25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন Janhvi Kapoor: জাহ্নবী-শিখরের বিয়ে কবে? করণের শোয়ে কী কী ফাঁস করলেন শ্রীদেবী কন্যা?
বিনোদন

Janhvi Kapoor: জাহ্নবী-শিখরের বিয়ে কবে? করণের শোয়ে কী কী ফাঁস করলেন শ্রীদেবী কন্যা?

Share
করণ জোহরের শোয়ে কী বললেন জাহ্নবী কাপুর? ছবি: সংগৃহীত।
Share

মুম্বই: বলিউডের অন্যতম চর্চিত জুটি জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়া। একসঙ্গে ঘোরাঘুরি থেকে শুরু করে সামাজিক মাধ্যমে দুজন দুজনের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ করেছেন বহুবার। তাঁদের নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবরই তুঙ্গে থাকে। কবে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা? এবার করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ সেই প্রশ্নেরই উত্তর দিলেন জাহ্নবী কাপুর।

করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন-উত্তর চলতে থাকে। সাম্প্রতিক পর্বে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানেই অভিনেত্রীকে করণ প্রশ্ন করেন, চারপাশে একের পর এক সম্পর্ক ভাঙার খবরের মধ্যেও কীভাবে নিজেদের সম্পর্ক সামলে রাখছেন তাঁরা? উত্তরে জাহ্নবী জানান, “অন্যদের পরিস্থিতি সামাল দিতে দিতে আমরাও একে-অপরকে সামলে নিয়েছি। তাই, এ বিষয়ে আমরা বেশ দক্ষ।” 

কথার ফাঁকেই উঠে আসে শিখরের সঙ্গে জাহ্নবীর সম্পর্কের গভীরতার প্রসঙ্গ। অভিনেত্রী জানান, মা শ্রীদেবীর মৃত্যুর পর মার্কিন মুলুকের বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পরীক্ষা বাদ দিয়ে একমাস মুম্বই চলে এসেছিলেন শিখর পাহাড়িয়া। জাহ্নবীর জীবনের কঠিন সময়ে শিখরের এই পাশে থাকা তাঁদের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলেই উঠে আসে কথোপকথনে।

এরপরই বিয়ের প্রসঙ্গ তোলেন করণ। কবে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁদের? জাহ্নবী স্পষ্ট জানান, “অন্তত ২-৩ বছরের আগে নয়। আমাদের অন্তত ২ বছর সময় লাগবে।” তবে শুধু বিয়ের পরিকল্পনাতেই থেমে থাকেনি আড্ডা। শিখরকে সম্পর্ক টিকিয়ে রাখার কী পরামর্শ দিয়েছেন, তা জানতে চান করণ। জাহ্নবী জানান, শিখরকে তিনি বলেছেন, তাঁকে যেন কোনও দিন কনসার্টে নিয়ে না যাওয়া হয়। এই মন্তব্যের পিছনে কোন প্রসঙ্গ রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *