Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Mamata Banerjee: একদা চোখের বালি শামীমই আজ বন্ধু! বাম আইনজীবীর পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে মমতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬
Mamata Banerjee: একদা চোখের বালি শামীমই আজ বন্ধু! বাম আইনজীবীর পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে মমতা
শামীমের উপর হামলার প্রতিবাদে তৃণমূল নেত্রী।

কলকাতা: রাজনীতি যে পরম অনিশ্চয়তার খেলা, তার আরও এক ধ্রুপদী দৃষ্টান্ত দেখাল বঙ্গ রাজনীতি। যে বামপন্থী আইনজীবী একসময় শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক মামলায় আদালত কক্ষে তৃণমূল সরকারকে প্রায় কোণঠাসা করে দিয়েছিলেন, যাঁর আইনি বাণে বারে বারে ব্যাকফুটে যেতে হয়েছিল তৎকালীন শাসকশিবিরকে।  

আজ সেই বাম আইনজীবী শামিম আহমেদের উপর হামলায় তীব্র গর্জে উঠলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনিতে আক্রান্ত বাম আইনজীবীর সমর্থনে সুর চড়িয়ে তিনি যেমন বিজেপির বিরুদ্ধে 'জঙ্গলরাজ'-এর অভিযোগ আনলেন, তেমনই বার্তা দিলেন রাজনৈতিক মেরুকরণের এক নতুন সমীকরণের।

বিজেপি বিরোধী ঐক্য মজবুত করতে তিনি যে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে কথা বলেছেন, সে খবর আগেই চাউর হয়েছিল। এবার সরাসরি বামপন্থী আইনজীবীদের পাশে দাঁড়িয়ে মমতা প্রমাণ করলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে পুরোনো সব শত্রুতা ভুলে বামেদের হাত ধরতে তাঁর কোনও দ্বিধা নেই। 

শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে আইনজীবী শামিম আহমেদ ও তাঁর সঙ্গীদের উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, তাঁদের গাড়ি ভাঙচুর করে মারাত্মক শারীরিক নির্যাতন চালানো হয়। রবিবার এক্সে (প্রাক্তন টুইটার) পোস্ট করে এর তীব্র নিন্দা জানিয়ে মমতা লেখেন, "পশ্চিমবঙ্গ কোনও অবস্থাতেই ভীতি প্রদর্শন কিংবা জঙ্গলরাজের সংস্কৃতি মেনে নেবে না। দলমত নির্বিশেষে সমস্ত আইনজীবীদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।" 

এমনকি, আক্রান্তের মূল অভিযোগপত্র বদলে ফেলার চক্রান্ত হয়েছিল বলেও বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির জরুরি হস্তক্ষেপকে সাধুবাদ জানান মমতা।

অন্যদিকে, এই বর্বরোচিত আক্রমণের মোকাবিলায় বিন্দুমাত্র নতিস্বীকার করতে নারাজ আক্রান্ত আইনজীবী শামিম আহমেদও। রাজনৈতিক আক্রোশে ঘরছাড়াদের আইনি সাহায্য দিতে শালবনিতে গিয়েছিলেন উল্লেখ করে শামিম স্পষ্ট জানান, "বর্তমানে দেশে দু'টি স্পষ্ট ভাগ তৈরি হয়েছে, একটি গ্রুপ সংবিধান রক্ষা করতে চাইছে, অন্যটি সংবিধান ধ্বংসের পক্ষে। যারা সংবিধান রক্ষার তাগিদে লড়ছেন, তাঁদের সঙ্গে নিয়ে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।" ব্যাঙ্কশাল বা বারুইপুরের পর শালবনির এই হামলাকে বিচারব্যবস্থার ওপর আক্রমণ বলেই মনে করছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ঘটনা কেবল একজন আইনজীবীর উপর আক্রমণের প্রতিবাদে সীমাবদ্ধ নেই। হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে অন্যতম প্রধান আইনি মুখ ছিলেন এই শামিম আহমেদই। 

সেই 'তিক্ত অতীত' পাশে সরিয়ে রেখে মমতার এই বার্তা ও আইনি সুরক্ষায় নিরপেক্ষ পদক্ষেপের দাবি বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একসময়ের চরম শত্রু বামেদের কাছাকাছি আসার জন্য মমতা যেভাবে একের পর এক রাজনৈতিক 'চাল' চালছেন, তাতে বিজেপির বিরুদ্ধে বাম-তৃণমূলের এক অদৃশ্য বা প্রকাশ্য সমঝোতার সম্ভাবনাকেই উস্কে দিল শালবনির এই হামলা।

বিষয় : #HiddenStoriesNews #MamataBanerjee #ShamimAhmed #CPM #TMC #WBPolitics #SalboniAttack #KolkataHighCourt #BengalPolitics #KolkataNews #HiddenStoriesBangla #BJPJangalraj

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৪ অক্টোবর ২০২৬


Mamata Banerjee: একদা চোখের বালি শামীমই আজ বন্ধু! বাম আইনজীবীর পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে মমতা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: রাজনীতি যে পরম অনিশ্চয়তার খেলা, তার আরও এক ধ্রুপদী দৃষ্টান্ত দেখাল বঙ্গ রাজনীতি। যে বামপন্থী আইনজীবী একসময় শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক মামলায় আদালত কক্ষে তৃণমূল সরকারকে প্রায় কোণঠাসা করে দিয়েছিলেন, যাঁর আইনি বাণে বারে বারে ব্যাকফুটে যেতে হয়েছিল তৎকালীন শাসকশিবিরকে।  আজ সেই বাম আইনজীবী শামিম আহমেদের উপর হামলায় তীব্র গর্জে উঠলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনিতে আক্রান্ত বাম আইনজীবীর সমর্থনে সুর চড়িয়ে তিনি যেমন বিজেপির বিরুদ্ধে 'জঙ্গলরাজ'-এর অভিযোগ আনলেন, তেমনই বার্তা দিলেন রাজনৈতিক মেরুকরণের এক নতুন সমীকরণের।বিজেপি বিরোধী ঐক্য মজবুত করতে তিনি যে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে কথা বলেছেন, সে খবর আগেই চাউর হয়েছিল। এবার সরাসরি বামপন্থী আইনজীবীদের পাশে দাঁড়িয়ে মমতা প্রমাণ করলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে পুরোনো সব শত্রুতা ভুলে বামেদের হাত ধরতে তাঁর কোনও দ্বিধা নেই। শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে আইনজীবী শামিম আহমেদ ও তাঁর সঙ্গীদের উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, তাঁদের গাড়ি ভাঙচুর করে মারাত্মক শারীরিক নির্যাতন চালানো হয়। রবিবার এক্সে (প্রাক্তন টুইটার) পোস্ট করে এর তীব্র নিন্দা জানিয়ে মমতা লেখেন, "পশ্চিমবঙ্গ কোনও অবস্থাতেই ভীতি প্রদর্শন কিংবা জঙ্গলরাজের সংস্কৃতি মেনে নেবে না। দলমত নির্বিশেষে সমস্ত আইনজীবীদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।" এমনকি, আক্রান্তের মূল অভিযোগপত্র বদলে ফেলার চক্রান্ত হয়েছিল বলেও বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির জরুরি হস্তক্ষেপকে সাধুবাদ জানান মমতা।অন্যদিকে, এই বর্বরোচিত আক্রমণের মোকাবিলায় বিন্দুমাত্র নতিস্বীকার করতে নারাজ আক্রান্ত আইনজীবী শামিম আহমেদও। রাজনৈতিক আক্রোশে ঘরছাড়াদের আইনি সাহায্য দিতে শালবনিতে গিয়েছিলেন উল্লেখ করে শামিম স্পষ্ট জানান, "বর্তমানে দেশে দু'টি স্পষ্ট ভাগ তৈরি হয়েছে, একটি গ্রুপ সংবিধান রক্ষা করতে চাইছে, অন্যটি সংবিধান ধ্বংসের পক্ষে। যারা সংবিধান রক্ষার তাগিদে লড়ছেন, তাঁদের সঙ্গে নিয়ে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।" ব্যাঙ্কশাল বা বারুইপুরের পর শালবনির এই হামলাকে বিচারব্যবস্থার ওপর আক্রমণ বলেই মনে করছেন তিনি।রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ঘটনা কেবল একজন আইনজীবীর উপর আক্রমণের প্রতিবাদে সীমাবদ্ধ নেই। হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে অন্যতম প্রধান আইনি মুখ ছিলেন এই শামিম আহমেদই। সেই 'তিক্ত অতীত' পাশে সরিয়ে রেখে মমতার এই বার্তা ও আইনি সুরক্ষায় নিরপেক্ষ পদক্ষেপের দাবি বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একসময়ের চরম শত্রু বামেদের কাছাকাছি আসার জন্য মমতা যেভাবে একের পর এক রাজনৈতিক 'চাল' চালছেন, তাতে বিজেপির বিরুদ্ধে বাম-তৃণমূলের এক অদৃশ্য বা প্রকাশ্য সমঝোতার সম্ভাবনাকেই উস্কে দিল শালবনির এই হামলা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত