Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Satadru Dutta Vozinha: মার্টিনেজ-হিগুয়েতার পর এবার শহর কলকাতায় ভোজিনহা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬
Satadru Dutta Vozinha: মার্টিনেজ-হিগুয়েতার পর এবার শহর কলকাতায় ভোজিনহা!
মুখ্যমন্ত্রীর জন্য উপহার ভোজিনহার। আসছেন ডিসেম্বরে। ছবি: ফেসবূুক

কলকাতা: তিলোত্তমার ফুটবলপ্রেমের সুখ্যাতি এবার ছড়িয়ে পড়েছে আটলান্টিক মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কাবো ভার্দেও! বিশ্বকাপ ফুটবলে নিজের দেশকে রূপকথার গল্পে পৌঁছে দেওয়া ৪০ বছর বয়সী তারকা গোলকিপার ভোজিনহা (Vozinha) এবার পা রাখতে চান ফুটবলের মক্কা কলকাতায়। 

সুযোগ পেলে খেলতে রাজি ভারতের ইন্ডিয়ান সুপার লিগেও (ISL)। খ্যাতনামা ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের হাত ধরে আগামী ডিসেম্বরেই তিলোত্তমায় আসতে পারেন বিশ্ব ফুটবলের এই তারকা, এমনই আলোড়ন ফেলা ইঙ্গিত মিলেছে।

বৃহস্পতিবার রাতে শতদ্রু দত্তের সঙ্গে এক নৈশভোজে মুখোমুখি হয়েছিলেন ভোজিনহা। সঙ্গে ছিলেন বার্সেলোনা ও জুভেন্টাসের চিলিয়ান তারকা আর্তুরো ভিদালও। সেই আড্ডাতেই কলকাতার ফুটবল উন্মাদনার কথা জানতে পারেন কাবো ভার্দের তারকা প্রহরী। 

ভারতীয় ফুটবল এবং কলকাতার আবেগ নিয়ে খোঁজখবর নিতে গিয়ে শতদ্রুকে ভোজিনহা বলেন, "শুনেছি কলকাতায় ফুটবল ভীষণ জনপ্রিয়। আপনার কাছে আরও অনেক কিছু জানতে চাই।" 

উত্তরে শতদ্রু জানান, "কলকাতায় ফুটবল তো আবেগের নাম! তাছাড়া রাজ্যে নতুন সরকার এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ফুটবল নিয়ে অত্যন্ত আগ্রহী ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।"

রাজ্যের নতুন সরকারের ফুটবলপ্রীতির কথা শুনে আপ্লুত ভোজিনহা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য পাঠিয়েছেন বিশেষ উপহার। বর্তমানে চিলির বিখ্যাত ক্লাব কোলো-কোলো-র হয়ে ২৯ নম্বর জার্সিতে খেলেন ভোজিনহা। 

নিজের সেই ২৯ নম্বর জার্সিতে সই করে তাতে স্পষ্ট অক্ষরে লিখেছেন,  "আমার বন্ধু স্যর শুভেন্দুর জন্য।" শতদ্রু দত্ত কলকাতায় ফিরলেই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বিশ্বমানের এই ফুটবলারের স্মারকটি।

এর আগে এমিলিয়ানো মার্টিনেজ, রেনে হিগুয়েতা, কিংবা দিয়েগো ফোরলানদের মতো তারকাদের কলকাতায় নিয়ে এসে ধামাকা দিয়েছিলেন শতদ্রু। সোশাল মিডিয়ায় তাঁর ইঙ্গিতপূর্ণ পোস্ট, “মার্টিনেজ ও হিগুয়েতার মতো কিংবদন্তিদের এনেছি, এবার মনে হচ্ছে সেই তালিকায় আরও একটি বিশেষ নাম যোগ হতে চলেছে।”

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই কলকাতায় পা রাখবেন ভোজিনহা। শহরে কচিকাঁচাদের নিয়ে একটি ফুটবল কর্মশালা করার পরিকল্পনাও রয়েছে তাঁর। আইএসএলে খেলার ইচ্ছে প্রকাশ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ উপহার পাঠানো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, পুজো শেষ হতেই বিশ্ব ফুটবলের আরও এক নক্ষত্রকে দেখার জন্য প্রস্তুত হচ্ছে কল্লোলিনী কলকাতা।

বিষয় : #Vozinha #KolkataFootball #SatadruDutta #ISL #SuvenduAdhikari #CapeVerde #HiddenStoriesNews #IndianFootball

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬


Satadru Dutta Vozinha: মার্টিনেজ-হিগুয়েতার পর এবার শহর কলকাতায় ভোজিনহা!

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: তিলোত্তমার ফুটবলপ্রেমের সুখ্যাতি এবার ছড়িয়ে পড়েছে আটলান্টিক মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কাবো ভার্দেও! বিশ্বকাপ ফুটবলে নিজের দেশকে রূপকথার গল্পে পৌঁছে দেওয়া ৪০ বছর বয়সী তারকা গোলকিপার ভোজিনহা (Vozinha) এবার পা রাখতে চান ফুটবলের মক্কা কলকাতায়। সুযোগ পেলে খেলতে রাজি ভারতের ইন্ডিয়ান সুপার লিগেও (ISL)। খ্যাতনামা ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের হাত ধরে আগামী ডিসেম্বরেই তিলোত্তমায় আসতে পারেন বিশ্ব ফুটবলের এই তারকা, এমনই আলোড়ন ফেলা ইঙ্গিত মিলেছে।বৃহস্পতিবার রাতে শতদ্রু দত্তের সঙ্গে এক নৈশভোজে মুখোমুখি হয়েছিলেন ভোজিনহা। সঙ্গে ছিলেন বার্সেলোনা ও জুভেন্টাসের চিলিয়ান তারকা আর্তুরো ভিদালও। সেই আড্ডাতেই কলকাতার ফুটবল উন্মাদনার কথা জানতে পারেন কাবো ভার্দের তারকা প্রহরী। ভারতীয় ফুটবল এবং কলকাতার আবেগ নিয়ে খোঁজখবর নিতে গিয়ে শতদ্রুকে ভোজিনহা বলেন, "শুনেছি কলকাতায় ফুটবল ভীষণ জনপ্রিয়। আপনার কাছে আরও অনেক কিছু জানতে চাই।" উত্তরে শতদ্রু জানান, "কলকাতায় ফুটবল তো আবেগের নাম! তাছাড়া রাজ্যে নতুন সরকার এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ফুটবল নিয়ে অত্যন্ত আগ্রহী ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।"রাজ্যের নতুন সরকারের ফুটবলপ্রীতির কথা শুনে আপ্লুত ভোজিনহা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য পাঠিয়েছেন বিশেষ উপহার। বর্তমানে চিলির বিখ্যাত ক্লাব কোলো-কোলো-র হয়ে ২৯ নম্বর জার্সিতে খেলেন ভোজিনহা। নিজের সেই ২৯ নম্বর জার্সিতে সই করে তাতে স্পষ্ট অক্ষরে লিখেছেন,  "আমার বন্ধু স্যর শুভেন্দুর জন্য।" শতদ্রু দত্ত কলকাতায় ফিরলেই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বিশ্বমানের এই ফুটবলারের স্মারকটি।এর আগে এমিলিয়ানো মার্টিনেজ, রেনে হিগুয়েতা, কিংবা দিয়েগো ফোরলানদের মতো তারকাদের কলকাতায় নিয়ে এসে ধামাকা দিয়েছিলেন শতদ্রু। সোশাল মিডিয়ায় তাঁর ইঙ্গিতপূর্ণ পোস্ট, “মার্টিনেজ ও হিগুয়েতার মতো কিংবদন্তিদের এনেছি, এবার মনে হচ্ছে সেই তালিকায় আরও একটি বিশেষ নাম যোগ হতে চলেছে।”সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই কলকাতায় পা রাখবেন ভোজিনহা। শহরে কচিকাঁচাদের নিয়ে একটি ফুটবল কর্মশালা করার পরিকল্পনাও রয়েছে তাঁর। আইএসএলে খেলার ইচ্ছে প্রকাশ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ উপহার পাঠানো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, পুজো শেষ হতেই বিশ্ব ফুটবলের আরও এক নক্ষত্রকে দেখার জন্য প্রস্তুত হচ্ছে কল্লোলিনী কলকাতা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত