্রথমবার রেজিনগর দখলের পথে বিজেপি
উপনির্বাচনে রাজ্যে গেরুয়া উল্লাস। নিজস্ব ছবি

কলকাতা: গণনা যত এগোচ্ছে, নন্দীগ্রামে ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে পদ্মশিবিরের বিজয়রথ! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছাড়া আসনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের প্রাপ্ত ভোটের ব্যবধান লাফিয়ে লাফিয়ে আকাশ ছুঁচ্ছে। পঞ্চম রাউন্ডের গণনা শেষ হতেই বিজেপি প্রার্থীর লিড একধাক্কায় পৌঁছে গিয়েছে বিপুল ৪১, ৫০০ ভোটে! 

ফলে নন্দীগ্রামে শুভেন্দুর নিজস্ব রেকর্ড ভাঙার যে দাবি ছিল, তা ক্রমশ বাস্তবায়নের দিকেই হাঁটছে। তবে অন্যদিকে রেজিনগরে বিজেপি এগিয়ে থাকলেও শুরুতে যে বিপুল ব্যবধান ছিল, তা কিছুটা কমে এসে গিয়েছে ২৩,১৮৯ ভোটে।

পঞ্চম রাউন্ডের শেষে নন্দীগ্রামের ফলাফল কিন্তু অন্য বিরোধীদের জন্য অত্যন্ত করুণ চিত্র তুলে ধরছে। চতুর্থ রাউন্ডে ৩১,৫০৬ ভোটে এগিয়ে থাকা হাসিরানি রথ পঞ্চম রাউন্ডেই ব্যবধান চার হাজার বাড়িয়ে ৪১, ৫০০ করে ফেলেন। গণনা কেন্দ্রের বাইরে বিজেপি কর্মীদের আবির খেলা আর বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে স্পষ্ট যে, বিজেপি এখানে নতুন রেকর্ড গড়তে চলেছে। 

লড়াইতে অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস, তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থ স্থানটি আইএসএফ-এর দখলে। তবে সবচেয়ে শোচনীয় দশা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তলানিতে ঠেকে সবার শেষে ঠাঁই হয়েছে তাদের।

অন্য দিকে, রেজিনগর আসনেও পদ্মের দাপট অব্যাহত হলেও জয়ের ব্যবধান শুরুর গতি ধরে রাখতে পারেনি। পঞ্চম রাউন্ড শেষে সেখানে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ২৩, ১৮৯ ভোটে এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, চলতি বছর বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম দুটো আসন থেকেই জিতেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

পরে নিয়ম মেনে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন হচ্ছে। একইভাবে রেজিনগর ও নওদা দুটি আসনে জেতা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর রেজিনগর ছেড়ে দেন।

রেজিনগরে হুমায়ুন তাঁর পুত্রকে প্রার্থী করলেও ভোটের দিন থেকেই উদাসীন ও হতাশ হয়ে বুথ ছেড়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা। গণনার দিন সকালেও তাঁদের দেখা মেলেনি। বিরোধী শূন্য মাঠে রেজিনগরে বিজেপির জয় স্রেফ সময়ের অপেক্ষা হলেও নন্দীগ্রামের মতো বিপুল ঝড়ের হাওয়া সেখানে সামান্য থমকে গিয়েছে। সব মিলিয়ে, দুই কেন্দ্রেই প্রতিপক্ষকে ধুলিসাৎ করে পদ্ম ফোটা এখন সময়ের অপেক্ষা।

বিষয় : #NandigramBypolls #RejinagarResult #BJPBengal #SuvenduAdhikari #HasiraniRath #BengalPolitics #HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬


Bengal byelection results: নন্দীগ্রামে রেকর্ড জয়ের পথে হাসিরানি, প্রথমবার রেজিনগর দখলের পথে বিজেপি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: গণনা যত এগোচ্ছে, নন্দীগ্রামে ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে পদ্মশিবিরের বিজয়রথ! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছাড়া আসনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের প্রাপ্ত ভোটের ব্যবধান লাফিয়ে লাফিয়ে আকাশ ছুঁচ্ছে। পঞ্চম রাউন্ডের গণনা শেষ হতেই বিজেপি প্রার্থীর লিড একধাক্কায় পৌঁছে গিয়েছে বিপুল ৪১, ৫০০ ভোটে! ফলে নন্দীগ্রামে শুভেন্দুর নিজস্ব রেকর্ড ভাঙার যে দাবি ছিল, তা ক্রমশ বাস্তবায়নের দিকেই হাঁটছে। তবে অন্যদিকে রেজিনগরে বিজেপি এগিয়ে থাকলেও শুরুতে যে বিপুল ব্যবধান ছিল, তা কিছুটা কমে এসে গিয়েছে ২৩,১৮৯ ভোটে।পঞ্চম রাউন্ডের শেষে নন্দীগ্রামের ফলাফল কিন্তু অন্য বিরোধীদের জন্য অত্যন্ত করুণ চিত্র তুলে ধরছে। চতুর্থ রাউন্ডে ৩১,৫০৬ ভোটে এগিয়ে থাকা হাসিরানি রথ পঞ্চম রাউন্ডেই ব্যবধান চার হাজার বাড়িয়ে ৪১, ৫০০ করে ফেলেন। গণনা কেন্দ্রের বাইরে বিজেপি কর্মীদের আবির খেলা আর বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে স্পষ্ট যে, বিজেপি এখানে নতুন রেকর্ড গড়তে চলেছে। লড়াইতে অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস, তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থ স্থানটি আইএসএফ-এর দখলে। তবে সবচেয়ে শোচনীয় দশা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তলানিতে ঠেকে সবার শেষে ঠাঁই হয়েছে তাদের।অন্য দিকে, রেজিনগর আসনেও পদ্মের দাপট অব্যাহত হলেও জয়ের ব্যবধান শুরুর গতি ধরে রাখতে পারেনি। পঞ্চম রাউন্ড শেষে সেখানে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ২৩, ১৮৯ ভোটে এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, চলতি বছর বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম দুটো আসন থেকেই জিতেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে নিয়ম মেনে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন হচ্ছে। একইভাবে রেজিনগর ও নওদা দুটি আসনে জেতা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর রেজিনগর ছেড়ে দেন।রেজিনগরে হুমায়ুন তাঁর পুত্রকে প্রার্থী করলেও ভোটের দিন থেকেই উদাসীন ও হতাশ হয়ে বুথ ছেড়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা। গণনার দিন সকালেও তাঁদের দেখা মেলেনি। বিরোধী শূন্য মাঠে রেজিনগরে বিজেপির জয় স্রেফ সময়ের অপেক্ষা হলেও নন্দীগ্রামের মতো বিপুল ঝড়ের হাওয়া সেখানে সামান্য থমকে গিয়েছে। সব মিলিয়ে, দুই কেন্দ্রেই প্রতিপক্ষকে ধুলিসাৎ করে পদ্ম ফোটা এখন সময়ের অপেক্ষা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত