25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home Top-News Diljit Dosanjh: দিলজিতের কনসার্ট ঘিরে হুমকির আশঙ্কা? ভিড় সামলাতে বড়সড় প্রস্তুতি প্রশাসনের!  
Top-Newsবিনোদন

Diljit Dosanjh: দিলজিতের কনসার্ট ঘিরে হুমকির আশঙ্কা? ভিড় সামলাতে বড়সড় প্রস্তুতি প্রশাসনের!  

Share
দিলজিতের কনসার্ট ঘিরে কড়া নিরাপত্তা। ছবি: সংগৃহীত।
Share

নয়াদিল্লি: দিলজিত দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। তার মধ্যেই নিরাপত্তা ঘিরে বাড়তি সতর্কতা দিল্লিতে। আগামী ৩০ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে গায়কের ‘অরা’ সফরের প্রথম ভারতীয় অনুষ্ঠান। বিপুল দর্শক সমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। 

সূত্রের খবর, আরও বেশি সংখ্যক বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের পরামর্শ দিয়েছে পুলিশ। দর্শকদের প্রবেশ ও বেরোনোর পথের সংখ্যাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে প্রায় ৪০০ জন নিরাপত্তারক্ষী মোতায়েনের পরিকল্পনা ছিল। কিন্তু সেই সংখ্যা আরও বেড়ে হতে পারে ১৫০০ থেকে ২০০০ জন। আয়োজকদের সঙ্গে আলোচনার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

স্টেডিয়ামের ভিতরে এবং বাইরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইছে প্রশাসন। পাশাপাশি যান চলাচল নিয়েই রয়েছে বিশেষ পরিকল্পনা। স্টেডিয়ামের চারপাশে প্রায় ৫০০ থেকে ৭০০ মিটার এলাকায় গাড়ি চলাচলে বিধিনিষেধ জারি করা হতে পারে। স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ৫৫ হাজার দর্শক অনুষ্ঠান দেখতে পারেন। ফলে ভিড় নিয়ন্ত্রণে প্রস্তুত থাকতে চাইছে পুলিশ। দর্শকদের সঙ্গে আরও কাছ থেকে যোগাযোগ গড়ে তুলতে মঞ্চের সামনের র‌্যাম্পের দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাবও রয়েছে। 

দিলজিতের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা উদ্বেগ দিল্লিতেই সীমাবদ্ধ নেই। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়েও তাঁর একটি অনুষ্ঠান রয়েছে। সূত্রের খবর, সেই অনুষ্ঠান এবং অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় বিস্ফোরণের হুমকি দিয়ে মুম্বইয়ের মেয়রের কাছে একটি ই-মেল এসেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর দিল্লির অনুষ্ঠান ঘিরেও সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। দিল্লি পুলিশ টিকিট বিক্রির সংস্থাকেও হুমকির বিষয়ে সতর্ক করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *