25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন Ranbir Kapoor: ‘ইলাহি’ ফিরিয়ে আনল পুরনো স্মৃতি, ‘রামায়ণ’-এর প্রদর্শনীতে রণবীরের মুখোমুখি পূর্ণা! 
বিনোদন

Ranbir Kapoor: ‘ইলাহি’ ফিরিয়ে আনল পুরনো স্মৃতি, ‘রামায়ণ’-এর প্রদর্শনীতে রণবীরের মুখোমুখি পূর্ণা! 

Share
‘রামায়ণ’-এ ফের রণবীর-পূর্ণার দেখা! ছবি: সংগৃহীত
Share

কলকাতা: এক ছবির হাত ধরেই ফিরল পুরনো ছবির নস্টালজিয়া। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘ইয়ে জওয়ানি হ্যায় দীওয়ানি’। ছবিতে রণবীর কপূরের সঙ্গে অভিনয় করেছিলেন পূর্ণা জগন্নাথন। রণবীরকে দেখা গিয়েছিল বানির চরিত্রে, অন্যদিকে পূর্ণার চরিত্রের নাম ছিল রিয়ানা সারাই। সেই ছবির একটি দৃশ্যে ফ্রান্সে নৌকাবিহারের সময় রিয়ানা নিজের ট্রাভেল শোয়ের সঞ্চালনার সুযোগ দিয়েছিল বানিকে। এ বার ২০২৬ সালে লস অ্যাঞ্জেলসে ‘রামায়ণ: পার্ট ১’-এর বিশেষ প্রদর্শনীতে রণবীরের সঙ্গে দেখা হতেই সেই স্মৃতিই নতুনভাবে ফিরে এল। 

প্রদর্শনীতে রণবীরের সঙ্গে তোলা একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন পূর্ণা। ক্যাপশনে রণবীরকে  ‘রাজা’ বলে সম্বোধন করেন তিনি। পাশাপাশি অনুরাগীদের উদ্দেশ্যে লেখেন, “থ্রিডি-তে ‘রামায়ণ’ দেখতে যান।” ছবিটির সঙ্গে ‘ইয়ে জওয়ানী হ্যায় দীওয়ানী’র ‘ইলাহি’ গান ব্যবহার করেন তিনি। গানটি গেয়েছিলেন মোহিত চৌহান। এছাড়াও প্রেক্ষাগৃহের অন্দরে তোলা আরও একটি ছবিও পোস্ট করেন তিনি। 

আগামী ৫ নভেম্বর, ২০২৬ ছবিটি মুক্তি পাবে। তার আগে লস অ্যাঞ্জেলসে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী ও নির্মাতারা। অনুষ্ঠানে দেখা যায় প্রযোজক নমিত মলহোত্র, পরিচালক নীতেশ তিওয়ারি, তাঁর স্ত্রী অশ্বিনী আইয়ার তিওয়ারি এবং অভিনেতা রণবীর কপূর, যশ ও সাই পল্লবীকে।

‘রামায়ণ’ ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি আলোচনায় রয়েছে ছবির বাজেটও। প্রযোজক নমিত মলহোত্রের বক্তব্য অনুযায়ী, দুই পর্ব মিলিয়ে ছবিটি তৈরিতে খরচ হচ্ছে প্রায় ৫০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪০০০ কোটিরও বেশি। ভারতীয় সিনেমায় এর আগে এমন বড় বাজেটের ছবি দেখা যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *