দক্ষিণ ২৪ পরগনাঃ রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তারই মাঝে কুলপিতে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয়েছে ১৮টি তাজা বোমা, একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড গুলি।
গোপন সূত্রে খবর পেয়ে দৌলতপুর গ্রামে অভিযান চালায় কুলপি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দৌলতপুর গ্রামে মনিরুজ্জামানের বাড়িতে বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে বলে খবর আসে। তারপরই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক ও অস্ত্রগুলি কোথা থেকে এল, বাড়িতে কেন সেগুলি মজুত রাখা হয়েছিল এবং এর পিছনে অন্য কারও যোগসূত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর মনিরুজ্জামানকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।
রাজ্যে বদলেছে সরকার, বদলেছে প্রশাসনের বার্তাও। আইনশৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থানের কথা জানিয়েছে নতুন সরকার। সেই আবহেই শাসকদলের এক স্থানীয় নেতার বাড়ি থেকে বোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
বিষয় : TMC Leader Kulpi

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন