পুজো মিটলেই রাজ্যে পুরভোট। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়ে গেল। নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা-সহ সাতটি পুরসভায় ভোট করানোর প্রাথমিক পরিকল্পনা তৈরি করেছে। যদিও ভোটের দিনক্ষণ এখনই চূড়ান্ত করা হয়নি। তবে নভেম্বরের শেষদিকে ভোট এবং ডিসেম্বরের শুরুতে গণনার সম্ভাবনা নিয়ে তৎপরতা শুরু হয়েছে।
সূত্রের খবর, সাতটি পুরসভায় প্রথম দফায় ভোট হতে পারে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। এরপর নভেম্বরের শেষদিকে ভোটগ্রহণ এবং ডিসেম্বরের শুরুতে গণনার সম্ভাবনা রয়েছে। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, পুরভোটে ইভিএম ব্যবহার করা হবে। বিধানসভা নির্বাচনে ব্যবহৃত মেশিনগুলিই কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি রাজ্যের আরও একাধিক পুরসভায় নির্বাচন বকেয়া রয়েছে। কার্শিয়াং, মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, বুনিয়াদপুর, ধূপগুড়ি, বালি, ডোমকল, পূজালি, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প এবং নলহাটির মতো পুরসভাতেও নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে হাওড়া পুরসভার নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরেই অপেক্ষা রয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ২০২৬-এর পুরভোটে হাওড়া পুরনিগমের নির্বাচনও হওয়ার কথা রয়েছে বলে খবর।
বিষয় : Kolkata Municipal Election

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন