Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অভিষেকের আমেরিকা যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তা, কলকাতা হাই কোর্টকেই জরুরি শুনানির নির্দেশ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬
অভিষেকের আমেরিকা যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তা, কলকাতা হাই কোর্টকেই জরুরি শুনানির নির্দেশ!
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

নতুন দিল্লি: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দরজায় ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট সরাসরি এই আবেদন মঞ্জুর না করে মামলাটি ফের কলকাতা হাই কোর্টেই ফেরত পাঠাল। তবে হাইকোর্টে শুনানির দীর্ঘসূত্রিতা নিয়ে অভিষেকের আইনজীবীর আর্জির গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই সংক্রান্ত আর্জির শুনানি সম্পন্ন করতে হবে।

সোমবার সুপ্রিম কোর্টে শুনানির শুরুতেই অভিষেকের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ সওয়াল করেন, তাঁর মক্কেলের জরুরী ভিত্তিতে চোখের উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়া প্রয়োজন। ২০১৬ সালের এক মর্মান্তিক পথদুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই তিনি বিদেশে চিকিৎসা করাচ্ছেন। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করা সত্ত্বেও বিদেশযাত্রার অনুমতি ঝুলে থাকায় চিকিৎসায় সমস্যা হচ্ছে বলে দাবি করা হয়। কিন্তু শীর্ষ আদালত প্রশ্ন তোলে, হাই কোর্ট যেখানে বিষয়টি ইতিপূর্বে বিচার করে আইনি রক্ষাকবচ দিয়েছে, সেখানে বারবার সুপ্রিম কোর্টে আসা কেন?

উল্লেখ্য, ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রাজ্য সরকার অভিষেকের বিদেশযাত্রার তীব্র বিরোধিতা করে দাবি করে, এতে একাধিক তদন্ত প্রভাবিত হতে পারে। হাই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, আগে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানকে দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। বিশেষজ্ঞরা যদি রিপোর্ট দেন যে ভারতে এই চিকিৎসা অসম্ভব, তবেই বিদেশে যাওয়ার অনুমতি বিচার করা হবে। হাইকোর্টের এই নির্দেশ ও শুনানির বিলম্বের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেও আপাতত সেখানে মেলেনি তাৎক্ষণিক স্বস্তি, বরং ভাগ্যের চূড়ান্ত ফয়সালা ঝুলে রইল হাইকোর্টের আগামী এক সপ্তাহের শুনানির ওপরই।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Supremecourt TMC WestBengalPolitics BreakingNews AbhishekBanerjee HiddenStoriesNews kolkatahighcourt BreakingNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৩ আগস্ট ২০২৬


অভিষেকের আমেরিকা যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তা, কলকাতা হাই কোর্টকেই জরুরি শুনানির নির্দেশ!

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
নতুন দিল্লি: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দরজায় ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট সরাসরি এই আবেদন মঞ্জুর না করে মামলাটি ফের কলকাতা হাই কোর্টেই ফেরত পাঠাল। তবে হাইকোর্টে শুনানির দীর্ঘসূত্রিতা নিয়ে অভিষেকের আইনজীবীর আর্জির গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই সংক্রান্ত আর্জির শুনানি সম্পন্ন করতে হবে।সোমবার সুপ্রিম কোর্টে শুনানির শুরুতেই অভিষেকের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ সওয়াল করেন, তাঁর মক্কেলের জরুরী ভিত্তিতে চোখের উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়া প্রয়োজন। ২০১৬ সালের এক মর্মান্তিক পথদুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই তিনি বিদেশে চিকিৎসা করাচ্ছেন। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করা সত্ত্বেও বিদেশযাত্রার অনুমতি ঝুলে থাকায় চিকিৎসায় সমস্যা হচ্ছে বলে দাবি করা হয়। কিন্তু শীর্ষ আদালত প্রশ্ন তোলে, হাই কোর্ট যেখানে বিষয়টি ইতিপূর্বে বিচার করে আইনি রক্ষাকবচ দিয়েছে, সেখানে বারবার সুপ্রিম কোর্টে আসা কেন?উল্লেখ্য, ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রাজ্য সরকার অভিষেকের বিদেশযাত্রার তীব্র বিরোধিতা করে দাবি করে, এতে একাধিক তদন্ত প্রভাবিত হতে পারে। হাই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, আগে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানকে দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। বিশেষজ্ঞরা যদি রিপোর্ট দেন যে ভারতে এই চিকিৎসা অসম্ভব, তবেই বিদেশে যাওয়ার অনুমতি বিচার করা হবে। হাইকোর্টের এই নির্দেশ ও শুনানির বিলম্বের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেও আপাতত সেখানে মেলেনি তাৎক্ষণিক স্বস্তি, বরং ভাগ্যের চূড়ান্ত ফয়সালা ঝুলে রইল হাইকোর্টের আগামী এক সপ্তাহের শুনানির ওপরই।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত