Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Sonu Sood: ফোন আপগ্রেডের হিড়িক তুঙ্গে! আইফোন ১৮-র ভিড় দেখে কী বার্তা সোনুর?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
 Sonu Sood: ফোন আপগ্রেডের হিড়িক তুঙ্গে! আইফোন ১৮-র ভিড় দেখে কী বার্তা সোনুর?
ছবিঃ সংগৃহীত

১৮ সেপ্টেম্বর ভারতে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের বিক্রি শুরু হয়েছে। নতুন ফোন হাতে পেতে ভোর থেকেই স্টোরের সামনে ক্রেতাদের লম্বা লাইন পড়েছে। সেই ছবিই এক্স হ্যান্ডলে শেয়ার করেন অভিনেতা-সমাজকর্মী সোনু সুদ। তিনি আইফোন ১৮ ঘিরে দেশজোড়া উন্মাদনার স্রোতে গা ভাসানোর বদলে তুললেন অন্য এক প্রসঙ্গ। 


পোস্টে নতুন ফোন কেনার প্রবণতাকে সরাসরি কটাক্ষ না করলেও তাঁর বক্তব্য ছিল বেশ স্পষ্ট। তিনি লেখেন, ‘নতুন ফোন, নতুন ইএমআই। কিন্তু, বিল সেই পুরনো! এবার শুধু ফোন আপগ্রেড করার জন্য নয় বরং একটা পরিবর্তন আনার জন্য লাইনে দাঁড়ানোর সময় এসেছে। প্রকৃত আপগ্রেড হল আরও ভালো সমাজ গঠন।’ তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া।

অনেকেই অভিনেতার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। এক নেটিজেন লিখেছেন, হাতে দেড় লাখ টাকার ফোন থাকলেও অনেকের সময় কাটছে শুধু রিলস স্ক্রল করে। তাঁর মতে, দেশের যুবসমাজ যদি সমাজ পরিবর্তনের ক্ষেত্রেও নতুন ফোন কেনার মতো উৎসাহ দেখাত, তাহলে ছবিটা আরও ভালো হত। অন্য এক নেটিজেনের মতে, ‘এটা আসলে একটা ভাইরাস। দুঃখের বিষয়, এর কোনও প্রতিকার আমাদের কাছে নেই।’ আবার কেউ বলেছেন, কিস্তির বোঝা বাড়ানোর বদলে সমাজের উন্নতির দিকেও নজর দেওয়া দরকার।

বিষয় : Sonu Sood iPhone

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


Sonu Sood: ফোন আপগ্রেডের হিড়িক তুঙ্গে! আইফোন ১৮-র ভিড় দেখে কী বার্তা সোনুর?

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
১৮ সেপ্টেম্বর ভারতে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের বিক্রি শুরু হয়েছে। নতুন ফোন হাতে পেতে ভোর থেকেই স্টোরের সামনে ক্রেতাদের লম্বা লাইন পড়েছে। সেই ছবিই এক্স হ্যান্ডলে শেয়ার করেন অভিনেতা-সমাজকর্মী সোনু সুদ। তিনি আইফোন ১৮ ঘিরে দেশজোড়া উন্মাদনার স্রোতে গা ভাসানোর বদলে তুললেন অন্য এক প্রসঙ্গ। পোস্টে নতুন ফোন কেনার প্রবণতাকে সরাসরি কটাক্ষ না করলেও তাঁর বক্তব্য ছিল বেশ স্পষ্ট। তিনি লেখেন, ‘নতুন ফোন, নতুন ইএমআই। কিন্তু, বিল সেই পুরনো! এবার শুধু ফোন আপগ্রেড করার জন্য নয় বরং একটা পরিবর্তন আনার জন্য লাইনে দাঁড়ানোর সময় এসেছে। প্রকৃত আপগ্রেড হল আরও ভালো সমাজ গঠন।’ তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া।অনেকেই অভিনেতার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। এক নেটিজেন লিখেছেন, হাতে দেড় লাখ টাকার ফোন থাকলেও অনেকের সময় কাটছে শুধু রিলস স্ক্রল করে। তাঁর মতে, দেশের যুবসমাজ যদি সমাজ পরিবর্তনের ক্ষেত্রেও নতুন ফোন কেনার মতো উৎসাহ দেখাত, তাহলে ছবিটা আরও ভালো হত। অন্য এক নেটিজেনের মতে, ‘এটা আসলে একটা ভাইরাস। দুঃখের বিষয়, এর কোনও প্রতিকার আমাদের কাছে নেই।’ আবার কেউ বলেছেন, কিস্তির বোঝা বাড়ানোর বদলে সমাজের উন্নতির দিকেও নজর দেওয়া দরকার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত