•
Home Top-News বিষমদে মৃত্যু মিছিল মণিপুরে! মৃত অন্তত ১৫, চিকিৎসাধীন ১৮০
Top-Newsদেশ

বিষমদে মৃত্যু মিছিল মণিপুরে! মৃত অন্তত ১৫, চিকিৎসাধীন ১৮০

Share
Hidden Stories News
বিষমদে আতঙ্ক মণিপুরে! ছবি: সংগৃহীত
Share

মণিপুর: মদ্যপানের পর একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। পরিস্থিতি ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। গত তিন দিনে প্রাণ হারিয়েছেন ১৫ জন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৮০ জন। এই ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক ছড়িয়েছে মণিপুরের চান্দেল জেলায়। কিন্তু পানীয়তে ঠিক কী মেশানো হয়েছিল, তা এখনও স্পষ্ট করেননি তদন্তকারীরা।

সূত্রে খবর, শিজা হাসপাতালে ৭৮ জনের চিকিৎসা চলছে। অন্যদিকে, বাবিনা হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২৩ জন। বাকি রোগীদেরও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতেই মৃত্যু হয়েছে কয়েকজনের। আবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে অনেকের। পরিস্থিতির সংকটজনক বিবেচনা করে স্থানীয়ভাবে তৈরি মদজাতীয় পানীয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মণিপুর সরকার। অন্যদিকে, সন্দেহজনক পানীয়টির নমুনা পরীক্ষা করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: দিল্লিতে মন্ত্রীর দফতরের সামনেই খুন! এনকাউন্টারে খতম দাউদের ঘনিষ্ঠ নাসিম

চান্দেল জেলা পুলিশের বক্তব্য, যে পানীয় খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে, সেটি চান্দেল জেলায় তৈরি হয়নি। প্রাথমিক দাবি, ওই মদ আনা হয়েছিল কাকচিং জেলার সুগনু এলাকা থেকে। প্রথমে পাঁচটি মৃত্যুর খবর সামনে এসেছিল। সেগুলি সবই সুগনু থানা এলাকার বলে নিশ্চিত করেছে পুলিশ। পাশাপাশি, সাধারণ মানুষের কাছে ঘটনার বিষয়ে কোনও ভুল তথ্য কিংবা গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, ঘটনার তদন্ত নিয়ে জেলা প্রশাসনও বিশেষভাব সতর্ক। চান্দেলের ডেপুটি কমিশনার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, এখনও পর্যন্ত মৃত্যুর নির্দিষ্ট কারণ বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যায়নি। পুরো বিষয়টি নিয়েই তদন্ত চলছে। একদিকে মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু মানুষ। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *