Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Skin Care: মেকআপে নয়, পুজোর আগে ত্বকের জেল্লা ফিরবে কীসে? রোজের স্কিনকেয়ারে যোগ করুন এই ৫ উপাদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
 Skin Care: মেকআপে নয়, পুজোর আগে ত্বকের জেল্লা ফিরবে কীসে? রোজের স্কিনকেয়ারে যোগ করুন এই ৫ উপাদান
ছবি--প্রতীকী

পুজো মানেই সাজগোজ। নতুন পোশাকের সঙ্গে মেকআপ, চুলের স্টাইল সবকিছু নিয়েই থাকে আলাদা পরিকল্পনা। তবে ত্বক যদি ভিতর থেকে নিষ্প্রাণ দেখায়, শুধু মেকআপে সেই জেল্লা সবসময় পাওয়া যায় না। তাই পুজোর আগে থেকেই ত্বকের যত্নে বাড়তি নজর দেওয়া জরুরি।


ভিটামিন সি 

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার ক্ষেত্রে ভিটামিন সি বেশ পরিচিত উপাদান। এটি কোলাজেন তৈরির প্রক্রিয়ায় ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে ত্বককে পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে কিছুটা সুরক্ষা দিতে পারে। তবে নতুন কোনও প্রোডাক্ট ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা ভালো। খাবারের তালিকাতেও আমলকি, পেয়ারা, কমলালেবুর মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফল রাখা যেতে পারে।


ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল মূলত ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে। খুব শুষ্ক ত্বকে অল্প পরিমাণে ব্যবহার করা যায়। তবে ব্রণপ্রবণ বা সংবেদনশীল ত্বকে এটি সবার জন্য উপযোগী নাও হতে পারে। 

হায়ালুরোনিক অ্যাসিড

ত্বককে হাইড্রেটেড রাখতে হায়ালুরোনিক অ্যাসিড বেশ কার্যকর একটি উপাদান। বিশেষ করে আবহাওয়া বদলের সময়ে ত্বক টানটান বা শুষ্ক লাগলে এটি কাজে আসতে পারে। ত্বকের উপরিভাগে আর্দ্রতা ধরে রেখে ত্বককে তুলনামূলক মসৃণ ও সতেজ দেখাতে সাহায্য করে। 

অ্যালোভেরা জেল

ত্বকে জ্বালাভাব বা অস্বস্তি হলে অ্যালোভেরা জেল অনেকের ক্ষেত্রে আরাম দিতে পারে। এর শীতল অনুভূতির জন্য রোদে থাকার পর ত্বকে এটি ব্যবহার করা হয়। তবে বাজারের জেল কেনার সময় উপাদানের তালিকা দেখে নেওয়া জরুরি। 

গ্রিন টি

গ্রিন টি-তে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট নিয়ে ত্বকের যত্নে বেশ আলোচনা রয়েছে। গ্রিন টি-ভিত্তিক কিছু স্কিনকেয়ার প্রোডাক্ট ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ঠান্ডা গ্রিন টি ব্যাগ চোখের উপর কিছুক্ষণ রাখলে সাময়িকভাবে চোখের ফোলাভাব কম মনে হতে পারে।

বিষয় : LIFESTYLE skincaretips makeuphack durgapujaskincare healthyskin

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


Skin Care: মেকআপে নয়, পুজোর আগে ত্বকের জেল্লা ফিরবে কীসে? রোজের স্কিনকেয়ারে যোগ করুন এই ৫ উপাদান

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পুজো মানেই সাজগোজ। নতুন পোশাকের সঙ্গে মেকআপ, চুলের স্টাইল সবকিছু নিয়েই থাকে আলাদা পরিকল্পনা। তবে ত্বক যদি ভিতর থেকে নিষ্প্রাণ দেখায়, শুধু মেকআপে সেই জেল্লা সবসময় পাওয়া যায় না। তাই পুজোর আগে থেকেই ত্বকের যত্নে বাড়তি নজর দেওয়া জরুরি।ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার ক্ষেত্রে ভিটামিন সি বেশ পরিচিত উপাদান। এটি কোলাজেন তৈরির প্রক্রিয়ায় ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে ত্বককে পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে কিছুটা সুরক্ষা দিতে পারে। তবে নতুন কোনও প্রোডাক্ট ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা ভালো। খাবারের তালিকাতেও আমলকি, পেয়ারা, কমলালেবুর মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফল রাখা যেতে পারে।ক্যাস্টর অয়েলক্যাস্টর অয়েল মূলত ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে। খুব শুষ্ক ত্বকে অল্প পরিমাণে ব্যবহার করা যায়। তবে ব্রণপ্রবণ বা সংবেদনশীল ত্বকে এটি সবার জন্য উপযোগী নাও হতে পারে। হায়ালুরোনিক অ্যাসিডত্বককে হাইড্রেটেড রাখতে হায়ালুরোনিক অ্যাসিড বেশ কার্যকর একটি উপাদান। বিশেষ করে আবহাওয়া বদলের সময়ে ত্বক টানটান বা শুষ্ক লাগলে এটি কাজে আসতে পারে। ত্বকের উপরিভাগে আর্দ্রতা ধরে রেখে ত্বককে তুলনামূলক মসৃণ ও সতেজ দেখাতে সাহায্য করে। অ্যালোভেরা জেলত্বকে জ্বালাভাব বা অস্বস্তি হলে অ্যালোভেরা জেল অনেকের ক্ষেত্রে আরাম দিতে পারে। এর শীতল অনুভূতির জন্য রোদে থাকার পর ত্বকে এটি ব্যবহার করা হয়। তবে বাজারের জেল কেনার সময় উপাদানের তালিকা দেখে নেওয়া জরুরি। গ্রিন টিগ্রিন টি-তে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট নিয়ে ত্বকের যত্নে বেশ আলোচনা রয়েছে। গ্রিন টি-ভিত্তিক কিছু স্কিনকেয়ার প্রোডাক্ট ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ঠান্ডা গ্রিন টি ব্যাগ চোখের উপর কিছুক্ষণ রাখলে সাময়িকভাবে চোখের ফোলাভাব কম মনে হতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত