25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন OTT Releases: এই সপ্তাহে ওটিটিতে কী দেখবেন? থ্রিলার থেকে ভৌতিক, তালিকায় ৫ নতুন ছবি-সিরিজ
বিনোদন

OTT Releases: এই সপ্তাহে ওটিটিতে কী দেখবেন? থ্রিলার থেকে ভৌতিক, তালিকায় ৫ নতুন ছবি-সিরিজ

Share
ওটিটিতে কী কী দেখবেন? ছবি: এ আই নির্মিত
Share

কলকাতা: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ। এবার অপেক্ষা দীপাবলির। এই সময়ে অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তবে বাড়িতে থাকলেও বিনোদনের অভাব নেই। এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে একাধিক নতুন ছবি ও সিরিজ। থ্রিলার, রহস্য-রোমাঞ্চ থেকে ভৌতিক, একাধিক ধারার কনটেন্ট বেছে নিতে পারেন নিজের পছন্দমতো। 

১) আক্কা

আশির দশকের দক্ষিণ ভারত। পেরনুরু শহরের অপরাধজগতে এক শক্তিশালী নারীগোষ্ঠীর দাপট রয়েছে। সেই ক্ষমতার লড়াইকে কেন্দ্র করেই তৈরি অপরাধমূলক সিরিজ ‘আক্কা’। মুখ্য চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তে ও কীর্তি সুরেশ। দুই ক্ষমতাশালী নারীর মধ্যে সংঘাত ক্রমশ তীব্র হয়ে উঠলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এই গল্পে ফুটে উঠবে। আগামী ৩০ অক্টোবর থেকে নেটফ্লিক্সে এই সিরিজ দেখা যাবে।


২) মিঠে মে কেয়া হ্যায়

পরিবারের মধ্যে সম্পর্কের টানাপড়েন, প্রজন্মের ব্যবধান আর গোপন কথা, এই সব নিয়েই ‘মিঠে মে কেয়া হ্যায়’। একই পরিবারের বিভিন্ন প্রজন্মের সদস্যদের ভাবনা ও মতামত কীভাবে সম্পর্ককে জটিল করে তোলে, তা উঠে আসবে এই কাহিনিতে। পুরনো দ্বন্দ্বের সঙ্গে নতুন পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে পরিবারের সদস্যরা কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার। এই সিরিজটিও নেটফ্লিক্সে মুক্তি পাবে ৩০ অক্টোবর।

৩) আ কাপল অফ লাইজ

দাম্পত্যের অশান্তি, গোপন নজরদারি আর রহস্যের মিশেলে তৈরি সুইডিশ সাইকোলজিক্যাল থ্রিলার ‘আ কাপল অফ লাইজ’। গল্পের কেন্দ্রে রয়েছেন দুই ধনী দম্পতি। সম্পর্কের টানাপড়েন সামাল দিতে তাঁরা স্টকহোমে বাড়ি বদল করেন। কিন্তু নতুন বাড়িতে গিয়ে একে একে সামনে আসে অস্বস্তিকর গোপন তথ্য। সম্পর্ক বাঁচানোর চেষ্টায় শেষ পর্যন্ত তাঁরা কী করেন, তা জানতে দেখতে হবে সিরিজটি। এই থ্রিলারটি ৩০ অক্টোবর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।

৪) অবসেশন

প্রেমের ইচ্ছাপূরণ যদি দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ায়, তা হলে কী হতে পারে? ভৌতিক ছবি ‘অবসেশন’-এর গল্পে সেই ভয়াবহ পরিণতিই ধরা পড়েছে। নিক্কির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় বিয়ার। এক অতিপ্রাকৃত বস্তুর মাধ্যমে তার সেই ইচ্ছা পূরণ হলেও, পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। এরপর কী ভয়াবহ পরিণতি ডেকে আনে, তা নিয়েই ছবির কাহিনি এগোয়। ৩০ অক্টোবর থেকে জিয়োহটস্টারে দেখা যাবে ‘অবসেশন’।

৫) কলিশন কোর্স

২০১৩ সালে স্পেনের আর্থিক সঙ্কটের পটভূমিকায় তৈরি রহস্য-রোমাঞ্চের গল্প ‘কলিশন কোর্স’। মাদ্রিদের একটি ব্যাঙ্কে ডাকাতির ছক কষে একদল চোর। কিন্তু সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় না। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আর ডাকাতির অভিযান পরিণত হয় প্রাণ বাঁচানোর লড়াইয়ে। এই পরিকল্পনা কীভাবে ভয়াবহ সংঘর্ষের দিকে এগোয়, তারই গল্প বলবে ‘কলিশন কোর্স’। ৩০ অক্টোবর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *