Hidden Stories (বাংলা)
সর্বশেষ

'প্রশ্নফাঁস এখন নিয়ম', মোদী সরকারকে নিশানা তৃণমূল সাংসদের; চর্চায় বাংলার পুরনো বিতর্কও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬
'প্রশ্নফাঁস এখন নিয়ম', মোদী সরকারকে নিশানা তৃণমূল সাংসদের; চর্চায় বাংলার পুরনো বিতর্কও
ছবি সংগৃহীত

প্রশ্নফাঁস ঠেকাতে সংসদে কড়া বিল এনেছে কেন্দ্র। সেই বিলকে সমর্থন জানালেও সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মোদী জমানায় প্রশ্নফাঁস আর নতুন কিছু নয়, বরং তা এখন নিয়মে পরিণত হয়েছে। 


সংসদে আলোচনায় অংশ নিয়ে অভিষেক বলেন, “বিজেপি নিজেই আগুন লাগিয়েছে, এখন সেই আগুন নিজেরাই নেভানোর চেষ্টা করছে।” তাঁর বক্তব্য, “সরকার এখন কড়া আইন আনছে ঠিকই, কিন্তু প্রশ্নফাঁসের জেরে লক্ষ লক্ষ পড়ুয়ার যে মানসিক ক্ষতি হয়েছে, ভেঙে গিয়েছে তাঁদের ভবিষ্যতের স্বপ্ন - তার দায় কে নেবে? প্রশ্নফাঁস হওয়ার আগেই কেন তা রোখা গেল না?” প্রশ্নফাঁস ইস্যু ছাড়াও নিট আন্দোলন ঘিরে দেশজুড়ে বিক্ষোভ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি। অভিষেকের দাবি, “সরকার এই সময়কে অমৃতকাল বলছে, কিন্তু বাস্তবে এটা উৎকণ্ঠার সময়। কোনও সরকারের সাফল্য শুধু প্রকল্পে নয়, ভবিষ্যৎ প্রজন্মকে কী দিচ্ছে, তার উপর নির্ভর করে।” অভিষেকের কথায়, “প্রশ্নফাঁস এখন আর দুর্ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন। ভবিষ্যতের কথা বলা হচ্ছে, কিন্তু অন্যায়ের ভিত্তির উপর ভবিষ্যৎ গড়া যায় না।” তাঁর দাবি, এই ইস্যুতে কেন্দ্রের দায়বদ্ধতা নিয়ে এখনও কোনও উত্তর মেলেনি।


উল্লেখ্য, তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ একাধিক পরীক্ষার প্রশ্ন পরীক্ষা চলাকালীন বা শুরু হওয়ার পরপরই প্রকাশ্যে আসার অভিযোগ উঠেছিল। যদিও সেই ঘটনাগুলির জেরে পরীক্ষা বাতিল হয়নি। তবু প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে তখনও বিতর্কের মুখে পড়েছিল রাজ্য সরকার। ফলে সংসদে অভিষেকের আক্রমণের পর প্রশ্ন উঠছে, প্রশ্নফাঁস ইস্যুতে বিরোধীদের কাঠগড়ায় তোলার আগে নিজেদের অতীত নিয়েও কি আত্মসমালোচনা প্রয়োজন?

বিষয় : BJP TMC Abhishek Banerjee NEET Paper Leak

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


'প্রশ্নফাঁস এখন নিয়ম', মোদী সরকারকে নিশানা তৃণমূল সাংসদের; চর্চায় বাংলার পুরনো বিতর্কও

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image
প্রশ্নফাঁস ঠেকাতে সংসদে কড়া বিল এনেছে কেন্দ্র। সেই বিলকে সমর্থন জানালেও সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মোদী জমানায় প্রশ্নফাঁস আর নতুন কিছু নয়, বরং তা এখন নিয়মে পরিণত হয়েছে। সংসদে আলোচনায় অংশ নিয়ে অভিষেক বলেন, “বিজেপি নিজেই আগুন লাগিয়েছে, এখন সেই আগুন নিজেরাই নেভানোর চেষ্টা করছে।” তাঁর বক্তব্য, “সরকার এখন কড়া আইন আনছে ঠিকই, কিন্তু প্রশ্নফাঁসের জেরে লক্ষ লক্ষ পড়ুয়ার যে মানসিক ক্ষতি হয়েছে, ভেঙে গিয়েছে তাঁদের ভবিষ্যতের স্বপ্ন - তার দায় কে নেবে? প্রশ্নফাঁস হওয়ার আগেই কেন তা রোখা গেল না?” প্রশ্নফাঁস ইস্যু ছাড়াও নিট আন্দোলন ঘিরে দেশজুড়ে বিক্ষোভ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি। অভিষেকের দাবি, “সরকার এই সময়কে অমৃতকাল বলছে, কিন্তু বাস্তবে এটা উৎকণ্ঠার সময়। কোনও সরকারের সাফল্য শুধু প্রকল্পে নয়, ভবিষ্যৎ প্রজন্মকে কী দিচ্ছে, তার উপর নির্ভর করে।” অভিষেকের কথায়, “প্রশ্নফাঁস এখন আর দুর্ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন। ভবিষ্যতের কথা বলা হচ্ছে, কিন্তু অন্যায়ের ভিত্তির উপর ভবিষ্যৎ গড়া যায় না।” তাঁর দাবি, এই ইস্যুতে কেন্দ্রের দায়বদ্ধতা নিয়ে এখনও কোনও উত্তর মেলেনি।উল্লেখ্য, তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ একাধিক পরীক্ষার প্রশ্ন পরীক্ষা চলাকালীন বা শুরু হওয়ার পরপরই প্রকাশ্যে আসার অভিযোগ উঠেছিল। যদিও সেই ঘটনাগুলির জেরে পরীক্ষা বাতিল হয়নি। তবু প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে তখনও বিতর্কের মুখে পড়েছিল রাজ্য সরকার। ফলে সংসদে অভিষেকের আক্রমণের পর প্রশ্ন উঠছে, প্রশ্নফাঁস ইস্যুতে বিরোধীদের কাঠগড়ায় তোলার আগে নিজেদের অতীত নিয়েও কি আত্মসমালোচনা প্রয়োজন?

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত