জম্মু ও কাশ্মীর: ৫৬ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। জানা যাচ্ছে, শুক্রবার, ৩০ অক্টোবর তাঁদের বিয়ে হয়েছে। শনিবার সমাজমাধ্যমে একসঙ্গে ছবি পোস্ট করে সেই খবর প্রকাশ্যে আনেন ওমর। সঙ্গে লিখেছেন, ‘গতকাল থেকে শুরু হল আমাদের নতুন ইনিংস।’ পোস্টে নিধি রাজদানকেও ট্যাগ করেছেন তিনি।
সাংবাদিকতার জগতে অন্যতম পরিচিত নাম নিধি রাজদান। দীর্ঘদিন সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাংবাদিক, সঞ্চালিকা এবং সম্পাদকীয় বিভাগের দায়িত্ব সামলেছেন তিনি। নিধির বয়স ৪৯ বছর। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে সাংবাদিক নীলেশ মিশ্রের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ১৯৯৪ সালে ওমর আবদুল্লার প্রথম বিয়ে হয়েছিল পায়েল আবদুল্লার সঙ্গে। তাঁদের দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন আলাদা ছিলেন তাঁরা। চলতি বছরের ৩১ জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
আরও পড়ুন: এভারেস্টের ট্রেকিং রুটের পরিচিত ঠিকানায় ভয়াবহ আগুন! মুহূর্তে ছড়াল লেলিহান শিখা
প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ছেলে ওমর বিদেশে পড়াশোনা শেষ করে রাজনীতিতে যোগ দেন। অল্প বয়সেই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। বিয়ের ছবিতে ওমরের পরনে ছিল নীল রঙের পোশাক। নিধিকে দেখা গিয়েছে লাল ও সোনালি রঙের সাজে। একসঙ্গে ছবি পোস্ট করে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। নিধিও সমাজমাধ্যমে বিয়ের খবর শেয়ার করে লেখেন, ‘It’s done bro’।
Leave a comment