Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Rakul Preet Singh: জ্যাকি-রকুলপ্রীতের সঙ্গে যুক্ত ১২ ঠিকানায় তল্লাশি অভিযান! নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
Rakul Preet Singh: জ্যাকি-রকুলপ্রীতের সঙ্গে যুক্ত ১২ ঠিকানায় তল্লাশি অভিযান! নেপথ্যে কী?
রকুলপ্রীতের ১২ ঠিকানায় তল্লাশি অভিযান। সংগৃহীত ছবি

বলিউডে ফের আর্থিক তদন্তের খবর ঘিরে চাঞ্চল্য। এবার অভিযান চালান হল জ্যাকি ভাগনানির বাবা প্রযোজক বাসু ভাগনানির মুম্বইয়ের ১২টি ঠিকানায়, যিনি সম্পর্কে রকুলপ্রীত সিংয়ের শ্বশুর। ভাগনানিদের প্যানোরমা স্টুডিও-র অবস্থা ২০২৪ সাল থেকেই খারাপ। বক্স অফিসে একের পর এক সিনেমার ভরাডুবিতে রীতিমতো সর্বস্বান্ত হয়ে গিয়েছেন বাসু ভাগনানি। 


এখানেই উঠে আসছে রকুল প্রীত সিং ও তাঁর শ্বশুরবাড়ির নাম। মুম্বই আয়কর দপ্তরের একাধিক দল বিভিন্ন জায়গায় পৌঁছে নথিপত্র, আর্থিক লেনদেনের খতিয়ান এবং বিদেশে অর্থ পাঠানোর সঙ্গে সম্পর্কিত তথ্য পরীক্ষা করছে। তদন্তকারীদের সন্দেহ, সিনেমার কথা দেখিয়ে কোনওভাবে টাকা বিদেশে সরানো হতে পারে। যদিও এই বিষয়টি এখনও তল্ললাশির পর্যায়ে রয়েছে, কোনও প্রমাণ মেলেনি। ভাগনানি পরিবারের আর্থিক সমস্যার প্রসঙ্গ অবশ্য নতুন নয়। ২০২৪ সালে পুজা এন্টারটেইনমেন্ট -এর একাধিক ছবি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে সংস্থার আর্থিক চাপ এবং প্রায় ২৫০ কোটি টাকার দেনা নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছিল। 


তবে এবার তদন্তকারী আধিকারিকরা মূলত সিনেমা সংক্রান্ত আর্থিক লেনদেন এবং বিদেশে অর্থ যাওয়ার অভিযোগের নথি খতিয়ে দেখছেন। এদিকে রকুল প্রীত সিংয়ের নাম আগেও একটি ভিন্ন ঘটনায় সংবাদের শিরোনামে এসেছিল। ২০২৫ সালের ডিসেম্বরে তাঁর ভাই আমন প্রীত সিংকে ঘিরে মাদক মামলার তদন্তে মুম্বই পুলিশের তৎপরতার খবর প্রকাশ্যে এসেছিল।

বিষয় : Rakul Preet Singh Bollywood Investigation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


Rakul Preet Singh: জ্যাকি-রকুলপ্রীতের সঙ্গে যুক্ত ১২ ঠিকানায় তল্লাশি অভিযান! নেপথ্যে কী?

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বলিউডে ফের আর্থিক তদন্তের খবর ঘিরে চাঞ্চল্য। এবার অভিযান চালান হল জ্যাকি ভাগনানির বাবা প্রযোজক বাসু ভাগনানির মুম্বইয়ের ১২টি ঠিকানায়, যিনি সম্পর্কে রকুলপ্রীত সিংয়ের শ্বশুর। ভাগনানিদের প্যানোরমা স্টুডিও-র অবস্থা ২০২৪ সাল থেকেই খারাপ। বক্স অফিসে একের পর এক সিনেমার ভরাডুবিতে রীতিমতো সর্বস্বান্ত হয়ে গিয়েছেন বাসু ভাগনানি। এখানেই উঠে আসছে রকুল প্রীত সিং ও তাঁর শ্বশুরবাড়ির নাম। মুম্বই আয়কর দপ্তরের একাধিক দল বিভিন্ন জায়গায় পৌঁছে নথিপত্র, আর্থিক লেনদেনের খতিয়ান এবং বিদেশে অর্থ পাঠানোর সঙ্গে সম্পর্কিত তথ্য পরীক্ষা করছে। তদন্তকারীদের সন্দেহ, সিনেমার কথা দেখিয়ে কোনওভাবে টাকা বিদেশে সরানো হতে পারে। যদিও এই বিষয়টি এখনও তল্ললাশির পর্যায়ে রয়েছে, কোনও প্রমাণ মেলেনি। ভাগনানি পরিবারের আর্থিক সমস্যার প্রসঙ্গ অবশ্য নতুন নয়। ২০২৪ সালে পুজা এন্টারটেইনমেন্ট -এর একাধিক ছবি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে সংস্থার আর্থিক চাপ এবং প্রায় ২৫০ কোটি টাকার দেনা নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছিল। তবে এবার তদন্তকারী আধিকারিকরা মূলত সিনেমা সংক্রান্ত আর্থিক লেনদেন এবং বিদেশে অর্থ যাওয়ার অভিযোগের নথি খতিয়ে দেখছেন। এদিকে রকুল প্রীত সিংয়ের নাম আগেও একটি ভিন্ন ঘটনায় সংবাদের শিরোনামে এসেছিল। ২০২৫ সালের ডিসেম্বরে তাঁর ভাই আমন প্রীত সিংকে ঘিরে মাদক মামলার তদন্তে মুম্বই পুলিশের তৎপরতার খবর প্রকাশ্যে এসেছিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত