•
Home বিনোদন Khalnayak Returns: তিন দশক পর ফিরছে বল্লুর দাপট! সঞ্জয় দত্তের ছবিতে কি এবার দেখা যাবে ভাইজানকে?
বিনোদন

Khalnayak Returns: তিন দশক পর ফিরছে বল্লুর দাপট! সঞ্জয় দত্তের ছবিতে কি এবার দেখা যাবে ভাইজানকে?

Share
সলমন খান ও সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: নয়ের দশকের জনপ্রিয় ছবি ‘খলনায়ক’। এবার সেই ছবির স্মৃতি উসকে দিতে চলেছে ‘খলনায়ক’-এর সিক্যুয়েল। প্রায় তিন দশক পর বড় পর্দায় ফিরছে বল্লুর গল্প। সেই ছবির কাস্টিং ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। সঞ্জয় দত্তের ‘খলনায়ক রিটার্নস’-এ কি দেখা যাবে সলমন খানকে? যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। 

গত ২৪ এপ্রিল ছবির একটি ঝলক ভাগ করে নিয়েছিলেন সঞ্জয় দত্ত। ক্যাপশনে লিখেছিলেন, “কিছু গল্পের শেষ হয় না, সেগুলি নতুন করে শুরু হয়।” অভিনেতা সেই পোস্টেই ‘খলনায়ক রিটার্নস’-এর ইঙ্গিত দিয়েছিলেন। সূত্রের খবর, এই ছবির চিত্রনাট্য তৈরির কাজ করছেন পরিচালক সুভাষ ঘাই। তবে সেই কাজ এখনও শেষ হয়নি। তাই ছবির গল্প থেকে শুরু করে অন্যান্য বিষয়েও প্রকাশ্যে কিছু জানানো হয়নি।

১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক’। ছবিতে বল্লুর চরিত্রে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে। তাঁর অভিনয় দর্শকের মনে জায়গা করে নেয়। একইসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত। সময়ের সঙ্গে ছবিটি হিন্দি সিনেমার কাল্ট ক্লাসিকের মর্যাদা পেয়েছে। তাই সিক্যুয়েল তৈরির খবর প্রকাশ্যে আসতেই পুরনো স্মৃতিতে ফিরেছেন দর্শকরা। ইতিমধ্যে ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে।

‘খলনায়ক রিটার্নস’-এ সলমন খানকে দেখা যেতে পারে পুলিশের চরিত্রে। গল্পে তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ হতে পারে। বল্লুর নানা পরিস্থিতিতে পাশে দাঁড়াবে একজন সৎ পুলিশ অফিসার, এমনই একটি চরিত্রের জন্য সলমনের নাম উঠে এসেছে। তবে কাস্টিং এখনও চূড়ান্ত নয়। চিত্রনাট্য সম্পূর্ণ হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সলমনকে নিয়ে তৈরি হওয়া জল্পনায় জল ঢালেননি পরিচালক সুভাষ ঘাই। 

আরও পড়ুন: ন’মাসের অন্তঃসত্ত্বা হয়েও ভারী ওজন নিয়ে স্কোয়াট! সমান্থার ভিডিও ঘিরে চর্চা

সলমন খান ও সঞ্জয় দত্তের একসঙ্গে কাজ করবে, এই জল্পনা শুরু হতেই দর্শকের আগ্রহ বেড়েছে। এর আগে ২০০৮ সালে ‘যুবরাজ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। আপাতত বল্লুর প্রত্যাবর্তনের পাশাপাশি সলমনের উপস্থিতি ঘিরে সরগরম বলিউড।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *