25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন Shah Rukh Khan: জন্মদিনে কিং খানের দর্শন অধরাই, মন্নতে কেন দেখা মিলবে না বাদশার? 
বিনোদন

Shah Rukh Khan: জন্মদিনে কিং খানের দর্শন অধরাই, মন্নতে কেন দেখা মিলবে না বাদশার? 

Share
মন্নতের ব্যালকনিতে শাহরুখ খান। সংগৃহীত ছবি।
Share

মুম্বই: বলিউডের বাদশাকে নিয়ে ভক্তদের উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে। ২ নভেম্বর এলেই মুম্বইয়ের মন্নতের সামনে ভিড় জমান অনুরাগীরা। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন অনেকে। বিশেষ করে তাঁর সেই চেনা দু’হাত ছড়ানো পোজের সাক্ষী হতে মুখিয়ে থাকেন তাঁরা। কিন্তু এবছরের জন্মদিনে সেই চেনা দৃশ্য দেখা যাবে কি না, তা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সূত্রের খবর, কাজের সূত্রে জন্মদিনের সময় বাইরে থাকতে পারেন শাহরুখ খান। 

এবছর তাঁর ৬১তম জন্মদিন। তবে জন্মদিনে মুম্বইয়ে থাকছেন না শাহরুখ। তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর একটি বিশেষ গানের শুটিংয়ের জন্য তাঁকে লন্ডনে যেতে হতে পারে বলে খবর। সূত্রের খবর, এর আগে মুম্বইয়ের একটি স্টুডিওতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে গানের শুটিং করেছেন অভিনেতা। তাই এবছর কাজের জন্যই এবছর ফ্যানদের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিট বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। 

গত দু’বছর মন্নতের ব্যালকনিতে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায়নি শাহরুখকে। কারণ মন্নতের সংস্কার চলছিল জোরকদমে। যদিও ভক্তদের সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করেননি। এর আগে বিশেষ অনুষ্ঠানে অনুরাগীদের সঙ্গে সময় কাটিয়েছেন অভিনেতা। কিন্তু এবার দেশেই থাকছেন না কিং খান। যদিও এখানেই হতাশ হয়ে পড়ার কোনও কারণ নেই। কারণ, আগামী ২৪ ডিসেম্বর বড়দিনের আবহে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘কিং’। ইতিমধ্যেই ছবি ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। ছবিতে শাহরুখের সঙ্গে এই প্রথম একসঙ্গে দেখা যাবে ছবিতে মেয়ে সুহানা খানকে। এছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং অনিল কাপুর। ছবির মুক্তির আগে ভক্তদের জন্য বিশেষ কোনও আয়োজন হলে তা শাহরুখ-অনুরাগীদের কাছে বড় পাওনা হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *