Hidden Stories (বাংলা)
সর্বশেষ

CSK: ১৮ বছর পর বদল সিএসকে-তে! ফ্লেমিংয়ের জায়গায় ধোনির দলের দায়িত্বে এবার কোন ভারতীয় তারকা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬
CSK: ১৮ বছর পর বদল সিএসকে-তে! ফ্লেমিংয়ের জায়গায় ধোনির দলের দায়িত্বে এবার কোন ভারতীয় তারকা?
ছবিঃ সংগৃহীত

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফে এবার বড় বদল। দলের হেডকোচ হিসেবে দায়িত্ব পেলেন প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান। সোমবারই এই ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস। 


সিএসকের সঙ্গে ফ্লেমিংয়ের ১৮ বছরের সম্পর্ক শেষ হওয়ার পরই নতুন কোচের খোঁজ শুরু হয়েছিল। ২০০৯ সাল থেকে দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন ফ্লেমিং। এবার সেই দীর্ঘ অধ্যায়ের পর দলের দায়িত্ব যাচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত বাঁ-হাতি পেসারের হাতে। আইপিএলে আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন তিনি। আইপিএল থেকে অবসর নেন ২০১৭ সালে। এরপর জাহির কোচিং ও মেন্টরিংয়ের সঙ্গে যুক্ত হন। মুম্বই ইন্ডিয়ান্সে ক্রিকেট অপারেশনের ডিরেক্টর এবং পরে গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধান হিসেবেও কাজ করেছেন। ২০২৫ সালের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি।


খেলোয়াড় হিসেবে ১০০টি আইপিএল ম্যাচে ১০২টি উইকেট রয়েছে জাহিরের। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৬১০টি উইকেট। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেই দলেরই অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ফলে আগামী আইপিএলে ভারতের দুই বিশ্বকাপজয়ী তারকাকে একসঙ্গে দেখা যাবে। চেন্নাইয়ের দায়িত্ব নিয়ে জাহির জানান, “আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলের অংশ হতে পেরে আমি সম্মানিত। ক্রিকেটার হিসেবে মাঠে সিএসকের বিরুদ্ধে খেলেছি এবং সেই লড়াইগুলো দারুণ উপভোগ করেছি। চেপকের সুপারফ্যানরা যে পরিবেশ তৈরি করেন, তা এই দলকে আরও বিশেষ করে তোলে। এত সমৃদ্ধ ইতিহাসের একটি ফ্র্যাঞ্চাইজির উত্তরাধিকারের অংশ হতে আমি মুখিয়ে আছি।”

বিষয় : Zaheer Khan Chennai Super Kings

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


CSK: ১৮ বছর পর বদল সিএসকে-তে! ফ্লেমিংয়ের জায়গায় ধোনির দলের দায়িত্বে এবার কোন ভারতীয় তারকা?

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফে এবার বড় বদল। দলের হেডকোচ হিসেবে দায়িত্ব পেলেন প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান। সোমবারই এই ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস। সিএসকের সঙ্গে ফ্লেমিংয়ের ১৮ বছরের সম্পর্ক শেষ হওয়ার পরই নতুন কোচের খোঁজ শুরু হয়েছিল। ২০০৯ সাল থেকে দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন ফ্লেমিং। এবার সেই দীর্ঘ অধ্যায়ের পর দলের দায়িত্ব যাচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত বাঁ-হাতি পেসারের হাতে। আইপিএলে আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন তিনি। আইপিএল থেকে অবসর নেন ২০১৭ সালে। এরপর জাহির কোচিং ও মেন্টরিংয়ের সঙ্গে যুক্ত হন। মুম্বই ইন্ডিয়ান্সে ক্রিকেট অপারেশনের ডিরেক্টর এবং পরে গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধান হিসেবেও কাজ করেছেন। ২০২৫ সালের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি।খেলোয়াড় হিসেবে ১০০টি আইপিএল ম্যাচে ১০২টি উইকেট রয়েছে জাহিরের। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৬১০টি উইকেট। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেই দলেরই অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ফলে আগামী আইপিএলে ভারতের দুই বিশ্বকাপজয়ী তারকাকে একসঙ্গে দেখা যাবে। চেন্নাইয়ের দায়িত্ব নিয়ে জাহির জানান, “আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলের অংশ হতে পেরে আমি সম্মানিত। ক্রিকেটার হিসেবে মাঠে সিএসকের বিরুদ্ধে খেলেছি এবং সেই লড়াইগুলো দারুণ উপভোগ করেছি। চেপকের সুপারফ্যানরা যে পরিবেশ তৈরি করেন, তা এই দলকে আরও বিশেষ করে তোলে। এত সমৃদ্ধ ইতিহাসের একটি ফ্র্যাঞ্চাইজির উত্তরাধিকারের অংশ হতে আমি মুখিয়ে আছি।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত