Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইউনিয়ন রুমের টাকার রহস্য, ‘ভিআইপি রুমে’ কন্ডোম! আদালতে ধাক্কা দেবাশিসের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬
ইউনিয়ন রুমের টাকার রহস্য, ‘ভিআইপি রুমে’ কন্ডোম! আদালতে ধাক্কা দেবাশিসের
ছবি সংগৃহীত

সুরেন্দ্রনাথ কলেজের বন্ধ ইউনিয়ন রুম থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। এবার সেই মামলায় বড় ধাক্কা তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস সেই আবেদন খারিজ করে দিয়েছে।


রাজ্যে সরকার বদলের পর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের দীর্ঘদিন বন্ধ থাকা ইউনিয়ন রুম খোলা হয়। কয়েক বছর পর ওই ঘর খোলার পরই সেখানে সুটকেস ভর্তি টাকা উদ্ধার হয়। তদন্তে জানা যায়, টাকার বেশিরভাগই উইয়ে নষ্ট হয়ে গিয়েছিল। ওই বিপুল পরিমাণ টাকা কীভাবে সেখানে এল, তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর কলেজের উপরের তলায় সন্ধান মেলে একটি বিশেষ ঘরেরও। সেখানে এসি, খাট, আলমারির মতো একাধিক সামগ্রী ছিল। ওই ঘর থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধারের দাবিও সামনে আসে। পাশাপাশি কলেজের একটি ঘর থেকে অস্ত্রশস্ত্র উদ্ধারের কথাও জানা যায়। এই ঘটনায় তদন্তে নেমে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে। কলেজে তাঁর প্রভাব নিয়েও একাধিক অভিযোগ ওঠে। গ্রেপ্তারের আশঙ্কায় শেষ পর্যন্ত আগাম জামিনের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।


তবে আদালতে সরকারি আইনজীবীরা আগাম জামিনের আবেদনের বিরোধিতা করেন। তাঁদের আশঙ্কা, জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে, তথ্যপ্রমাণ নষ্ট করা বা সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনাও রয়েছে। মামলার গুরুত্ব এবং অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।

বিষয় : TMC CalcuttaHighCourt surendranathcollege debashisbandyopadhyay

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৮ আগস্ট ২০২৬


ইউনিয়ন রুমের টাকার রহস্য, ‘ভিআইপি রুমে’ কন্ডোম! আদালতে ধাক্কা দেবাশিসের

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
সুরেন্দ্রনাথ কলেজের বন্ধ ইউনিয়ন রুম থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। এবার সেই মামলায় বড় ধাক্কা তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস সেই আবেদন খারিজ করে দিয়েছে।রাজ্যে সরকার বদলের পর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের দীর্ঘদিন বন্ধ থাকা ইউনিয়ন রুম খোলা হয়। কয়েক বছর পর ওই ঘর খোলার পরই সেখানে সুটকেস ভর্তি টাকা উদ্ধার হয়। তদন্তে জানা যায়, টাকার বেশিরভাগই উইয়ে নষ্ট হয়ে গিয়েছিল। ওই বিপুল পরিমাণ টাকা কীভাবে সেখানে এল, তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর কলেজের উপরের তলায় সন্ধান মেলে একটি বিশেষ ঘরেরও। সেখানে এসি, খাট, আলমারির মতো একাধিক সামগ্রী ছিল। ওই ঘর থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধারের দাবিও সামনে আসে। পাশাপাশি কলেজের একটি ঘর থেকে অস্ত্রশস্ত্র উদ্ধারের কথাও জানা যায়। এই ঘটনায় তদন্তে নেমে তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে। কলেজে তাঁর প্রভাব নিয়েও একাধিক অভিযোগ ওঠে। গ্রেপ্তারের আশঙ্কায় শেষ পর্যন্ত আগাম জামিনের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।তবে আদালতে সরকারি আইনজীবীরা আগাম জামিনের আবেদনের বিরোধিতা করেন। তাঁদের আশঙ্কা, জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে, তথ্যপ্রমাণ নষ্ট করা বা সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনাও রয়েছে। মামলার গুরুত্ব এবং অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত