কলকাতা: বিদেশে থাকলেও ভারতীয় উৎসবের রীতি, নিয়ম-কানুন মেনে চলেন প্রিয়াঙ্কা চোপড়া ও প্রীতি জিন্টা। প্রতিবছরই স্বামীর মঙ্গলকামনায় নিয়ম মেনে পালন করেন করবা চৌথ। কিন্তু এবার ব্রত পালনের শেষেই বাধা হয়ে দাঁড়াল লস অ্যাঞ্জেলসের খারাপ আবহাওয়া। মেঘে ঢাকা ছিল আকাশ। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চাঁদ দেখতে পাননি তাঁরা। ফলে উপোস ভাঙা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।
করবা চৌথের রীতি অনুযায়ী, চাঁদ দেখার পর স্বামীর মুখ দর্শন করে বিবাহিত মহিলারা তাঁদের উপোস ভাঙেন। তাই চাঁদের অপেক্ষায় ছিলেন প্রিয়াঙ্কা ও প্রীতি। কিন্তু আকাশে মেঘ থাকায় নির্দিষ্ট সময়ে চাঁদের দেখা মেলেনি। সমাজমাধ্যমে নিজের এই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন প্রীতি জিন্টা। তিনি জানতে চেয়েছেন, “চাঁদটা কি উধাও হয়ে গেল? নাকি এটা শুধু আমার একারই মনে হচ্ছে! আমাদের এখানকার আকাশে কেউ চাঁদ দেখেছেন? আমার করবা চৌথ ব্রত চলছে আর এমন সময়েই মেঘলা আকাশে লুকোচুরি খেলছে চাঁদ।”
একই সমস্যায় পড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। তিনিও লস অ্যাঞ্জেলসের বাড়িতে করবা চৌথ উদযাপনের কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। লাল সালোয়ার, মাথা ওড়নায় ঢাকা, একেবারে সাবেকি সাজে ধরা দেন ‘দেশি গার্ল’। স্বামী নিক জোনাসের নামে হাতে মেহেন্দিও পরেছিলেন তিনি। ছবিতে তাঁদের মেয়ে মালতি মেরি জোনাসকেও দেখা গিয়েছে। তবে চাঁদের দেখা না মেলায় অধৈর্য হয়ে পড়েন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় প্রশ্ন করেন, ‘আরে, চাঁদটা কখন দেখা যাবে?
Leave a comment