•
Home Top-News পালাবদলের পর বাংলায় মোদী, আইআইটি খড়গপুরে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?
Top-Newsপশ্চিমবঙ্গ

পালাবদলের পর বাংলায় মোদী, আইআইটি খড়গপুরে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

Share
Hidden Stories News
আইআইটি খড়গপুরে প্রধানমন্ত্রী নরেমদ্র মোদী। ছবি: সংগৃহীত
Share

খড়গপুর: দীর্ঘদিনের শিক্ষা ও গবেষণার ঐতিহ্য, এবার ৭৫ বছরের মাইলফলক। আইআইটি খড়গপুরের এই বিশেষ উদযাপনে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে কলাইকুণ্ডায় নামে তাঁর বিমান। সেখান থেকে হেলিকপ্টারে খড়গপুর যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের জেরে আবহাওয়া খারাপ থাকায় সড়কপথেই আইআইটি ক্যাম্পাসে পৌঁছন তিনি।

প্রধানমন্ত্রীরসঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আইআইটি খড়গপুরের ৭৫ বছরের পূর্তি উপলক্ষে এই বিশেষ আয়োজন। আইআইটি ক্যাম্পাসে পৌঁছে প্রথমেই পড়ুয়াদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে কথাবার্তা বলেন তিনি। বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের পথচলা নিয়েও বিশেষ বার্তা দেন। আলাপচারিতার শেষে আইআইটি চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ভবানীভবনে ‘পাথরসম্রাট’! সুপ্রিম রক্ষাকবচ নিয়ে গোয়েন্দাদের মুখোমুখি বীরভূমের টুলু

আইআইটি খড়গপুরের এই অনুষ্ঠান ঘিরে একাধিক কর্মসূচি রয়েছে। প্রতিষ্ঠানের দীর্ঘ যাত্রাকে স্মরণীয় করে রাখতে স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশের আয়োজন করেছে কেন্দ্র। এই বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে। ইতিমধ্যেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে শুরু করেছেন। শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তির ক্ষেত্রে আইআইটি খড়গপুরের ভূমিকা এই উদযাপনে বিশেষ গুরুত্ব পেতে চলেছে। অনুষ্ঠান শেষ করে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মোদী।

উল্লেখ্য, ২১ নভেম্বর প্রধানমন্ত্রীর বঙ্গ সফর ঘিরে মেট্রো প্রকল্প উদ্বোধনের জল্পনা তৈরি হয়েছিল। তবে পরে স্পষ্ট হয়, তাঁর এবারের সফরের মূল উদ্দেশ্য আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়া। ফলে এই বিশেষ উদযাপন ঘিরেই শনিবার রাজ্য সফরে প্রধানমন্ত্রী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *