25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিশ্ব Russia Ukraine War: ইউক্রেনের ব্যস্ত রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, প্রাণ গেল অন্তত ১৩ জনের!
বিশ্ব

Russia Ukraine War: ইউক্রেনের ব্যস্ত রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, প্রাণ গেল অন্তত ১৩ জনের!

Share
ইউক্রেনের নিপ্রো রেল স্টেশনে রুশ হামলা। ছবি: সংগৃহীত
Share

ইউক্রেন: ফের যুদ্ধের ভয়াবহতার ছাপ পড়ল সাধারণ মানুষের জীবনে। এ বার ইউক্রেনের ব্যস্ত রেলস্টেশনকে লক্ষ্য করে রুশ ড্রোন হামলার অভিযোগ উঠল। ঘটনার জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কমপক্ষে ১০ জন  আহত হয়েছেন। বৃহস্পতিবার নিপ্রো রেলস্টেশনে এই হামলা হয়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

ইউক্রেনের রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিপ্রো স্টেশন থেকে জাপোরজাইয়ের উদ্দেশে যাওয়ার জন্য ৮৬৬ নম্বর ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। সেই সময় একটি রুশ ড্রোন প্ল্যাটফর্মে আছড়ে পড়ে। মুহূর্তে বিস্ফোরণে কেঁপে ওঠে স্টেশন চত্বর। ইউক্রেন রেলের দাবি, হামলায় একটি জেটচালিত ড্রোন ব্যবহার করা হয়েছিল। প্ল্যাটফর্মে বহু যাত্রী উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক্স হ্যান্ডেলে তাঁর অভিযোগ, রাশিয়ার জ্বালানি ক্ষেত্রের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার পরও পরিস্থিতি শান্ত করার কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। বরং ইউক্রেনের সাধারণ মানুষকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেনের রেল ব্যবস্থাকে লক্ষ্য করে হামলার ঘটনা এই প্রথম নয়। দেশটির রাষ্ট্রায়ত্ত রেল সংস্থার তথ্য অনুযায়ী, গত মাসে ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোনের মাধ্যমে  আঘাত করা হয়েছিল। ওই পথ দিয়ে কিছুক্ষণ আগেই ইউক্রেন সফররত ব্রিটেন ও সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী-সহ কয়েক জন উচ্চপদস্থ আধিকারিক যাতায়াত করেছিলেন। ওই ঘটনার পর ফের নিপ্রো রেলস্টেশনে এমন দুর্ঘটনা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *